Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
বৈষম্যবিরোধী আন্দোলন দমনে দেশের ৪৩৮ স্থানে হত্যাকাণ্ড: তদন্ত কর্মকর্তার সাক্ষী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 September, 2025, 06:10 pm
Last modified: 30 September, 2025, 06:17 pm

Related News

  • এখন আমি জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি
  • রংপুরে ৪ খুনের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা: পুলিশ
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
  • সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • একবার যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না: শফিকুর রহমান

বৈষম্যবিরোধী আন্দোলন দমনে দেশের ৪৩৮ স্থানে হত্যাকাণ্ড: তদন্ত কর্মকর্তার সাক্ষী

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের হামলায় দেশের ৪১ জেলার ৪৩৮ স্থানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ৫০-এরও বেশি জেলায় ব্যবহৃত হয়েছে লিথ্যাল ওয়েপন বা প্রাণঘাতী অস্ত্র।
টিবিএস রিপোর্ট
30 September, 2025, 06:10 pm
Last modified: 30 September, 2025, 06:17 pm
গ্রাফিক্স: টিবিএস

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের হামলায় দেশের ৪১ জেলার ৪৩৮ স্থানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ৫০-এরও বেশি জেলায় ব্যবহৃত হয়েছে লিথ্যাল ওয়েপন বা প্রাণঘাতী অস্ত্র।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাক্ষী হিসেবে দেয়া জবানবন্দিতে এমনটাই উল্লেখ করেছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে তিনি তৃতীয় দিনের মতো জবানবন্দি দেন।

এদিন বেলা সাড়ে ১১টায় ৫৪তম সাক্ষী হিসেবে আলমগীরের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। জবানবন্দির একপর্যায়ে তিনি বলেন, গত বছরের জুলাই আন্দোলন চলাকালীন ৪১টি জেলার ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড হয়েছে। ৫০টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এসময় ট্রাইব্যুনাল বলেন, জুলাইয়ে হত্যাকাণ্ড বা নৃশংসতা চলল, এসব বন্ধে আসামিরা কোনো পদক্ষেপ নিয়েছিলেন কিনা। আপনি কি তদন্তে পেয়েছেন?

জবাবে সাক্ষী আলমগীর বলেন, "না। জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড-নৃশংসতা বন্ধ করার জন্য আসামিরা কোনো পদক্ষেপ নেননি। একইসঙ্গে যারা হত্যা-গুম-জখম করেছেন, তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মূলত জুলাই আন্দোলনসহ গত ১৫ বছরে খুন-গুম, নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা।"

ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা।

এর আগে ২৯ সেপ্টেম্বর দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দেন আলমগীর। জবানবন্দিতে তিনি বিভিন্ন তথ্য তুলে ধরেন। একইসঙ্গে তার নিজের জব্দ করা জুলাই আন্দোলনের নৃশংসতা নিয়ে যমুনা টেলিভিশনের একটি প্রতিবেদন প্রদর্শিত হয় ট্রাইব্যুনালে।

এ ছাড়া গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের হত্যাযজ্ঞের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার ওপর তিন লাখ পাঁচ হাজার রাউন্ড গুলি ছোড়া হয়েছিল বলে জবানবন্দিতে জানিয়েছেন তিনি।

এদিকে আজও জুলাই আন্দোলনের হত্যাকাণ্ড নিয়ে বিবিসি, আল-জাজিরা ও আমার দেশে প্রচারিত প্রামাণ্যচিত্র দেখানো হয় ট্রাইব্যুনালে।

Related Topics

টপ নিউজ

জুলাই গণঅভ্যুত্থান / তদন্ত কর্মকর্তা / আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ / সাক্ষ্য গ্রহণ / আওয়ামী লীগ / হত্যাকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন
  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • ছবি: ইউএনবি
    চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, রপ্তানির লক্ষ্য
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • ছবি: স্কাই স্পোর্টস
    ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান

Related News

  • এখন আমি জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি
  • রংপুরে ৪ খুনের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা: পুলিশ
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
  • সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • একবার যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না: শফিকুর রহমান

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

3
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

4
ছবি: ইউএনবি
বাংলাদেশ

চট্টগ্রামে বন্ধ জলিল টেক্সটাইলের জায়গায় হবে সেনাবাহিনী অস্ত্র কারখানা, রপ্তানির লক্ষ্য

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

6
ছবি: স্কাই স্পোর্টস
খেলা

ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net