Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
মঙ্গলবার থেকে পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম বিমানবন্দরে জেট ফুয়েল পাঠাবে পদ্মা অয়েল

বাংলাদেশ

মিজানুর রহমান ইউসুফ
22 September, 2025, 11:10 am
Last modified: 22 September, 2025, 11:14 am

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে জেট ফুয়েলের দাম আকাশছোঁয়া, বাড়তে পারে বিমানভাড়া
  • মধ্যপ্রাচ্য সংকট: চট্টগ্রাম বিমানবন্দরে ১৩ দিনে ১০৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
  • মার্চে বাড়ছে জেট ফুয়েলের দাম
  • মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারে তেলের দামে উল্লম্ফন, পুঁজিবাজারে ধস
  • হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ‘অনুমতি নেই’: জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড

মঙ্গলবার থেকে পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম বিমানবন্দরে জেট ফুয়েল পাঠাবে পদ্মা অয়েল

এতদিন বিমানবন্দরে ভাউচারের মাধ্যমে ট্রাকে করে জ্বালানি পরিবহন করা হতো, যেখানে ১৫ থেকে ২০টি ট্রিপ এবং সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগত। এখন নতুন পাইপলাইনের মাধ্যমে মাত্র ৯০ মিনিটেই জ্বালানি সরবরাহ সম্ভব হবে।
মিজানুর রহমান ইউসুফ
22 September, 2025, 11:10 am
Last modified: 22 September, 2025, 11:14 am
প্রতীকী ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রামে ১৭০ কোটি টাকার পাইপলাইন উদ্বোধন করতে যাচ্ছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। এই পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো থেকে সরাসরি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ করা হবে। দেশের কোনো বিমানবন্দরে এ ধরনের সুবিধা এই প্রথম।

পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এই প্রকল্পকে দেশের জ্বালানি খাতের একটি মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি বিশেষ পাইপলাইনের মাধ্যমে বিমানবন্দরে জেট ফুয়েল পৌঁছাবে। অন্য কোনো বিমানবন্দরে এ সুবিধা নেই। শাহ আমানতই প্রথম।"

পদ্মা অয়েলের নিজস্ব অর্থায়নে নির্মিত এই পাইপলাইন কমিশনিংয়ের আগে চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা চলছে।

মফিজুর রহমান বলেন, "আমরা উদ্বোধন অনুষ্ঠানটি জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে করছি। যদিও মূল পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বর মাসে উদ্বোধনের কথা ছিল, তবে আমরা মঙ্গলবারই (২৩ সেপ্টেম্বর) এটি চালু করব। উদ্বোধনের সময় জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে।"

এর আগে, গত ১০-১১ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষামূলকভাবে নতুন লাইন দিয়ে প্রায় ৩ লাখ ৫০ হাজার লিটার জেট ফুয়েল শাহ আমানত বিমানবন্দরে সরবরাহ করা হয়।

দেশের দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরে দৈনিক গড়ে ২ লাখ থেকে ২ লাখ ৫০ হাজার লিটার জেট ফুয়েল প্রয়োজন হয়। হজ মৌসুমে এ চাহিদা বেড়ে দাঁড়ায় প্রায় ৩ লাখ লিটারে। এতদিন ভাউচারের মাধ্যমে ট্রাকে করে জ্বালানি পরিবহন করা হতো, যেখানে ১৫ থেকে ২০টি ট্রিপ এবং সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগত।

নতুন পাইপলাইনের মাধ্যমে মাত্র ৯০ মিনিটেই জ্বালানি সরবরাহ সম্ভব হবে। এতে বছরে অন্তত আড়াই কোটি টাকা সাশ্রয় হবে বলে জানান প্রকল্প পরিচালক ও পদ্মা অয়েলের সহকারী মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং) অনুপ কুমার বড়ুয়া।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে আরও বলেন, "সড়কপথে জেট ফুয়েল পরিবহন ছিল সময়সাপেক্ষ, ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। নতুন পাইপলাইন সরবরাহকে নিরাপদ, দ্রুত ও সাশ্রয়ী করবে।"

'চট্টগ্রামের গুপ্তখাল এলাকার মেইন ইনস্টলেশন (এমআই) থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত জেট এ-১ পাইপলাইন' নির্মাণকাজ শুরু হয় ২০২৩ সালের ১৯ ডিসেম্বর। প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছিল ১৭০ কোটি টাকা, তবে এখন পর্যন্ত খরচ হয়েছে ১৫৫ কোটি টাকা।

প্রকল্পটির আওতায় ৫ দশমিক ৭৭ কিলোমিটার দীর্ঘ ও ৮ ইঞ্চি ব্যাসের পাইপলাইন নির্মাণ করা হয়েছে, যা প্রতি ঘণ্টায় ১৪০ ঘনমিটার জেট ফুয়েল পরিবহন করতে সক্ষম। পাইপলাইনটিতে আধুনিক মনিটরিং সিস্টেমও যুক্ত করা হয়েছে।

অনুপ কুমার বড়ুয়া জানান, এ ব্যবস্থাপনায় খুব অল্প জনবল প্রয়োজন হবে। তিনি বলেন, "আগে বিমানবন্দরে তেল পৌঁছাতে ১০ থেকে ১৫ জন মানুষের প্রয়োজন হতো। এখন একজন অপারেটর কম্পিউটারের মাধ্যমে পাম্প চালাতে পারবেন।"

সফল কমিশনিংয়ের পর এখন চলছে পরীক্ষামূলক সরবরাহ। অনুপ কুমার বড়ুয়া বলেন, "আমরা ইতোমধ্যেই দুই দিনে ৩ লাখ ৫০ হাজার লিটার জেট ফুয়েল পাঠিয়েছি। পরিকল্পনার আগেই আমরা প্রকল্পটি উদ্বোধনের আশা করছি।"

 

Related Topics

টপ নিউজ

জেট ফুয়েল / পাইপলাইন / চট্টগ্রাম বিমানবন্দর / পদ্মা অয়েল / জ্বালানি সরবরাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে জেট ফুয়েলের দাম আকাশছোঁয়া, বাড়তে পারে বিমানভাড়া
  • মধ্যপ্রাচ্য সংকট: চট্টগ্রাম বিমানবন্দরে ১৩ দিনে ১০৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
  • মার্চে বাড়ছে জেট ফুয়েলের দাম
  • মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারে তেলের দামে উল্লম্ফন, পুঁজিবাজারে ধস
  • হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ‘অনুমতি নেই’: জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net