Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
অবৈধ জাল ব্যবহারে আহরণের পর প্রায় ৩০% মাছ হারিয়ে যাচ্ছে: মৎস্য উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 September, 2025, 12:55 pm
Last modified: 29 September, 2025, 12:58 pm

Related News

  • মাছ কাটা যাদের পেশা
  • কালীগঞ্জে ২৬০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা: জামাই-শ্বশুরের বড় মাছ কেনার ‘মর্যাদার লড়াই’!
  • ইউরোপে প্রথম অন-বোর্ড ফ্রোজেন চালানের মাধ্যমে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের চিংড়ি রপ্তানি খাত
  • বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানিতে সহায়তার আশ্বাস এফএও মহাপরিচালকের
  • ধোপাদিঘির মাছ মারা গেল কীভাবে?

অবৈধ জাল ব্যবহারে আহরণের পর প্রায় ৩০% মাছ হারিয়ে যাচ্ছে: মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘সাধারণত জাহাজগুলো লক্ষ্যভিত্তিক মাছ ধরার জন্য সাগরে যায়। তারা প্রযুক্তি ব্যবহার করে মাছের অবস্থান খুঁজে পায়, নির্দিষ্ট প্রজাতি ধরে বাকিটা ফেলে দেয়। এইভাবে আমরা অনেক সামুদ্রিক মাছ হারাচ্ছি।’
টিবিএস রিপোর্ট
29 September, 2025, 12:55 pm
Last modified: 29 September, 2025, 12:58 pm
আজ (২৯ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত জাতীয় সম্মেলন ‘টুয়ার্ডস জিরো ফুড ওয়েস্ট অ্যান্ড লস: বিল্ডিং অ্যা সাসটেইনেবল ফুড ভ্যালু চেইন ইন বাংলাদেশ’-এ বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: টিবিএস

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, অবৈধ জাল ব্যবহারের কারণে আহরণের পর বাংলাদেশ প্রায় ৩০ শতাংশ মাছ হারাচ্ছে।

তিনি বলেন, 'সাধারণত জাহাজগুলো লক্ষ্যভিত্তিক মাছ ধরার জন্য সাগরে যায়। তারা প্রযুক্তি ব্যবহার করে মাছের অবস্থান খুঁজে পায়, নির্দিষ্ট প্রজাতি ধরে বাকিটা ফেলে দেয়। এইভাবে আমরা অনেক সামুদ্রিক মাছ হারাচ্ছি।'

উপদেষ্টা আরও বলেন, 'অবৈধ জালের কারণে মাছের একটি বড় অংশও নষ্ট হচ্ছে। কখনও কখনও আহরণের পর ক্ষতি ৩০ শতাংশ ছাড়িয়ে যায়।'

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত জাতীয় সম্মেলন 'টুয়ার্ডস জিরো ফুড ওয়েস্ট অ্যান্ড লস: বিল্ডিং অ্যা সাসটেইনেবল ফুড ভ্যালু চেইন ইন বাংলাদেশ'-এ বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন উপদেষ্টা ফরিদা আখতার। ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাস, ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন (এফএএও), ওয়ার্ল্ড ব্যাংক এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)-এর সঙ্গে অংশীদারিত্বে সম্মেলনটি আয়োজন করছে সিপিডি।

বক্তব্যে ফরিদা আখতার বলেন, 'বাংলাদেশে খাদ্য ব্যবস্থায় এক ধরনের বৈপরীত্য বিদ্যমান। ২০২৫ সালের এপ্রিল অনুযায়ী, দেশের ১৬ শতাংশ মানুষ এখনও মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে, অন্যদিকে খাদ্য অতিরিক্ত অপচয় হচ্ছে ও অসমতা ব্যাপক।'

তিনি বলেন, 'আমাদের কৃষকরা তাদের জমিতে উৎপাদন করছেন, কিন্তু তারা ন্যায্য দাম পাচ্ছেন না বা পণ্যের সঠিক সংরক্ষণের জন্য পর্যাপ্ত অবকাঠামো নেই। শেষ পর্যন্ত তাদের হাল ছেড়ে দিতে বাধ্য করা হচ্ছে।'

উপদেষ্টা মৎস্য খাতের পরিবর্তিত দিকও তুলে ধরেন। তিনি বলেন, 'এক সময় বাংলাদেশের মাছের ৬০ শতাংশ নদী, খাল, হাওর ও অন্যান্য জলাশয় থেকে পাওয়া যেত এবং ৪০ শতাংশ আসত চাষ থেকে। এখন ৬০ শতাংশ মাছ আসে চাষ থেকে, ৪০ শতাংশ জলাভূমি থেকে। যদিও মাছের পরিমাণ বেড়েছে, মাছের বৈচিত্র্য কমেছে। এক সময় আমাদের ২৬৭ প্রজাতির দেশজ মাছ ছিল, কিন্তু এখন অনেক প্রজাতি বিলুপ্তির পথে।'

সম্মেলনের কার্যক্রম পরিচালনা করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ-এর (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। বক্তাদের মধ্যে ছিলেন ডেনমার্কের রাষ্ট্রদূতের চার্জ দ্য আফেয়ার্স আন্দার্স কার্লসেন; ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন (এফএএও)-এর উপপ্রতিনিধি দিয়া সানু; এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জেসি উড। খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়াসিনও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ড. ফাহমিদা খাতুন বলেন, 'গত পাঁচ দশকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে, তবুও বাংলাদেশে অপুষ্টি এবং খারাপ পুষ্টির সমস্যা বিদ্যমান। খাদ্য বিতরণ অসম। তাই খাদ্য অপচয় কমানো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

Related Topics

টপ নিউজ

উপদেষ্টা ফরিদা আখতার / অবৈধ জাল / মাছ / মৎস্য আহরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • মাছ কাটা যাদের পেশা
  • কালীগঞ্জে ২৬০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা: জামাই-শ্বশুরের বড় মাছ কেনার ‘মর্যাদার লড়াই’!
  • ইউরোপে প্রথম অন-বোর্ড ফ্রোজেন চালানের মাধ্যমে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের চিংড়ি রপ্তানি খাত
  • বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানিতে সহায়তার আশ্বাস এফএও মহাপরিচালকের
  • ধোপাদিঘির মাছ মারা গেল কীভাবে?

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net