Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
ড্রামে খণ্ডিত মরদেহ: প্রেমের ফাঁদে পড়ে বন্ধু ও তার প্রেমিকার হাতে খুন হন আশরাফুল, বলছে র‍্যাব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 November, 2025, 01:00 pm
Last modified: 15 November, 2025, 02:20 pm

Related News

  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
  • একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা হুমকি নেই, তবে সব ধরনের প্রস্তুতি আছে: র‍্যাবের মহাপরিচালক
  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
  • গাজীপুরে জাল টাকার কারখানার সন্ধান, ১৪ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

ড্রামে খণ্ডিত মরদেহ: প্রেমের ফাঁদে পড়ে বন্ধু ও তার প্রেমিকার হাতে খুন হন আশরাফুল, বলছে র‍্যাব

টিবিএস রিপোর্ট
15 November, 2025, 01:00 pm
Last modified: 15 November, 2025, 02:20 pm

বন্ধু জরেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমা আক্তার মিলে রংপুরের ব্যবসায়ী আশরাফুলকে হত্যা করেছে বলে জানিয়েছে র‍্যাব। ১০ লাখ টাকা আদায়ের জন্য প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করার পরিকল্পনা ছিল তাদের, যা শেষে হত্যাকাণ্ডে রূপ নেয়। 

হাইকোর্ট এলাকার একটি পানির পাম্পের পাশে নীল রঙের দুটি ড্রামের ভেতর থেকে গত ১৩ নভেম্বর আশরাফুলের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। আঙুলের ছাপ বিশ্লেষণে ওই লাশের পরিচয় নিশ্চিত করে র‍্যাব। 

র‍্যাব-৩ জানায়, হত্যার মূল পরিকল্পনাকারীর একজন শামীমা আক্তার কোহিনুরকে (৩৩) শুক্রবার কুমিল্লার লাকসাম থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৫ নভেম্বর) কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি তুলে ধরে সংস্থাটি।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন জানান, গত ১১ নভেম্বর রাতে ব্যবসায়ী আশরাফুল হক তার বন্ধু জরেজুল ইসলামের সঙ্গে ব্যবসায়িক পাওনা আদায়ের জন্য রংপুর থেকে ঢাকায় আসেন। ১২ নভেম্বর সকাল থেকে আশরাফুলের মোবাইল ফোন বন্ধ পেয়ে তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে।

এর পরদিন, ১৩ নভেম্বর, শাহবাগ থানা পুলিশ হাইকোর্ট এলাকার পানির পাম্পের পাশ থেকে দুটি নীল রঙের ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির ২৬ টুকরো করা মরদেহ উদ্ধার করে। পরে আঙুলের ছাপ বিশ্লেষণ করে র‍্যাব নিশ্চিত হয়, মরদেহটি নিখোঁজ ব্যবসায়ী আশরাফুল হকের।

১০ লাখ টাকার জন্য প্রেমের ফাঁদ

র‍্যাব জানায়, মামলার প্রধান আসামি জরেজুল ইসলামের সঙ্গে এক বছরের বেশি সময় ধরে শামীমার প্রেমের সম্পর্ক ছিল। জরেজুল তাকে জানায়, তার বন্ধু আশরাফুলকে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে ১০ লাখ টাকা আদায় করা সম্ভব। পরিকল্পনা অনুযায়ী, ১০ লাখ টাকার মধ্যে ৭ লাখ জরেজুল এবং ৩ লাখ শামীমা পাবে বলে ঠিক হয়। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য শামীমা প্রায় এক মাস আগে থেকে আশরাফুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ শুরু করেন এবং ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন।

লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন বলেন, পরিকল্পনা অনুযায়ী ১১ নভেম্বর রাতে ঢাকায় আসার পর জরেজুল ও আশরাফুলের সঙ্গে শামীমা ঢাকার শনিরআখড়ার নূরপুর এলাকায় একটি বাসা ভাড়া নেন। সেখানে আশরাফুলকে মাল্টার শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। তিনি অচেতন হয়ে গেলে জরেজুল বাইরে থেকে শামীমা ও আশরাফুলের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নীল রঙের একটি ড্রাম থেকে টুকরা টুকরা মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: মেহেদী হাসান/টিবিএস

শামীমার স্বীকারোক্তির বরাত দিয়ে র‍্যাব জানায়, ১২ নভেম্বর দুপুরে আশরাফুল পুরোপুরি অচেতন হয়ে পড়লে জরেজুল তাকে দড়ি দিয়ে বেঁধে মুখে কসটেপ লাগিয়ে দেয়। এরপর ইয়াবা সেবন করে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাকে হত্যা করে। পাশের ঘরে লাশ রেখেই সেই রাতে তারা দুজন শারীরিক সম্পর্কে লিপ্ত হয়।

র‍্যাব-৩-এর অধিনায়ক বলেন, পরদিন সকালে জরেজুল বাজার থেকে একটি চাপাতি ও দুটি ড্রাম কিনে আনে। এরপর সে লাশটি ২৬ টুকরো করে ড্রামে ভরে। দুপুরে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে ড্রামগুলো বাসা থেকে বের করা হয়। মাঝপথে সিএনজি পরিবর্তন করে তারা হাইকোর্টের মাজার গেটের কাছে পৌঁছায়।

সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে ভয় পেয়ে তারা ড্রাম দুটি সড়কের পাশে ফেলে একটি অটোরিকশায় করে সায়েদাবাদে পালিয়ে যায়। এরপর জরেজুল শামীমাকে কুমিল্লায় তার বাড়িতে চলে যেতে বললে দুজনের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে শামীমার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিরআখড়ার সেই বাসা থেকে আশরাফুলের রক্তমাখা পাঞ্জাবি-পায়জামা, হত্যায় ব্যবহৃত দড়ি, কসটেপ এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, তাদের মূল উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেইল করে টাকা আদায় করা। তবে হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত শত্রুতার কোনো বিষয় আছে কি না, তা প্রধান আসামি জরেজুলকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পরিষ্কার হবে বলে মনে করছে র‍্যাব।

গ্রেপ্তার শামীমা আক্তারকে আইনি প্রক্রিয়ার জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হবে।

Related Topics

টপ নিউজ

র‍্যাব / খণ্ডিত মৃতদেহ / প্রেমের সম্পর্ক / পরকীয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
  • একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা হুমকি নেই, তবে সব ধরনের প্রস্তুতি আছে: র‍্যাবের মহাপরিচালক
  • র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
  • গাজীপুরে জাল টাকার কারখানার সন্ধান, ১৪ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net