Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
বিকৃত মানচিত্র নয়, পাকিস্তানি জেনারেলকে গ্রাফিতির বই উপহার দেয়া হয়েছে: সিএ প্রেস উইং

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 October, 2025, 01:20 pm
Last modified: 28 October, 2025, 01:28 pm

Related News

  • হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রিত এলাকার নতুন মানচিত্র প্রকাশ করল ইরান
  • নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংসতা, ৫ হত্যাকাণ্ড
  • এক ভূমিকম্পে বদলে যায় গঙ্গা-ব্রহ্মপুত্রের গতিপথ, ঢাকায় খোঁড়া গর্তের মাটিতে মিলল নতুন তথ্য
  • সরকারি কর্মকর্তাদের নির্বাচন পর্যন্ত বিদেশি সফর এড়ানোর নির্দেশ সরকারের
  • ইউরোপের আগেই যেভাবে আরব নাবিকরা ভারত মহাসাগরের মানচিত্র আঁকেন

বিকৃত মানচিত্র নয়, পাকিস্তানি জেনারেলকে গ্রাফিতির বই উপহার দেয়া হয়েছে: সিএ প্রেস উইং

টিবিএস রিপোর্ট
28 October, 2025, 01:20 pm
Last modified: 28 October, 2025, 01:28 pm
ছবি: সিএ প্রেস উইং ফ্যাক্টস

'পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল অন্তর্ভুক্ত করে বাংলাদেশের বিকৃত মানচিত্রসহ একটি পতাকা উপহার দিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস'—ভারতীয় গণমাধ্যমের এমন প্রতিবেদনকে 'সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত' বলে নাকচ করে দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

গতকাল (২৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর ফেসবুকের অফিশিয়াল ফ্যাক্ট চেক পেজে এক বিবৃতিতে এই ব্যাখ্যা দেওয়া হয়। 

বিবৃতিতে বলা হয়, 'গত ২৭ অক্টোবর ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে দাবি করেছে যে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিসি) চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জাকে একটি পতাকা উপহার দিয়েছেন যেখানে বাংলাদেশের পতাকায় ভারতের  উত্তর পুর্বাঞ্চলকে  জুড়ে দেওয়া হয়েছে। দাবিটি সম্পূর্ণ অসত্য এবং কল্পনাপ্রসূত।' 

'সিএ প্রেস উইং ফ্যাক্টস' বিবৃতিতে জানায়, 'মূলত, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন 'দ্য আর্ট অব ট্রায়াম্ফ' পাকিস্তানের জেনারেলকে উপহার দিয়েছেন।' 

বিবৃতিতে আরও বলা হয়, 'এটি গণঅভ্যুত্থানের উপর রচিত একটি সচিত্র দলিল। এর মধ্যে সংকলিত হয়েছে ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত বিপ্লবের ঐতিহাসিক চিত্র। সংকলনটি প্রকাশ করেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন।' 

প্রচ্ছদের মানচিত্র বিতর্ক নিয়ে বিবৃতিতে বলা হয়, 'গ্রাফিতি সংকলনের প্রচ্ছদে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদের পিছনে রক্তরাঙ্গা বাংলাদেশের মানচিত্র প্রদর্শিত হয়েছে। প্রচ্ছদে দৃশ্যমান মানচিত্রটি গ্রাফিতি হিসেবে অঙ্কিত হওয়ায় বাংলাদেশের মূল মানচিত্রের পরিমাপের কিছুটা হেরফের হয়েছে বলে কারো কাছে মনে হতে পারে। কিন্তু ভারতের উত্তর পুর্বাঞ্চলের কোনো অংশ গ্রাফিতি মানচিত্রটিতে অন্তর্ভুক্ত হয়েছে বলে দাবি করাটা সম্পূর্ণ অসত্য এবং কল্পনাপ্রসূত।'

বিবৃতিতে আরও যোগ করা হয়, বাংলাদেশের প্রকৃত মানচিত্রের সঙ্গে গ্রাফিতি সংস্করণের তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় যে এটি 'প্রকৃতপক্ষে বাংলাদেশের আসল মানচিত্রেরই প্রায় হুবহু প্রতিফলন'।

এর আগেও প্রধান উপদেষ্টা 'দ্য আর্ট অব ট্রায়াম্ফ' নামের এই গ্রাফিতি বই জাতিসংঘ প্রধান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বিশ্বনেতাদের উপহার দিয়েছেন বলে জানায় প্রেস উইং। 

Related Topics

টপ নিউজ

প্রধান উপদেষ্টার প্রেস উইং / প্রধান উপদেষ্টার কার্যালয় / গ্রাফিতি / মানচিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রিত এলাকার নতুন মানচিত্র প্রকাশ করল ইরান
  • নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংসতা, ৫ হত্যাকাণ্ড
  • এক ভূমিকম্পে বদলে যায় গঙ্গা-ব্রহ্মপুত্রের গতিপথ, ঢাকায় খোঁড়া গর্তের মাটিতে মিলল নতুন তথ্য
  • সরকারি কর্মকর্তাদের নির্বাচন পর্যন্ত বিদেশি সফর এড়ানোর নির্দেশ সরকারের
  • ইউরোপের আগেই যেভাবে আরব নাবিকরা ভারত মহাসাগরের মানচিত্র আঁকেন

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net