Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
ব্যবসায়ী-কৃষকদের সমর্থন বেশি বিএনপির, শিক্ষার্থী-চাকরিজীবীদের পছন্দ জামায়াত: জরিপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 October, 2025, 08:25 pm
Last modified: 13 October, 2025, 08:31 pm

Related News

  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী
  • ধামরাইয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

ব্যবসায়ী-কৃষকদের সমর্থন বেশি বিএনপির, শিক্ষার্থী-চাকরিজীবীদের পছন্দ জামায়াত: জরিপ

গত ২ থেকে ১৫ সেপ্টেম্বর এ জরিপ পরিচালিত হয়। এতে ১০ হাজার ৪১৩ জন ভোটার অংশ নেন। এর মধ্যে ৫ হাজার ৬৩৯ জন পুরুষ এবং ৪ হাজার ৭১৯ জন নারী।
টিবিএস রিপোর্ট
13 October, 2025, 08:25 pm
Last modified: 13 October, 2025, 08:31 pm

সম্প্রতি একটি জরিপে রাজনৈতিক দলগুলোর প্রতি সমর্থনে পেশাভেদে ভিন্নতা উঠে এসেছে। এতে দেখা গেছে, ব্যবসায়ী, কৃষক ও শ্রমিক শ্রেণির বিএনপির প্রতি সমর্থন বেশি। আর শিক্ষার্থী ও বেসরকারি চাকরিজীবী শ্রেণির পছন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামী।

পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিংয়ের 'জনগণের নির্বাচন ভাবনা' শীর্ষক দ্বিতীয় দফার তৃতীয় পর্বের জরিপে এ ফলাফল উঠে এসেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ব্রেইন ও ভয়েস ফর রিফর্মের সহযোগিতায় এ জরিপ পরিচালনা করা হয়।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সারওয়ার আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে এক অনুষ্ঠানে জরিপের এই ফলাফল তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভয়েস ফর রিফর্মের সহ–আহ্বায়ক ফাহিম মাশরুর।

গত ২ থেকে ১৫ সেপ্টেম্বর এ জরিপ পরিচালিত হয়। এতে ১০ হাজার ৪১৩ জন ভোটার অংশ নেন। এর মধ্যে ৫ হাজার ৬৩৯ জন পুরুষ এবং ৪ হাজার ৭১৯ জন নারী।

ব্যবসায়ী ও কৃষকদের বড় অংশ বিএনপির পক্ষে

জরিপে দেখা গেছে, ব্যবসায়ীদের মধ্যে ৩৭.৯ শতাংশ বিএনপিকে এবং ২৪.৩ শতাংশ জামায়াতকে, ১৫.৯ শতাংশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে, ২.৭ শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশকে এবং ১.৬ শতাংশ এনসিপির প্রতি সমর্থন জানিয়েছেন। আর এ বিষয় কোনো মন্তব্য করেনি ১৫.৪ শতাংশ উত্তরদাতা।

এদিকে কৃষকদের ক্ষেত্রে দেখা গেছে, তাদের ৩৯.২ শতাংশ বিএনপি, ২৭.৯ শতাংশ জামায়াত, ১৬.১ শতাংশ আওয়ামী লীগ, ৩.৫ শতাংশ ইসলামি আন্দোলন বাংলাদেশ এবং ০.৯ শতাংশ এনসিপির প্রতি সমর্থন জানিয়েছেন। আর মন্তব্য করেননি ১১.৬ শতাংশ ভোটার। 

গৃহিণী ও শ্রমজীবীদের মধ্যে বিএনপির ভোট বেশি

গৃহিণীদের মধ্যে ৩৩.৮ শতাংশ বিএনপিকে, ২২.৫ শতাংশ জামায়াতকে, ১৭.২ শতাংশ আওয়ামী লীগকে, ২ শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশকে, ২ শতাংশ এনসিপিকে ভোট দিতে চান। এ বিষয়ে মন্তব্য নেই ২০.৭ শতাংশ উত্তরদাতার।  

