Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মানুষ বিশ্বাস করে না: জাপা চেয়ারম্যান আনিসুল ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 October, 2025, 09:55 pm
Last modified: 11 October, 2025, 10:00 pm

Related News

  • মব সহিংসতা: ২০২৪ সালের আগস্টের পর দায়ের হওয়া কোনো মামলার বিচার শুরু হয়নি, ন্যায়বিচার অধরাই
  • ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজনকোট কে?
  • লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে স্থানীয় সরকার নির্বাচনে যাব না: শফিকুর রহমান
  • হেব্রন শহরে গুলিবর্ষণের অভিযোগে দুই ফিলিস্তিনিকে হত্যার পর পশ্চিম তীরে ‘লকডাউন’ ঘোষণা
  • ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু; হবে পাঁচ ধাপে

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মানুষ বিশ্বাস করে না: জাপা চেয়ারম্যান আনিসুল ইসলাম

তিনি বলেন, ‘দেশে মব সন্ত্রাস চলছে। অনেকে এই সন্ত্রাসের ভয়ে ভীত, সত্য কথা বলতে পারছেন না। এমন চরম অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলা হাস্যকর।’
টিবিএস রিপোর্ট
11 October, 2025, 09:55 pm
Last modified: 11 October, 2025, 10:00 pm
ছবি: সৌজন্যে

জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, প্রধান উপদেষ্টা ও সরকারের উপদেষ্টারা বারবার বলছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। কিন্তু তথ্য উপদেষ্টা বলেছেন, প্রশাসনের সব পদ বিএনপি-জামায়াত ভাগাভাগি করে নিয়েছে। এমন প্রহসনের প্রশাসন দিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে—এটা একজন শিশুও বিশ্বাস করে না।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, 'আমি অনেক জায়গায় বৈঠকে যাই, সেখানে রাজনীতিবিদসহ সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তিরা আমাকে প্রশ্ন করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা? তখন আমি উত্তরে বলি—আপনাদের প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে। এই প্রশ্নের মধ্য দিয়েই বোঝা যায়, আপনারা নিজেরাও ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সংশয়ে আছেন। শুধু তারাই নয়, দেশের সাধারণ মানুষও সর্বত্র একে অন্যকে একই প্রশ্ন করেন। অর্থাৎ তারাও বিশ্বাস করেন না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।'

তিনি বলেন, 'দেশে মব সন্ত্রাস চলছে। অনেকে এই সন্ত্রাসের ভয়ে ভীত, সত্য কথা বলতে পারছেন না। মব সন্ত্রাসের পাশাপাশি সারাদেশে হত্যাকাণ্ড ঘটছে। প্রতিদিন পুলিশ অজ্ঞাত লাশ উদ্ধার করছে। এমন চরম অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলা হাস্যকর।'

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, 'আজকে গায়ের জোরে সংবিধান পরিবর্তনের কথা বলা হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করব—গায়ের জোরে সংবিধান পরিবর্তনের কথা কল্পনাও করবেন না। কারণ আগামী ১০ বছর পর আবার বিপ্লব হলে বলা হবে, যারা সংবিধান পরিবর্তন করেছিল তারা অপরাধী, তাদের বিচার হবে। সংবিধান পরিবর্তন করতে হলে নির্বাচিত পার্লামেন্ট প্রয়োজন। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পরও চাইলেই সংবিধান পরিবর্তন করে দেশ শাসন করা যেত, কিন্তু তা করা হয়নি। সাংবিধানিকভাবে শপথ নিয়ে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। তাই এখন আর সংবিধান পরিবর্তনের কথা ভাবা উচিত নয়।'

সভায় জাতীয় যুব সংহতির আহ্বায়ক ফখরুল আহসান শাহজাদার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

তিনি বলেন, '১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাক বাহিনীকে পরাজিত করে আমরা দেশ স্বাধীন করেছিলাম—কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, বরং দেশের সাধারণ মানুষের মুক্তির জন্য। তাই মুক্তিযুদ্ধকে নিয়ে কেউ অপমান করলে হৃদয়ের রক্তক্ষরণ হয়।'

রুহুল আমিন হাওলাদার আরও বলেন, 'প্রধান উপদেষ্টা জাতিসংঘসহ সর্বত্র মানবাধিকারের কথা বলছেন। অথচ দেশে প্রতিদিন নির্মমভাবে মানুষ হত্যা, চাঁদাবাজি, ধর্ষণ ও দখলবাজির ঘটনা ঘটছে। এসবের দিকে প্রধান উপদেষ্টার কোনো নজর নেই।'

Related Topics

টপ নিউজ

জাতীয় পার্টি / জাপা / নির্বাচন / মব / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

Related News

  • মব সহিংসতা: ২০২৪ সালের আগস্টের পর দায়ের হওয়া কোনো মামলার বিচার শুরু হয়নি, ন্যায়বিচার অধরাই
  • ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজনকোট কে?
  • লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে স্থানীয় সরকার নির্বাচনে যাব না: শফিকুর রহমান
  • হেব্রন শহরে গুলিবর্ষণের অভিযোগে দুই ফিলিস্তিনিকে হত্যার পর পশ্চিম তীরে ‘লকডাউন’ ঘোষণা
  • ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু; হবে পাঁচ ধাপে

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net