Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
লক্ষ্মীপুরে বিএনপির মনোনয়ন পেলেন খায়ের ও এ্যানি, উপদেষ্টা মাহফুজের আসন শূন্য রইল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 November, 2025, 10:30 pm
Last modified: 03 November, 2025, 10:39 pm

Related News

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নই বৈধ: ইসি
  • বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা  
  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • সরকারের দুই মাস: রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

লক্ষ্মীপুরে বিএনপির মনোনয়ন পেলেন খায়ের ও এ্যানি, উপদেষ্টা মাহফুজের আসন শূন্য রইল

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে কারো নাম ঘোষণা করা হয়নি। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে।
টিবিএস রিপোর্ট
03 November, 2025, 10:30 pm
Last modified: 03 November, 2025, 10:39 pm
আবুল খায়ের ভূঁইয়া (বায়েঁ) ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি (ডানে)। কোলাজ: টিবিএস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি আসনের মধ্যে দুটিতে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি দুটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে জানান তিনি। আর কিছু আসন শরিকদের ছাড়া হবে বলে জানানো হয়।

লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) থেকে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়েছে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়ার নাম। তিনি ওই আসন থেকে মোট তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আর লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নাম ঘোষণা করা হয়। এ্যানি ২০০১ ও ২০১৮ সালের নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

অন্যদিকে, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে কারো নাম ঘোষণা করা হয়নি।

লক্ষ্মীপুর-১ থেকে ধানের শীষে মনোনয়ন পেতে কয়েকজন প্রার্থী দৌড়ঝাঁপ করেছেন। এর মধ্যে বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইয়াছিন আলী, সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রয়াত জিয়াউল হক জিয়ার ছেলে মাশফিকুল হক জয় রয়েছে। 

এছাড়া, অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও এ আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। 

অন্যদিকে, লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হলেন দলের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।

তবে এ আসন থেকে জোটের শরীক হয়ে মনোনয়নপ্রত্যাশী হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব। তবে অসুস্থতার কারণে তার পরিবর্তে  প্রার্থী হতে পারেন তার স্ত্রী দলের সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব। 

এ আসনে বিএনপি থেকে আরেক মনোনয়ন প্রত্যাশী হলেন বিথীকা বিনতে হোসাইন, যিনি প্রয়াত স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী।

Related Topics

টপ নিউজ

বিএনপি / মনোনয়ন / উপদেষ্টা মাহফুজ আলম / লক্ষ্মীপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নই বৈধ: ইসি
  • বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা  
  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • সরকারের দুই মাস: রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net