Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: এসপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 October, 2025, 09:20 pm
Last modified: 22 October, 2025, 09:24 pm

Related News

  • চট্টগ্রামে আদিবাসী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: নারীসহ গ্রেপ্তার ৪ 
  • কুমিল্লায় অটোরিকশার পথরোধ করে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি

কালিয়াকৈরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: এসপি

এসপি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাইহীন পোস্ট বা মন্তব্যের মাধ্যমে যেন মামলার তদন্তে বাধা না সৃষ্টি হয়। আদালত, ভুক্তভোগী পরিবার ও পুলিশের প্রতি মানুষের আস্থা বজায় রাখা এখন সবচেয়ে জরুরি।’
টিবিএস রিপোর্ট
22 October, 2025, 09:20 pm
Last modified: 22 October, 2025, 09:24 pm
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় করা মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক।

তিনি বলেন, ঘটনার শুরু থেকে এখন পর্যন্ত তদন্ত কার্যক্রম সম্পূর্ণ আইন ও বিধি মোতাবেক চলছে। একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে মামলাটিকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে। এটা অনভিপ্রেত ও অনৈতিক।

আজ (২২ অক্টোবর) বিকেলে গাজীপুর জেলা পুলিশের পক্ষে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসপি ড. চৌধুরী যাবের সাদেক এ তথ্য জানান।

এসময় এসপি বলেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাইহীন পোস্ট বা মন্তব্যের মাধ্যমে যেন মামলার তদন্তে বাধা না সৃষ্টি হয়। আদালত, ভুক্তভোগী পরিবার ও পুলিশের প্রতি মানুষের আস্থা বজায় রাখা এখন সবচেয়ে জরুরি।'

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্তদের মামলা থেকে রেহাই দেওয়া বা মামলায় গুরুত্ব না দেওয়া; এ জাতীয় যে সব অভিযোগ উত্থাপন করা হচ্ছে তার কোনো বাস্তব ভিত্তি নাই। মামলার বস্তুগত ও পারিপার্শ্বিক সাক্ষ্য যথাযথভাবে সংগ্রহপূর্বক দ্রুত তদন্ত নিষ্পত্তির কাজ এগিয়ে চলছে। 

প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশ, গাজীপুর পেশাদারিত্বের সাথে কাজ করছে।

পুলিশ সুপার সাদেক সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মামলার তদন্ত বিষয়ে জনমনে অনাস্থা না তৈরি করার জন্য সবাইকে অনুরোধ করেছেন। একই সঙ্গে তিনি সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেছেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে জেলা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।

একই সঙ্গে জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে এমন যেকোনো গুজব বা অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Related Topics

টপ নিউজ

গাজীপুর / মাদ্রাসাছাত্রী / ধর্ষণ / এসপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • চট্টগ্রামে আদিবাসী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: নারীসহ গ্রেপ্তার ৪ 
  • কুমিল্লায় অটোরিকশার পথরোধ করে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net