Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
বুয়েটের সনি হত্যা মামলার দণ্ডিত টগর অস্ত্র মামলায় আবার কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 September, 2025, 05:00 pm
Last modified: 22 September, 2025, 05:10 pm

Related News

  • বিমানবন্দরে শাড়ির আড়ালে কুশসহ গ্রেপ্তার ২ ভারতীয় কারাগারে
  • প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেপ্তার ১
  • ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, থাকছে বিশেষ ও সংক্ষিপ্ত আদালত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
  • ১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা: গ্রেপ্তার আরও ১৫ আসামি রিমান্ডে

বুয়েটের সনি হত্যা মামলার দণ্ডিত টগর অস্ত্র মামলায় আবার কারাগারে

গত ১৮ সেপ্টেম্বর ঢাকার লালবাগের আজিমপুর এলাকা থেকে টগরকে গ্রেপ্তার করে র‍্যাব। এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরদিন আদালত তাকে দুই দিনের রিমান্ডে দেন। 
টিবিএস রিপোর্ট
22 September, 2025, 05:00 pm
Last modified: 22 September, 2025, 05:10 pm
ছবি: সংগৃহীত

বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলায় দণ্ডিত মুশফিক উদ্দিন টগর আবারও কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (২২ সেপ্টেম্বর) অস্ত্র আইনের মামলায় দুই দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বুলবুল টগরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই আশরাফুল আলম। 

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ঢাকার লালবাগের আজিমপুর এলাকা থেকে টগরকে গ্রেপ্তার করে র‍্যাব। এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরদিন আদালত তাকে দুই দিনের রিমান্ডে দেন। 

মামলার এজাহারে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ জানতে পারে আজিমপুরের চায়না বিল্ডিং গলির একটি বাসায় টগর মাদক কেনাবেচা করছে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে টগর স্বীকার করেন যে তার কাছে অস্ত্র ও গুলি আছে। তার দেখানো মতে রুম থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি রিভলবার, একটি ম্যাগাজিন, কাঠের পিস্তলের গ্রিপ, একটি মিসফায়ার গুলি, ১৫৫ রাউন্ড রাইফেলের গুলি, শর্টগানের খালি কার্তুজ, দুটি মুখোশ ও দুটি মোবাইল ফোন। এসবের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। এ ঘটনায় র‍্যাব-৩ এর কোম্পানি কমান্ডার ডিএডি মো. খালেকুজ্জামান ১৯ সেপ্টেম্বর মামলা দায়ের করেন। 

উল্লেখ্য, ২০০২ সালের ৮ জুন বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কেমিকৌশল বিভাগের ছাত্রী সাবেকুন নাহার সনি। দরপত্রকে কেন্দ্র করে সংঘর্ষে টগর ও মোকাম্মেল হায়াত খানের নেতৃত্বাধীন গ্রুপ মুখোমুখি হয়। সংঘর্ষের মাঝখানে পড়ে প্রাণ হারান সনি। 

ঘটনার পর দেশজুড়ে ছাত্রদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ২০০৩ সালের ২৯ জুন আদালত রায়ে টগর, মোকাম্মেল হায়াত খান ও নুরুল ইসলাম সাগরকে মৃত্যুদণ্ড দেন। আরও পাঁচজনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে ২০০৬ সালের ১০ মার্চ উচ্চ আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করে এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজনকে খালাস দেয়। 

সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত ছয় আসামির মধ্যে চারজন বর্তমানে কারাগারে আছেন। টগর প্রথম গ্রেপ্তার হয়েছিলেন ২০০২ সালের ২৪ জুন। দীর্ঘ সাজাভোগ শেষে তিনি ২০২০ সালের ২০ আগস্ট কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। তবে নতুন অস্ত্র মামলায় আবারও কারাগারে ফিরলেন তিনি।

Related Topics

টপ নিউজ

অস্ত্র মামলা / রিমান্ড / বুয়েট / আদালত / কারাগার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
    ৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

Related News

  • বিমানবন্দরে শাড়ির আড়ালে কুশসহ গ্রেপ্তার ২ ভারতীয় কারাগারে
  • প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেপ্তার ১
  • ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, থাকছে বিশেষ ও সংক্ষিপ্ত আদালত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
  • ১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা: গ্রেপ্তার আরও ১৫ আসামি রিমান্ডে

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

3
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

5
ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net