Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
জামায়াত গণভোট বিষয়ে বিএনপির সাথে আলোচনায় বসতে রাজি: জামায়াত নেতা আজাদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 November, 2025, 01:40 pm
Last modified: 08 November, 2025, 01:59 pm

Related News

  • গণভোটের রায় অস্বীকার করে বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে: শফিকুর রহমান
  • হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • নির্বাচনের পর বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে: আখতার হোসেন   
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল

জামায়াত গণভোট বিষয়ে বিএনপির সাথে আলোচনায় বসতে রাজি: জামায়াত নেতা আজাদ

জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিএনপি জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে।
টিবিএস রিপোর্ট
08 November, 2025, 01:40 pm
Last modified: 08 November, 2025, 01:59 pm
শনিবার (৮ নভেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ট্রেস কনসাল্টিং আয়োজিত এক সংলাপে এ মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ। ছবি: মো. জাহিদুল ইসলাম/টিবিএস

গণভোট বিষয়ে বিএনপির সাথে আলোচনায় বসতে রাজি আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ। 

আজ শনিবার (৮ নভেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ট্রেস কনসাল্টিং আয়োজিত এক সংলাপে তিনি এ মন্তব্য করেন।

হামিদুর রহমান আজাদ বলেন, 'আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছি। আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছি। বিএনপির মহাসচিবকে আহ্বান করেছি। কিন্তু তিনি বলেছেন, জামায়াতের আহ্বানে তিনি যাবেন না। এটা কিন্তু বিগত দিনে একটি দলের আচরণের সাথে মিলে যায়। তাদের মধ্যেও এমন এমন দিক ছিলো যে কারও সাথে আলোচনায় বসা যাবে না।'

তিনি বলেন, 'জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। কিন্তু কীভাবে বাস্তবায়ন হবে এটি স্বাক্ষরিত হয়নি। জাতীয় ঐকমত্য কমিশন যখন সরকারের কাছে সুপারিশ করলো তখন বিরোধ তৈরি হলো। গণভোট জাতীয় নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন, এই অথবা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন ঝামেলা লাগিয়েছে৷'

তিনি আরও বলেন, 'ডেমোক্রেসিতে আলোচনা এবং রাজপথে ভয়েস রেইস করা এই দুটোই চলে৷ আমরা তো ভায়োলেন্স করছি না।'

জাতীয় নির্বাচনের দিনে গণভোটের বিরোধিতা করে আজাদ বলেন, 'জাতীয় নির্বাচনে মানুষের ফোকাস থাকে দল, প্রার্থীকেন্দ্রীক। আমাদের দেশে ভোট কেন্দ্র দখল হয়, ভোট কেন্দ্র স্থগিত থাকে। এছাড়া একসাথে দুইটা ভোট দিতে গেলে টাইম ম্যানেজমেন্ট হবে না, ভোট কাস্টিং কম হবে। পরে আবার বলবে জনগণ জুলাই চার্টারের পক্ষে রায় দেয় নাই।'

তিনি আরও বলেন, 'ফ্যাসিবাদী আমলের অ্যাডমিনিস্ট্রেশন এখনও আছে। এখন জনগণের আস্থা নাই৷ আগে গণভোট হলে জাতীয় নির্বাচনে জনগণের আস্থা তৈরি হবে। নির্বাচনটা ভালো হবে।'

উল্লেখ্য, জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বিএনপি এর বিপরীত অবস্থান নিয়েছে। জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে দলটি।

Related Topics

টপ নিউজ

গণভোট / জাতীয় নির্বাচন / বিএনপি / জামায়াত / আলোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • গণভোটের রায় অস্বীকার করে বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে: শফিকুর রহমান
  • হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • নির্বাচনের পর বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে: আখতার হোসেন   
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net