Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
ছাত্রদের মারধর ও যৌন হয়রানি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 November, 2025, 04:00 pm
Last modified: 14 November, 2025, 06:57 pm

Related News

  • অপ্রতিম হত্যা: গ্রেপ্তার ৪ জনকে আদালতে সোপর্দ
  • যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪
  • সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ডিবির হাতে গ্রেপ্তার ২, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারের দাবি
  • সামাজিক অবক্ষয় রোধ, দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: পরিবেশমন্ত্রী 
  • অনলাইনে মোবাইল লোকেশনসহ ব্যক্তিগত তথ্য বিক্রি, গ্রেপ্তার ৫

ছাত্রদের মারধর ও যৌন হয়রানি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারাগারে

আটক রাখার আবেদনে বলা হয়,  আসামি ইতোপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছেলেদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভন দিয়ে তাদের সাথে অস্বাভাবিক যৌনসঙ্গম করেছে। বাদী কৌশলে তার ব্যক্তিগত মোবাইল ফোন দিয়ে আসামি কর্তৃক বিভিন্ন তারিখ ও সময়ে শারীরিক নির্যাতনের অডিও, ভিডিও ও স্থিরচিত্র ধারন করেন।
টিবিএস রিপোর্ট
14 November, 2025, 04:00 pm
Last modified: 14 November, 2025, 06:57 pm
ছবি: টিবিএস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের ছাত্রদের মারধর ও যৌন হয়রানির অভিযোগে মিরপুর মডেল থানায় করা মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক ড. এরশাদ হালিমকে কারাগারে পাঠানো হয়েছে। 

শুক্রবার (১৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মেহেদী হাসান মিলন। 

আটক রাখার আবেদনে বলা হয়,  আসামি ইতোপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছেলেদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভন দিয়ে তাদের সাথে অস্বাভাবিক যৌনসঙ্গম করেছে। বাদী কৌশলে তার ব্যক্তিগত মোবাইল ফোন দিয়ে আসামি কর্তৃক বিভিন্ন তারিখ ও সময়ে শারীরিক নির্যাতনের অডিও, ভিডিও ও স্থিরচিত্র ধারন করেন। মামলাটি তদন্তাধীন আছে। প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত আসামি এ মামলার ঘটনার সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত থাকার যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। মামলার মূল রহস্য উদঘাটন ও বাদীর এজাহারের সত্যতা উদঘাটন না হওয়া পর্যন্ত আসামিকে আটক রাখা একান্ত প্রয়োজন।

আসামি পক্ষের আইনজীবী শ্যামল কুমার রায় তার জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, গত ১৩ নভেম্বর রাত প্রায় ১১টার দিকে শেওড়াপাড়ায় তার বাসায় অভিযান চালিয়ে মিরপুর মডেল থানার পুলিশ তাকে হেফাজতে নেয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক শিক্ষার্থী মিরপুর মডেল থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয়, ছাত্রদের বাসায় নিয়ে ঢাবির রসায়ন বিভাগের এ অধ্যাপক যৌন হয়রানিসহ মারধর করেন।

Related Topics

টপ নিউজ

যৌন নিপীড়ণ / ঢাকা বিশ্ববিদ্যালয / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ
  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
    শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • অপ্রতিম হত্যা: গ্রেপ্তার ৪ জনকে আদালতে সোপর্দ
  • যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪
  • সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ডিবির হাতে গ্রেপ্তার ২, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারের দাবি
  • সামাজিক অবক্ষয় রোধ, দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: পরিবেশমন্ত্রী 
  • অনলাইনে মোবাইল লোকেশনসহ ব্যক্তিগত তথ্য বিক্রি, গ্রেপ্তার ৫

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ

2
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

5
শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net