Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোট ছাড়া বাংলার মাটিতে নির্বাচন হতে দেওয়া হবে না: মামুনুল হক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 November, 2025, 06:30 pm
Last modified: 11 November, 2025, 06:41 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জুলাই সনদের সম্মত অংশের সবই বিএনপি ধারণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ
  • সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে কার লাভ হচ্ছে সেটি বোধগম্য নয়: বদিউল আলম মজুমদার

জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোট ছাড়া বাংলার মাটিতে নির্বাচন হতে দেওয়া হবে না: মামুনুল হক

তিনি আরও বলেন, '১৩ নভেম্বর কোনো বাকশালপন্থীকে বাংলার রাজপথে আমরা নামতে দেবো না। যদি কেউ নামার অপচেষ্টা চালায়, আমরা তাদেরকে রাজপথে মোকাবিলা করব।'
টিবিএস রিপোর্ট
11 November, 2025, 06:30 pm
Last modified: 11 November, 2025, 06:41 pm
আজ (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে রাজধানীর পল্টনে আট দলের সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ছবি: সংগৃহীত

গণভোট ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, 'আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই, আমাদের জুলাই যোদ্ধাদের, জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী বীর শহীদানদের রক্ত মাড়িয়ে জুলাই বিপ্লবের জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলাদেশের মাটিতে আমরা আর কোনো কিছুই হতে দেবো না।'

আজ (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে রাজধানীর পল্টনে আট দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, 'এজন্য আমরা দলের পক্ষ থেকে বলেছি, অনতিবিলম্বে সরকারি আদেশের মাধ্যমে জুলাই সনদের প্রাথমিক আইনি ভিত্তি দিতে হবে। এরপরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি দিতে হবে। এর ব্যত্যয় হলে জুলাই বিপ্লবপন্থীরা বরদাস্ত করবে না, সেটা মানবে না।'

মামুনুল হক বলেন, 'ঐতিহাসিক ময়দানে দাঁড়িয়ে আমি স্পষ্টভাবে দেখ পাচ্ছি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত একভাগ ৭২-এর বাকশালপন্থী, আরেক ভাগ জুলাই বিপ্লবী।'

তিনি বলেন, 'আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল ও পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা, সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন। আপনি জুলাই বিপ্লবের পক্ষে, আর না হয় আপনি ৭২-এর বাকশালপন্থী।'

তিনি আরও বলেন, '৭২-এর পরাজিত বাকশালপন্থীরা আগামী ১৩ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আমি ঘোষণা করতে চাই, ১৩ নভেম্বর কোনো বাকশালপন্থীকে বাংলার রাজপথে আমরা নামতে দেবো না। যদি কেউ নামার অপচেষ্টা চালায়, আমরা তাদেরকে রাজপথে মোকাবিলা করব।'

মামুনুল হক বলেন, '২০২৪-এর জুলাই বিপ্লব, সহস্রাধিক তাজা প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব। এই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্যই ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে। এই জুলাই সনদ কোনো কাগজের সনদ হিসেবে আমরা দেখতে চাই না। জুলাই সনদকে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চাই।'

তিনি বলেন, 'এজন্য আমরা দলের পক্ষ থেকে বলেছি, অনতিবিলম্বে সরকারি আদেশের মাধ্যমে জুলাই সনদের প্রাথমিক আইনি ভিত্তি দিতে হবে। এরপরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি দিতে হবে। এর ব্যত্যয় হলে জুলাই বিপ্লবপন্থীরা বরদাস্ত করবে না।'

মামুনুল হক বলেন, 'আমি জানি না জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট হলে কার কি সমস্যা, সেটা আমাদের বুঝে আসে না। আমাদের সমস্যা হলো জুলাই সনদের কোনো ভোট ছাড়া যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে থাকে, সেখানে অনেকগুলো বড় বড় জটিলতা সৃষ্টি হবে। তার মধ্যে অন্যতম একটি হলো দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে? কীভাবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনি ম্যানিফেস্টো তৈরি করবে।'

তিনি বলেন, 'জাতির সামনে তারা তাদের উচ্চপক্ষের ১০০ সদস্যের তালিকা কীভাবে প্রকাশ করবে? এই সব বিষয়ের কোনো সদুত্তর তাদের কাছে নাই। যারা জুলাই সনদের গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন, আমরা তাদের সমস্যার কথা জানতে চাই।'

তিনি আরও বলেন, 'কোনো যুক্তি নাই। তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে।'
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'পরিষ্কার ঘোষণা করছি- রক্ত দিয়ে যেই ফ্যাসিবাদ বিদায় করেছি, প্রয়োজনে আমার রক্তের সাগর প্রবাহিত হবে, বাংলার মাটিতে ফ্যাসিবাদ ফিরে আসবে না।' 

মামুনুল হক বলেন, 'রাজনৈতিক পক্ষগুলোকে বলতে চাই আমরা রক্ত দিয়েছি বালকোটে, রক্ত দিয়েছি শাপলা চত্ত্বরে, আমরা রক্ত দিয়েছি ২০১৫ সালে, রক্ত দিয়েছি ২০২১ সালে, রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে; আমাদের মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করবেন না।'

তিনি বলেন, আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি। রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি, রক্ত দিয়েই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব, ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, 'জুলাই বিপ্লবের আমার সব সহযোদ্ধাদের আমি বলতে চাই, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, নির্বাচন নিয়ে মতপার্থক্য থাকতে পারে। আপনারা যার যার নির্বাচন করবেন, সেটা পরের কথা। আসুন যারা বিপ্লবের সময় রাজপথে ছিলেন, বিপ্লবী সমাজের আইনি ভিত্তি কার্যকর করার জন্য আমরা হাতে হাত রাখি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, 'আগামী ১৩ তারিখ জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি। সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয়, আবার বলছি সরকার যদি আট দলীয় নেতৃবৃন্দের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয়, যেই ভাষায় বললে সরকার বুঝবে, আমরা সেই ভাষাই প্রয়োগ করব। সেই কর্মসূচিই ঘোষণা করব।'

Related Topics

টপ নিউজ

মামুনুল হক / জুলাই সনদ / গণভোট / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জুলাই সনদের সম্মত অংশের সবই বিএনপি ধারণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ
  • সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে কার লাভ হচ্ছে সেটি বোধগম্য নয়: বদিউল আলম মজুমদার

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net