Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
প্রথম আলো অফিসে হামলা ও অগ্নিসংযোগ: আরও ২ জন কারাগারে, মোট গ্রেপ্তার ৩৪

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 December, 2025, 05:30 pm
Last modified: 27 December, 2025, 05:43 pm

Related News

  • প্রতারণা মামলায় গ্রেপ্তার বিদিশা এরশাদ
  • বিমানবন্দরে শাড়ির আড়ালে কুশসহ গ্রেপ্তার ২ ভারতীয় কারাগারে
  • ৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেপ্তার ১
  • ১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা: গ্রেপ্তার আরও ১৫ আসামি রিমান্ডে

প্রথম আলো অফিসে হামলা ও অগ্নিসংযোগ: আরও ২ জন কারাগারে, মোট গ্রেপ্তার ৩৪

শনিবার (২৭ ডিসেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত এই আদেশ দেন। কারাগারে পাঠানো দুই আসামি হলেন-চাঁদপুরের মো. রুবেল হোসেন (৩৮) ও নাজমুল হাছান (২১)।
টিবিএস রিপোর্ট
27 December, 2025, 05:30 pm
Last modified: 27 December, 2025, 05:43 pm
গত ১৮ ডিসেম্বর প্রথম আলো অফিসের সামনে একদল বিক্ষুব্ধ বিক্ষোভকারী ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। ছবি: টিবিএস

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আরও দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ নিয়ে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এ হামলার ঘটনায় এখন পর্যন্ত মোট ৩৪ জনকে কারাগারে পাঠানো হলো।

শনিবার (২৭ ডিসেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত এই আদেশ দেন। কারাগারে পাঠানো দুই আসামি হলেন-চাঁদপুরের মো. রুবেল হোসেন (৩৮) ও নাজমুল হাছান (২১)।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক আবদুল হান্নান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করেন। তবে এদিন আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর রাত সোয়া ১১টার দিকে ২০ থেকে ৩০ জন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র ও দাহ্য পদার্থ নিয়ে প্রথম আলো কার্যালয়ে হামলার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে লোক জড়ো করতে থাকে। পরে ঢাকার বিভিন্ন জায়গা থেকে ৪০০-৫০০ জন এসে রাত ১১টা ৫০ মিনিটের দিকে কার্যালয়ের ফটক ভেঙে ভেতরে ঢোকে।

হামলাকারীরা ভবনের নিচতলায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তারা বিভিন্ন তলা থেকে দেড় শতাধিক কম্পিউটার, ল্যাপটপ, বৈদ্যুতিক সরঞ্জাম, লকারের টাকা এবং প্রথমা প্রকাশনের বই লুট করে নিয়ে যায়। প্রমাণ নষ্ট করতে ভেঙে ফেলা হয় সিসিটিভি ক্যামেরা এবং নষ্ট করা হয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা। এমনকি আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসকর্মীদেরও বাধা দেওয়া হয়।

মামলার বাদী ও প্রতিষ্ঠানের হেড সিকিউরিটি অফিসার মেজর (অব.) মো. সাজ্জাদুল কবির এজাহারে উল্লেখ করেন, হামলায় লুটপাট করা সম্পদের মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩২ কোটি টাকায়।

Related Topics

টপ নিউজ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা / গ্রেপ্তার / কারাগার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • প্রতারণা মামলায় গ্রেপ্তার বিদিশা এরশাদ
  • বিমানবন্দরে শাড়ির আড়ালে কুশসহ গ্রেপ্তার ২ ভারতীয় কারাগারে
  • ৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেপ্তার ১
  • ১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা: গ্রেপ্তার আরও ১৫ আসামি রিমান্ডে

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net