Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা অন্তর্বর্তী সরকারের আমলে বা আগে কোনো অগ্রগতি হয়নি: শামা ওবায়েদ

বাংলাদেশ

ইউএনবি
01 July, 2026, 09:10 pm
Last modified: 01 July, 2026, 09:26 pm

Related News

  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা?
  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 
  • মাইলস্টোন ট্র্যাজেডি: তদন্ত প্রতিবেদন অপ্রকাশিত, ক্ষতিপূরণ নিয়ে অসন্তোষ ভুক্তভোগী পরিবারগুলোতে
  • সার্ক ও বিমসটেকের মধ্যে একটিকে বেছে নেওয়ার প্রয়োজন নেই: শামা ওবায়েদ

তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা অন্তর্বর্তী সরকারের আমলে বা আগে কোনো অগ্রগতি হয়নি: শামা ওবায়েদ

বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।
ইউএনবি
01 July, 2026, 09:10 pm
Last modified: 01 July, 2026, 09:26 pm
ছবি: ইউএনবি

তিস্তা নদী মহাপরিকল্পনা ও পুনরুদ্ধার প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা বা ফিজিবিলিটি স্টাডি যেখানে থেমে ছিল, সেখান থেকেই আবার শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে কিংবা তার আগে এই প্রকল্পের সমীক্ষায় কোনো অগ্রগতি হয়নি।

বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

শামা ওবায়েদ বলেন, 'সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরুর সময় যে অবস্থায় ছিল, বর্তমানেও ঠিক সেই অবস্থাতেই আছে। এতে কোনো অগ্রগতি হয়নি। এটি অন্তর্বর্তীকালীন সময়েও করা হয়নি, তার আগের মেয়াদেও হয়নি।'

তিনি জানান, এই প্রকল্পের প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কারিগরি সহায়তা দিতে সম্মত হয়েছে চীন। প্রতিমন্ত্রী বলেন, 'শুধু তিস্তা নয়, সারা দেশেই নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। চীন সেই জায়গাগুলোতেও আমাদের সহায়তা ও সমর্থন দিতে চায়।'

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও চীন তিস্তা নদী মহাপরিকল্পনা প্রকল্পের যৌথ সম্ভাব্যতা যাচাই কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে একমত হয়েছে। যদি এই সমীক্ষায় প্রকল্পটির যৌক্তিকতা প্রমাণিত হয়, তবে এর বাস্তবায়নে পর্যাপ্ত সহায়তা দেবে বেইজিং। চীন জানিয়েছে, তারা তাদের সামর্থ্য অনুযায়ী এই প্রকল্পে এবং বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা করবে।

দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা অনুযায়ী—সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা, পানিসম্পদ পরিকল্পনা, জলতাত্ত্বিক পূর্বাভাস, বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ প্রশমন, নদী ড্রেজিং এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এই সফর দুই দেশের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। তিনি বলেন, 'বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক সবসময়ই চমৎকার। আমাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীন বরাবরই শক্তিশালী অংশীদার। আগামী দিনে তারা বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়াবে বলে আমরা আশাবাদী।'

প্রতিমন্ত্রী আরও জানান, সরকার বর্তমানে চীন সরকারের দেওয়া বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করছে। এর মধ্যে 'টু-প্লাস-টু' বৈঠক এবং 'বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর' সংক্রান্ত প্রস্তাবগুলো গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

পরিশেষে তিনি বলেন, বর্তমান সরকারের বৈদেশিক নীতির মূল ভিত্তি হলো জনগণের স্বার্থ রক্ষা করা এবং তাদের চাহিদাকেই সবার আগে প্রাধান্য দেওয়া।

Related Topics

টপ নিউজ

শামা ওবায়েদ / তিস্তা প্রকল্প / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমেও কি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা?
  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 
  • মাইলস্টোন ট্র্যাজেডি: তদন্ত প্রতিবেদন অপ্রকাশিত, ক্ষতিপূরণ নিয়ে অসন্তোষ ভুক্তভোগী পরিবারগুলোতে
  • সার্ক ও বিমসটেকের মধ্যে একটিকে বেছে নেওয়ার প্রয়োজন নেই: শামা ওবায়েদ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net