Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে সোমবার শিক্ষাভবনে ৭ কলেজের শিক্ষার্থীদের ‘লং মার্চ’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 October, 2025, 01:10 pm
Last modified: 11 October, 2025, 01:27 pm

Related News

  • ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতসহ ১১-দলীয় জোটের
  • সরকার জনগণের সাথে প্রতারণা করছে, জনগণ তাদের ক্ষমা করবে না: শফিকুর রহমান
  • ৬ দাবিতে শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের
  • ১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য বুয়েটের অধ্যাপক ড. আবদুল হাছিব

সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে সোমবার শিক্ষাভবনে ৭ কলেজের শিক্ষার্থীদের ‘লং মার্চ’

টিবিএস রিপোর্ট
11 October, 2025, 01:10 pm
Last modified: 11 October, 2025, 01:27 pm
কোলাজ: টিবিএস

'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫' অধ্যাদেশ দ্রুত বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আগামী সোমবার (১৩ অক্টোবর) শিক্ষাভবন অভিমুখে 'লং মার্চ' ও অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। 

শুক্রবার (১০ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

শিক্ষার্থীদের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, 'আমরা এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে এক কদম পিছিয়ে আসা মানে বছরের পর বছর ধরে গড়ে ওঠা আশা ও আত্মত্যাগকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া।' 

বহু প্রতীক্ষিত অধ্যাদেশ অবিলম্বে জারি করতে হবে, নয়তো আন্দোলন আরও তীব্র হবে বলেও জানান তারা।

তারা আরও বলেন, 'যে আন্দোলন শুরু হয়েছে, সেটা শুধু দাবি নয়, এটা আমাদের অস্তিত্বের লড়াই। রাজধানীর সরকারি সাত কলেজের ইতিহাসে এমন সুশৃঙ্খল, পরিকল্পিত ও পরিণত আন্দোলন আগে দেখা যায়নি। আমরা আমাদের শেষ পদক্ষেপ নিতে প্রস্তুত।' 

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' গঠনের জন্য একটি খসড়া অধ্যাদেশ প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। 

৭ কলেজকে এক করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’: জটিলতার সমাধান নাকি নতুন সংকট?

খসড়া প্রস্তাবে বলা হয়েছে, সাতটি কলেজকে চারটি স্কুলে ভাগ করা হবে। এর মধ্যে সায়েন্স স্কুলে থাকবে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ; আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ স্কুলে থাকবে সরকারি বাংলা কলেজ; বিজনেস স্কুলে সরকারি তিতুমীর কলেজ; আর ল অ্যান্ড জাস্টিস স্কুলে অন্তর্ভুক্ত হবে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, শিক্ষার্থীরা প্রথম চার সেমিস্টারে সাধারণ নন-মেজর কোর্স পড়বে। এরপরের চার সেমিস্টারে নির্দিষ্ট বিষয়ের (ডিসিপ্লিনভিত্তিক) কোর্সে অংশ নেবে।

প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস এমন জায়গায় স্থাপন করা হবে, যেন তা সব শিক্ষার্থীর জন্য সুবিধাজনক হয়। ক্লাস চলবে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

অধ্যাদেশের খসড়া প্রসঙ্গে খসড়া কমিটির সদস্য তানজিমুদ্দিন খান টিবিএসকে বলেন, 'আমাদের দায়িত্ব ছিল খসড়া তৈরি করা। আমরা সেই খসড়া প্রস্তুত করেছি, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণ শিক্ষা মন্ত্রণালয়ের কাজ।' 

সাত কলেজ আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি এগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে অধিভুক্ত হওয়ার পর নানা সমস্যা দেখা দেয়, যা নিয়ে শিক্ষার্থীরা বারবার আন্দোলনে নামে। ছোটখাটো সমস্যাগুলোই ধীরে ধীরে বড় আকার ধারণ করে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দেয়, কলেজগুলোকে পুনরায় পৃথক করা হবে। পরে চলতি বছরের ১৪ আগস্ট এই পৃথকীকরণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

Related Topics

টপ নিউজ

সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন / ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি / লং মার্চ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: আরব নিউজ
    মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব
  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো
  • (বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
    পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে
  • ছবি: এএফপি
    প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

Related News

  • ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতসহ ১১-দলীয় জোটের
  • সরকার জনগণের সাথে প্রতারণা করছে, জনগণ তাদের ক্ষমা করবে না: শফিকুর রহমান
  • ৬ দাবিতে শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের
  • ১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির
  • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য বুয়েটের অধ্যাপক ড. আবদুল হাছিব

Most Read

1
ছবি: আরব নিউজ
আন্তর্জাতিক

মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

2
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো

5
(বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net