Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
‘বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে’: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 November, 2025, 08:30 pm
Last modified: 04 November, 2025, 10:01 pm

Related News

  • দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা এনসিপির, নেই গোপালগঞ্জ
  • বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে?
  • তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা অন্তর্বর্তী সরকারের আমলে বা আগে কোনো অগ্রগতি হয়নি: শামা ওবায়েদ
  • গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে: নাহিদ
  • মেটার নীতিমালায় নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশের ১৩ এমপিকে ফেসবুকে আয়ের সুযোগ দেওয়া হচ্ছে!

‘বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে’: নাসীরুদ্দীন পাটওয়ারী

তিনি আশঙ্কাপ্রকাশ করেন, বিএনপি যদি পুরনো পদ্ধতিতে ক্ষমতায় ফেরে, দেশের আরেকটি দুর্ভাগ্যজনক অধ্যায় শুরু হবে।
টিবিএস রিপোর্ট
04 November, 2025, 08:30 pm
Last modified: 04 November, 2025, 10:01 pm
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত

বিএনপির মৃত্যুঘন্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত 'মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশ রাষ্ট্রগঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি: নভেম্বর ১৯৭৫'- শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'বিএনপিরে একটাই কথা বলবো যে, কিছু লোক আছে না নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করে। বিএনপির হলো এই অবস্থা। নিজের ক্ষতি করে হলেও বাংলাদেশের জনগণের ক্ষতি করতে আসছে তারা।বিএনপির অবস্থা কী হবে, এটা তো বলছি যে—"হাঁ" ভোটের মধ্য দিয়ে জন্ম আর "না" ভোটের মধ্য দিয়ে তাদের মৃত্যু। তাদের মৃত্যুঘণ্টা অলরেডি বেজে গিয়েছে বাংলাদেশে।'   

তিনি আরও বলেন, 'অন্তর্বর্তী সরকারের উদ্যোগে প্রতীক বিক্রির দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, এটি একটি ইতিবাচক পরিবর্তন। প্রতীক বিক্রির দিন শেষ।'

পাটওয়ারী বলেন, 'সাম্প্রতিক সময় রাজধানীসহ বিভিন্ন জেলায় রাস্তায় আগুন জ্বালানো, সড়ক অবরোধ ও বিশৃঙ্খলার ঘটনা বেড়েছে, যা দেখে মনে হচ্ছে একটি সংগঠিত হরতাল চলছে।'

তিনি বলেন, 'কেউ কোথাও মনোনয়ন বাতিলের প্রতিক্রিয়ায় আগুন জ্বালাচ্ছে; তবে দেশে এত ফায়ারস্টেশন নেই যে সব ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।'

তিনি আরও অভিযোগ করেন, 'কিছু ব্যবসায়ী টাকা দিয়ে নির্বাচনি মহড়া শুরু করেছে এবং প্রতীক বিক্রির মতো অনৈতিক প্রথা এখনও চলছে।'

পাটওয়ারী বলেন, 'এনসিপির কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে ন্যূনতমও অভিযোগ থাকলে তাদের মনোনয়ন দেবেই না।'

তিনি আরও বলেন, 'ইতিহাসে অনেক সুযোগ এসেছিল, কিন্তু সেগুলো কাজে লাগানো হয়নি। বিশেষ করে ২০০১-২০০৬ সালের শাসনামলে দুর্নীতির বিস্তার দেশের উন্নয়নগত প্রক্রিয়াকে দুর্বল করেছে '

পাটওয়ারী বলেন, বিএনপি দুর্নীতিতে 'চ্যাম্পিয়ন' ছিল এবং খালেদা জিয়ার সময় দুর্নীতিবাজদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। 

তিনি বলেন, '২০১৪-পরবর্তী সময়ে জনগণের আন্দোলন ও গণঅভ্যুত্থানের পর সংস্কারের দাবি ওঠে এবং সংস্কার কমিশন গঠিত হয়; কিন্তু মনোনয়ন ফরম বিক্রি, রোড ব্লক, বাড়িঘর ভাঙচুর ও গডফাদারগিরি—এসব সন্ত্রাসী কার্যক্রম সংস্কারকে ব্যাহত করেছে।

তিনি আশঙ্কাপ্রকাশ করেন, বিএনপি যদি পুরনো পদ্ধতিতে ক্ষমতায় ফেরে, দেশের আরেকটি দুর্ভাগ্যজনক অধ্যায় শুরু হবে।

তিনি আরও বলেন, 'লন্ডনে হওয়া ডিলে ক্ষমতায় গেলে এনসিপির হাতে পতন হবে।' 

এনসিপির এই নেতার ভাষ্যে, জিয়াউর রহমান অর্থনীতিকে স্বনির্ভর করার চেষ্টা করলেও তার দল বিএনপিই প্রথম দেশে প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি শুরু করে। তিনি বলেন, 'জিয়াউর রহমানের মুখে কালিমাখা লাগিয়ে বিএনপি প্রথম এই বাংলাদেশে দুর্নীতির... অভিযানটা শুরু করে।' 

তিনি আরও বলেন, 'শেখ মুজিবের পাশে ছিল হলো সব চোর, কম্বল-চোর, আর এই খালেদা জিয়ার পাশে ছিল সব দুর্নীতি, সরকারি অফিসের টাকার চোরের লোকেরা।' 

পাটওয়ারী এসময় সব ধর্মীয় ও সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি দেন। 

তিনি বলেন, 'সংখ্যালঘু, নারী, আলেম ও অন্যান্য ধর্মালম্বীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রথম দায়বদ্ধতা।'

মসজিদ, মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক ঘাঁটিতে পরিণত না করতে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

ধর্মীয় নেতৃবৃন্দকে অনুরোধ করে তিনি বলেন, 'ধর্মীয় মর্যাদা ও প্রতীকগুলোকে টাকার জন্য বিক্রি করা বন্ধ করুন, এগুলো আমাদের পবিত্র ঐতিহ্য।'

সভায় পাটওয়ারী জানান, 'যারা দুর্নীতি, চাঁদাবাজি বা সন্ত্রাসে জড়িত, তাদেরকে এনসিপি নির্বাচন প্রক্রিয়ায় জায়গা দেবে না। সংস্কারের পথে যারা বাধা সৃষ্টি করবে, তাদেরকে ভোটের মাধ্যমে পরাজিত করা হবে।'

তিনি দলের মনোযোগ দেশের রাজনৈতিক পুনর্গঠন, স্বচ্ছতা ও জনগণের কল্যাণে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Related Topics

টপ নিউজ

প্রতীক বিক্রি / নাসীরুদ্দীন পাটওয়ারী / এনসিপি / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা এনসিপির, নেই গোপালগঞ্জ
  • বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে?
  • তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা অন্তর্বর্তী সরকারের আমলে বা আগে কোনো অগ্রগতি হয়নি: শামা ওবায়েদ
  • গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে: নাহিদ
  • মেটার নীতিমালায় নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশের ১৩ এমপিকে ফেসবুকে আয়ের সুযোগ দেওয়া হচ্ছে!

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net