Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
সংখ্যালঘু সম্প্রদায়ের ৪ জন পেলেন বিএনপির মনোনয়ন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 November, 2025, 08:00 pm
Last modified: 03 November, 2025, 11:29 pm

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

সংখ্যালঘু সম্প্রদায়ের ৪ জন পেলেন বিএনপির মনোনয়ন

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি বৈঠক করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন তালিকা ঘোষণা করেন।
টিবিএস রিপোর্ট
03 November, 2025, 08:00 pm
Last modified: 03 November, 2025, 11:29 pm
গয়েশ্বর চন্দ্র রায়, নিতাই রায় চৌধুরী, দীপেন দেওয়ান ও সাচিং প্রু (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

বিএনপি ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় থেকে মনোনয়ন পেয়েছেন চারজন। তাদের মধ্যে দুজন হিন্দু এবং দুজন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতি গোষ্ঠী থেকে। 

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি বৈঠক করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন তালিকা ঘোষণা করেন।

হিন্দু দুজনের মধ্যে ঢাকা-৩ আসনে মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এমপি গয়েশ্বর চন্দ্র রায়। মাগুরা-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন নিতাই রায় চৌধুরী। তিনি সম্পর্কে গয়েশ্বর চন্দ্র রায়ের বেয়াই। তিনি সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।  

যদিও ঢাকার আরেকটি আসন থেকে মনোনয়ন চেয়েছেন আলোচিত নেত্রী নিপূন রায় চৌধুরী। তিনি গয়েশ্বয় চন্দ্র রয়ের পুত্রবধু ও নিতাই রায় চৌধুরীর মেয়ে। 

ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মধ্যে রাঙামাটি পার্বত্য জেলায় অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে মনোনয়ন দিয়েছে বিএনপি। দীপেন দেওয়ান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি।

বান্দরবন পার্বত্য জেলা থেকে মনোনয়ন পেয়েছেন সাচিং প্রু। সাচিং প্রু বান্দরবন জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি দলটির সাবেক এমপি।

ফখরুল বলেন, 'দীর্ঘ ১৬ বছর পর ২০২৬ সালের ফেবব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন পেতে যাচ্ছি। জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য দলের সকল ইউনিয়ন কাজ করছে।'

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিনা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন। বেলা ৩টা থেকে বৈঠকে যুক্ত হয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরা।

Related Topics

টপ নিউজ

বিএনপি / মনোনয়ন / সংখ্যালঘু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net