Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 18, 2026
ফার্মগেটে বিয়ারিং প্যাড পুনঃস্থাপন, উত্তরা-মতিঝিল পুরো লাইনে চালু হলো মেট্রোরেল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 October, 2025, 11:45 am
Last modified: 27 October, 2025, 12:37 pm

Related News

  • ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • ৯,৭০০ কোটি টাকা কমিয়েও এমআরটি লাইন-১ ও ৫-এর ব্যয় ২ লাখ কোটি টাকার বেশি
  • কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৭৯% সম্পন্ন, আগামী বছরের শুরুতে ট্রায়াল রান: সড়কমন্ত্রী
  • মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী    
  • মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে

ফার্মগেটে বিয়ারিং প্যাড পুনঃস্থাপন, উত্তরা-মতিঝিল পুরো লাইনে চালু হলো মেট্রোরেল

টিবিএস রিপোর্ট
27 October, 2025, 11:45 am
Last modified: 27 October, 2025, 12:37 pm
ছবি: টিবিএস

রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের ৪৩৩ নম্বর পিয়ার থেকে খুলে পড়ে যাওয়া বিয়ারিং প্যাড পুনঃস্থাপন করা হয়েছে। মেরামত শেষে এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথে ট্রেন চলছে। ট্রায়াল সফলভাবে সম্পন্ন শেষে আজ (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত আবার মেট্রোরেল চলাচল শুরু হয়।

গতকাল ফার্মগেটের যেখানে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে, সেখানে তা আজ সকালে নতুন করে লাগানো হয়। এরপর বন্ধ অংশে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। 

পরীক্ষামূলক চলাচলে সময় ডিএমটিসিএলের একজন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছিলেন, 'বিচ্যুত হওয়া বিয়ারিং প্যাড পুনরায় স্থাপন করা হয়েছে। এখন ট্রায়াল চলছে। খুব দ্রুতই ফার্মগেট স্টেশন চালু হবে। ট্রায়াল শেষ হলেই মেট্রো চলাচল শুরু হবে।'

এর আগে গতকাল রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিয়ারের বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়ে আবুল কালাম (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়। দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রোস্টেশন-সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

এই ঘটনার পর দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর বিকেল ৩টায় শুধু দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল আবার আংশিক চালু হয়। আর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মতিঝিল হতে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়। 

এর আগেও ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর একই ধরনের ঘটনায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল।

বিশেষজ্ঞদের মতামত

বিশেষজ্ঞরা মনে করছেন, সম্ভাব্য নকশাগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটছে। তারা জানান, মেট্রোরেল লাইনের বাঁকে সবচেয়ে বেশি চাপ পড়ে এবং সেখানেই প্যাডটি খসে পড়েছে।

বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেন, 'যেখানে ট্রেন বাঁক নেয়, সেখানে চাপ বেশি থাকে। কিন্তু নকশাতেই হয়তো এই অতিরিক্ত চাপের বিষয়টি বিবেচনা করা হয়নি।'

'বিয়ারিং ধরে রাখার জন্য রাবারের প্যাডটি ভালোভাবে আটকানো ছিল না। ফলে এটি অতিরিক্ত চাপ সহ্য করতে পারেনি', যোগ করেন তিনি। 

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে তিনি আরও চাপ সহনশীল ও উন্নত প্রযুক্তির 'পড বেয়ারিং' ব্যবহারের পরামর্শ দেন। 

বিয়ারিং প্যাডের কাজ কী?

বিয়ারিং প্যাডগুলো পথের বাঁকানো অংশে বসানো থাকে, যেখানে ট্রেন যাওয়ার সময় কাঠামোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এই প্যাডগুলো কেবল ট্রেনের ওজনই বহন করে না, বরং ট্রেন চলার সময় সৃষ্ট কম্পনও শোষণ করে।

যখন কোনো বাঁকে বিয়ারিং প্যাড নষ্ট হয়ে যায়, তখন পিলারের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এতে কাঠামোগত ক্ষতির আশঙ্কা তৈরি হয়, এমনকি ধসের ঝুঁকিও দেখা দিতে পারে। এই প্যাডগুলো মূলত ট্রেন চলাচলের সময় সৃষ্ট কম্পন ও ঝাঁকুনি নিয়ন্ত্রণে রাখে এবং ভূমিকম্পের মতো পরিস্থিতিতেও কাঠামোকে সুরক্ষা দেয়। ফলে এগুলো ঠিকভাবে কাজ না করলে ট্রেনের নিরাপত্তার পাশাপাশি নিচের সড়কে থাকা মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়ে।

অধ্যাপক হাদিউজ্জামান বিয়ারিং প্যাডের কাজ ব্যাখ্যা করে বলেন, 'যখন ট্রেন চলে যায়, তখন এটি কিছুটা সংকুচিত হয় এবং ট্রেন চলে গেলে আবার আগের অবস্থায় ফিরে আসে। যদি প্যাডটি তার কার্যকারিতা হারায় বা পড়ে যায়, তাহলে কাঠামোর মারাত্মক ঝুঁকি তৈরি হয়।'

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / মেট্রোরেল দুর্ঘটনা / মেট্রোরেল চালু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন
  • ১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
    পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ
  • ছবি: টিবিএস
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত
  • ছবি: রয়টার্স
    ম্যাকলমোর ইস্যুতে ক্ষুব্ধ রজার ওয়াটার্স, এড শিরানকে বললেন ‘লিটল প্রিক’

Related News

  • ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • ৯,৭০০ কোটি টাকা কমিয়েও এমআরটি লাইন-১ ও ৫-এর ব্যয় ২ লাখ কোটি টাকার বেশি
  • কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৭৯% সম্পন্ন, আগামী বছরের শুরুতে ট্রায়াল রান: সড়কমন্ত্রী
  • মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী    
  • মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন

2
১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের

4
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাকলমোর ইস্যুতে ক্ষুব্ধ রজার ওয়াটার্স, এড শিরানকে বললেন ‘লিটল প্রিক’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net