শ্রমজীবী শ্রেণিতেও বিএনপির সমর্থন সবচেয়ে বেশি—৩৭.৭ শতাংশ। জামায়াতের ২৬.৬ শতাংশ, আওয়ামী লীগের ১৩.৮ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩.৪ শতাংশ ও এনসিপির প্রতি ১.২ শতাংশ উত্তরদাতার সমর্থন রয়েছে। এ বিষয় মন্তব্য করেননি ১৬.২ শতাংশ উত্তরদাতা।  

শিক্ষার্থী ও চাকরিজীবীদের কাছে এগিয়ে জামায়াত

জরিপের ফলাফল অনুযায়ী, শিক্ষার্থীদের মধ্যে জামায়াতের জনপ্রিয়তা বেশি। মোট উত্তরদাতার মধ্যে  ২৭.৬ শতাংশ জামায়াতকে, ২৫.৭ শতাংশ বিএনপিকে, ১৩.২ শতাংশ আওয়ামী লীগকে ১.৬ শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশকে এবং ১১. ৮ শতাংশ শিক্ষার্থী এনসিপিকে বেছে নিয়েছেন। আর মন্তব্য নেই ১৫.৯ শতাংশ উত্তরদাতার।  

বেসরকারি চাকরিজীবী ও এনজিও কর্মীদের মধ্যেও বিএনপি ও জামায়াতের প্রভাব চোখে পড়ার মতো—বিএনপি ৩৪.৪ শতাংশ, জামায়াত ২৮.৭ শতাংশ, আওয়ামী লীগ ১২.৮ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪.১ শতাংশ ও এনসিপির ১.৪ শতাংশ সমর্থন পেয়েছে

বেকারদের বড় একটি অংশের সমর্থন বিএনপিকে 

বেকার শ্রেণির মধ্যে বিএনপি ৩৭.৪ শতাংশ, জামায়াতের ২২.১ শতাংশ, আওয়ামী লীগের ১৯.৮ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২.৪ শতাংশ ও এনসিপি ১.৪ শতাংশ সমর্থন পেয়েছে।  

জরিপে বলা হয়, ভোটারদের পেশাভেদে রাজনৈতিক পছন্দে বড় ধরনের বৈচিত্র্য লক্ষ্য করা গেছে। দলগুলোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। কারণ প্রত্যেক পেশাগত গোষ্ঠীর নিজস্ব অগ্রাধিকার ও প্রত্যাশা রয়েছে।

ভয়েস ফর রিফর্মের সহ-আহ্বায়ক ফাহিম মাশরুর বলেন, 'এই জরিপে দেখা যাচ্ছে, ভোটারদের পেশা ও সামাজিক অবস্থান রাজনৈতিক সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছে। দলগুলোর উচিত হবে তাদের নির্বাচনী কৌশল নির্ধারণে এই পরিবর্তনগুলো বিবেচনায় নেওয়া।'

রুবাইয়াত সারওয়ার জানান, জরিপের ফলাফলে দেখা গেছে, নারীদের মধ্যে সিদ্ধান্তহীনতার প্রবণতা তুলনামূলক বেশি। জরিপে অংশ নেওয়া ৪৮ শতাংশ নারী এখনো সিদ্ধান্ত নেননি তারা কাকে ভোট দেবেন বা অংশ নেবেন কি না। 

জরিপে 'ভবিষ্যতের বাংলাদেশ কেমন দেখতে চান?'— এমন প্রশ্নে উত্তরে দেখা গেছে, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ সীমিত এবং তাদের প্রত্যাশার মধ্যে সামাজিক নিরাপত্তা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও শিক্ষা-স্বাস্থ্য ইস্যু বেশি গুরুত্ব পেয়েছে।

জেনারেশন জেড ভোটারদের মধ্যেও সিদ্ধান্তহীনতা সবচেয়ে বেশি। এই তরুণ ভোটারদের একটি বড় অংশ এখনো সরকারের কর্মসূচি ও নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কে অনিশ্চিত। তারা বলছেন, নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে সন্দেহ আছে।

জরিপে দেখা গেছে, ভোটারদের ৩৪ শতাংশই তরুণ । এদের একটি বড় অংশ বলেছে, তারা এখনো সিদ্ধান্ত নেননি। এছাড়াও বেশির ভাগ উত্তরদাতা মনে করেন, বাংলাদেশের উচিত ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।

Related Topics

টপ নিউজ

বিএনপি / জামায়াত / এনসিপি / জরিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী
  • ধামরাইয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net