Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
শিক্ষক 'লাঞ্ছনার' বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের 'কমপ্লিট শাটডাউন' চলছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 September, 2025, 12:20 pm
Last modified: 22 September, 2025, 12:23 pm

Related News

  • পদোন্নতির দাবি: উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, কমপ্লিট শাটডাউনে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • তারেক রহমানকে শুভেচ্ছা জানানো শিক্ষকের ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস, 'মানসিক চিকিৎসার' দাবি ছাত্রদলের
  • বাংলার আকাশে মার্কিন শকুন
  • পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ৬ ডিন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী ৬ ডিনের দপ্তরে তালা, পদত্যাগের সিদ্ধান্ত সন্ধ্যায়

শিক্ষক 'লাঞ্ছনার' বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের 'কমপ্লিট শাটডাউন' চলছে

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, অধিকাংশ ডিপার্টমেন্টে ক্লাস-পরীক্ষা হচ্ছে না এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও কম দেখা গেছে।
টিবিএস রিপোর্ট
22 September, 2025, 12:20 pm
Last modified: 22 September, 2025, 12:23 pm
ছবি: টিবিএস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও প্রক্টরসহ শিক্ষকদের 'লাঞ্ছিত' করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের  ডাকা 'কমপ্লিট শাটডাউন' চলছে। 

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, অধিকাংশ ডিপার্টমেন্টে ক্লাস-পরীক্ষা হচ্ছে না এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও কম দেখা গেছে। 

এদিকে শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বেলা ১১টায় প্যারিস রোডে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

ছবি: টিবিএস

মানববন্ধন থেকে তারা বলেন, গত ২০ সেপ্টেম্বর শিক্ষকদের হামলাকারীদের ছাত্রত্ব বাতিল করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশ নেবেন না।

মানববন্ধনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতা মাসুদুল হাসান খান মুক্তা বলেন, 'হামলাকারী ছাত্রদের ছাত্রত্ব বাতিল করে আইনগত ব্যবস্থা না নেওয়া  পর্যন্ত কর্মসূচি চলতে থাকবে।'

ছবি: টিবিএস

রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, 'বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শিক্ষকদের ওপর এমন ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেনি। আমরা হামলাকারী ছাত্র নামধারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব।'

শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

উল্লেখ্য, শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে আন্দোলন চালান।

Related Topics

টপ নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় / কমপ্লিট শাটডাউন / শিক্ষক লাঞ্চনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • পদোন্নতির দাবি: উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, কমপ্লিট শাটডাউনে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • তারেক রহমানকে শুভেচ্ছা জানানো শিক্ষকের ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস, 'মানসিক চিকিৎসার' দাবি ছাত্রদলের
  • বাংলার আকাশে মার্কিন শকুন
  • পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ৬ ডিন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী ৬ ডিনের দপ্তরে তালা, পদত্যাগের সিদ্ধান্ত সন্ধ্যায়

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net