Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
ধোপাদিঘির মাছ মারা গেল কীভাবে?

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 October, 2025, 07:55 pm
Last modified: 06 October, 2025, 08:02 pm

Related News

  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন, ‘১২ তারিখের পরে চড়ব’
  • সিলেটে দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত
  • আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন দেখবেন: বাণিজ্যমন্ত্রী

ধোপাদিঘির মাছ মারা গেল কীভাবে?

সরেজমিনে আজ সোমবার দুপুরে দেখা যায়, মরা মাছ দিঘি থেকে তুলে নৌকায় করে পাড়ে আনা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
06 October, 2025, 07:55 pm
Last modified: 06 October, 2025, 08:02 pm
ছবি: টিবিএস

সিলেট নগরের বৃহৎ জলাধার ধোপাদিঘির সব মাছ মরে ভেসে উঠেছে। মরা মাছের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে আশপাশে। এ কারণে ধোপাদিঘি ওয়াকওয়ে বন্ধ ঘোষণা করেছে ইজারাদার কর্তৃপক্ষ। তবে একসঙ্গে সব মাছ কীভাবে মারা গেল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

জানা গেছে, গতকাল রোববার রাত থেকেই ধোপাদিঘিতে মরা মাছ ভেসে উঠতে শুরু করে। সরেজমিনে আজ সোমবার দুপুরে দেখা যায়, মরা মাছ দিঘি থেকে তুলে নৌকায় করে পাড়ে আনা হচ্ছে। গতকাল রাত থেকেই এসব মাছ অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে।

এদিকে, মরা মাছের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে ধোপাদিঘির পাড় এলাকায়। তাই ধোপাদিঘির পাড় ওয়াকওয়ে বন্ধ ঘোষণা করেছে ইজারাদার কর্তৃপক্ষ। কী পরিমাণ মাছ মারা গেছে এবং কীভাবে মারা গেছে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিষক্রিয়ায় মাছগুলো মারা যেতে পারে বলে অভিযোগ উঠেছে।

ছবি: টিবিএস

প্রায় ৬ একর আয়তনের এই ধোপাদিঘির ৫ একর জায়গার মালিক সিলেট সিটি করপোরেশন। বাকি এক একর ছিল ধোপাদের মালিকানায়। দীর্ঘদিন বেদখলে ও প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর এই দিঘির ৩.৭৫ একর জায়গা উদ্ধার করে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেয় সিটি করপোরেশন।

সিটি করপোরেশনের প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, ভারত সরকারের অর্থায়নে সিলেট সিটি করপোরেশন ২১ কোটি ৮৫ লাখ ২৮ হাজার ৫০০ টাকা ব্যয়ে ধোপাদিঘির পাড় আগের অবস্থায় ফিরিয়ে আনার পাশাপাশি দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ করে। ২০১৯ সালে এ কাজ শুরু হয়ে শেষ হয় ২০২১ সালে। ২০২২ সালের ১১ জুন এটির উদ্বোধন করা হয়।

ওয়াকওয়েটি উদ্বোধনের পরই সাধারণ মানুষের হাঁটাচলার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিছুদিন পর সিটি করপোরেশন জায়গাটি মেসার্স ইষান এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ইজারা দেয়। প্রতিষ্ঠানটি ইজারা নেওয়ার পর টিকিট ব্যবস্থা চালু করে। প্রবেশ ফি নির্ধারণ করা হয় পাঁচ টাকা। একই সঙ্গে মোটরসাইকেল পার্কিং ফি নির্ধারণ করা হয় ২০ টাকা। ইজারাদাতা প্রতিষ্ঠান ভেতরে চটপটি, চায়ের দোকানসহ বিভিন্ন দোকানও বসায়। 

ছবি: টিবিএস

গতকাল রোববার রাতে ধোপাদিঘির ওয়াকওয়ে ঘুরতে গিয়ে অনেকেই দিঘিতে মরা মাছ ভাসতে দেখেন। তাদের অভিযোগ, বিষ প্রয়োগে মাছ মারা হয়েছে। 

নাম প্রকাশ না করার শর্তে ইজারাদারদের একজন বলেন, 'কোনো বিষ প্রয়োগ করা হয়নি। এখানে নতুন করে মাছ ছাড়া হবে। তাই জাল ফেলা হয়েছিল। জালের আঘাতে মাছগুলো মারা গেছে।'

তিনি আরও বলেন, 'পুকুরে নতুন করে মাছ ছাড়ার উদ্যোগ নিয়েছি। পাঙ্গাস ও তেলাপিয়া মাছগুলো পোনা খেয়ে ফেলে। তাই রোববার আমি মাছ ধরার জন্য জাল ফেলি। জালের টানে আঘাত পেয়ে মাছগুলো মারা গেছে।'

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার বলেন, 'আমি ঢাকায় একটি মিটিংয়ে আছি। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।'

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ বলেন, 'ইজারাদার প্রতিষ্ঠানই দিঘিতে মাছের পোনা ছেড়েছিল। মাছ মরে যাওয়ার বিষয়ে নানা ধরনের অভিযোগ পাচ্ছি। এ ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি। কারো দায় পেলে ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

সিলেট / মাছ / সিলেট সিটি করপোরেশন / ওয়াকওয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন, ‘১২ তারিখের পরে চড়ব’
  • সিলেটে দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত
  • আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন দেখবেন: বাণিজ্যমন্ত্রী

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net