Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
জানিপপসহ ৩ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার ২০১৩–২৪ সালের আর্থিক তথ্য চায় নির্বাচন তদন্ত কমিশন 

বাংলাদেশ

শেখ আবদুল্লাহ
09 October, 2025, 10:25 am
Last modified: 09 October, 2025, 10:32 am

Related News

  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা
  • এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
  • ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল নির্বাচন কমিশন
  • গভীর রাতে গেজেট প্রকাশ করে ইসি হাত মুছে নিয়েছে: বদিউল আলম মজুমদার

জানিপপসহ ৩ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার ২০১৩–২৪ সালের আর্থিক তথ্য চায় নির্বাচন তদন্ত কমিশন 

কমিশনের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে চিঠি দিয়ে এ তিন সংস্থার ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ের ব্যাংক হিসাব বিবরণী পাঠানোর অনুরোধ করা হয়েছে।
শেখ আবদুল্লাহ
09 October, 2025, 10:25 am
Last modified: 09 October, 2025, 10:32 am
ফাইল ছবি: সংগৃহীত

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালনকারী তিন সংস্থা—জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ), সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এবং ইলেকশন মনিটরিং ফোরাম—এর ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন।

কমিশনের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে চিঠি দিয়ে ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ের এ তিন সংস্থার ব্যাংক হিসাব বিবরণী পাঠানোর অনুরোধ করা হয়েছে।

প্রথম চিঠিটি পাঠানো হয় গত ১৭ সেপ্টেম্বর। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কেবল সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের তথ্য তদন্ত কমিশনে পাঠিয়েছে। তবে বাকি দুই সংস্থার তথ্য না পাওয়ায় তদন্ত কমিশন ৬ অক্টোবর পুনরায় চিঠি দিয়ে ১২ অক্টোবরের মধ্যে জানিপপ ও ইলেকশন মনিটরিং ফোরামের ব্যাংক হিসাবের তথ্য পাঠানোর অনুরোধ করেছে।

গত ২৬ জুন মন্ত্রিপরিষদ বিভাগ আওয়ামী লীগ সরকারের সময়ে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) নিয়ে ওঠা অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের নির্বাচন তদন্ত কমিশন গঠন করে। এই কমিশনের প্রধান হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইন।

কমিশনকে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের দায়িত্বও দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশন দেশি–বিদেশি নির্বাচন পর্যবেক্ষক, তদারকি সংস্থা ও নাগরিক সংগঠনের প্রতিবেদন এবং গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ বিশ্লেষণ করবে।

দুর্নীতির মামলায় কারাগারে জানিপপের চেয়ারম্যান

জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলায় গত ৭ আগস্ট গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যও ছিলেন।

আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করে জানিপপ। সংস্থাটি প্রতিবারই নির্বাচনের পর একে 'অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক' বলে মন্তব্য করে আলোচনায় আসে।

এছাড়া সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এবং ইলেকশন মনিটরিং ফোরামও ওই তিনটি নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ভূমিকা রাখে এবং তাদের কার্যক্রম নিয়েও বিতর্ক সৃষ্টি হয়। বিশেষ করে এই দুটি সংস্থা বিদেশি নাগরিকদের নির্বাচন পর্যবেক্ষণে নিয়ে এসে আলোচনার জন্ম দেয়। তাদের আনা ব্যক্তিদের নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে কোনো অভিজ্ঞতা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে।

এই দুই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ আবেদ আলী, যিনি নিজেকে সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান হিসেবে পরিচয় দিতেন।

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তার লেখা বই 'নির্বাচননামা: নির্বাচন কমিশনে আমার দিনগুলো'-তে এই দুই সংস্থাকে 'ভুঁইফোড় সংগঠন' হিসেবে উল্লেখ করেছেন।
 
Related Topics

টপ নিউজ

নির্বাচন কমিশন / নির্বাচন তদন্ত কমিশন / নির্বাচনে অনিয়ম / ব্যাংক হিসাব তলব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা
  • এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
  • ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল নির্বাচন কমিশন
  • গভীর রাতে গেজেট প্রকাশ করে ইসি হাত মুছে নিয়েছে: বদিউল আলম মজুমদার

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net