Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে মশাল মিছিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 October, 2025, 10:10 pm
Last modified: 16 October, 2025, 10:14 pm

Related News

  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে মশাল মিছিল

তিস্তা ব্যারাজ এলাকায় আয়োজিত মশাল মিছিলে তিস্তা পাড়ের সাধারণ মানুষ ছাড়াও নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা জানান, নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করতে হবে, অন্যথায় লাগাতার আন্দোলন চলবে।
টিবিএস রিপোর্ট
16 October, 2025, 10:10 pm
Last modified: 16 October, 2025, 10:14 pm
ছবি: সংগৃহীত

চলতি বছরের নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করার দাবিতে মশাল মিছিল কর্মসূচি পালন করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় নীলফামারী ও লালমনিরহাট জেলার সীমান্তবর্তী তিস্তা ব্যারাজ এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচির নেতৃত্ব দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

এর আগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তিস্তা নদীর কাকিনা পয়েন্টে কর্মসূচির উদ্বোধন করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

তিস্তা ব্যারাজ এলাকায় আয়োজিত মশাল মিছিলে তিস্তা পাড়ের সাধারণ মানুষ ছাড়াও নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা জানান, নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করতে হবে, অন্যথায় লাগাতার আন্দোলন চলবে।

ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, '২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। আমরা আর কোনো প্রতিশ্রুতি চাই না, এখন তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু দেখতে চাই। এটা নদীপারের দুই কোটি মানুষের প্রাণের দাবি। তিস্তার ভাঙনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিঃস্ব হচ্ছে উত্তরের দুই কোটি মানুষ। মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে স্যাটেলাইট টাউন, শিল্প কলকারখানা ও আবাদি জমি রক্ষা পাবে। ফলে উত্তরাঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।'

তিনি আরও বলেন, 'এর আগে টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি পালিত হয়েছে। নতুন করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে এবং নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান না হলে লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে।'

উল্লেখ্য, বৈষম্যগ্রস্ত তিস্তা অববাহিকার দুই কোটি মানুষের প্রাণের দাবি 'তিস্তা মহাপরিকল্পনা'। এই দাবিকে সামনে রেখে 'জাগো বাহে তিস্তা বাঁচাই' স্লোগানে গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তার দুই তীরে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হয়। নদীপারের পাঁচ জেলার ১১টি পয়েন্টে লাখো মানুষ অংশ নেন। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদনের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।
 
Related Topics

টপ নিউজ

তিস্তা ইস্যু / মশাল মিছিল / নীলফামারী জেলা / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net