Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বয় জরুরি: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ

বাসস
08 September, 2025, 07:05 pm
Last modified: 08 September, 2025, 07:07 pm

Related News

  • সরকারি তহবিল থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের চিকিৎসা ব্যয় নিয়ে বিতর্ক
  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন
  • সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে ভেনিসে যেতে হবে সাবমেরিনে চেপে: গবেষণা
  • ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়: তুরস্কে অতিরিক্ত সেচ ও খরায় বাড়ছে বিশাল গর্ত, উদ্বিগ্ন কৃষকেরা

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বয় জরুরি: অর্থ উপদেষ্টা

তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি থাকলেও— তা পর্যাপ্ত নয়। বাংলাদেশের জন্য এ মুহূর্তে প্রায় ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন। কিন্তু আইএমএফ থেকে সামান্য ঋণ আনতেও বছরের পর বছর লেগে যায়। তাই আমাদের নিজেদের সক্ষমতা বাড়াতে হবে।
বাসস
08 September, 2025, 07:05 pm
Last modified: 08 September, 2025, 07:07 pm
আজ সোমবার ঢাকায় ‘নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স: মিডিয়া রিপোর্টিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: বাসস

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বিজ্ঞানী, নীতি-নির্ধারক, প্রতিষ্ঠান, অর্থসংস্থান এবং জনগণের সমন্বিত উদ্যোগ ছাড়া কার্যকর সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, 'এই পাঁচটি পার্টি যদি এক না হয়, জলবায়ু সংকট মোকাবিলা করা যাবে না।'

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যৌথ আয়োজনে 'নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স : মিডিয়া রিপোর্টিং' শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী।

জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সাধারণ মানুষের সক্ষমতার প্রশংসা করে অর্থ উপদেষ্টা বলেন, 'বাংলাদেশ বিশ্বে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। উপকূলীয় এলাকার মানুষ দিন-রাত সংগ্রাম করে বেঁচে আছে। তাই জনগণের অভিজ্ঞতা ও প্রতিরোধ ক্ষমতাকেই কাজে লাগাতে হবে।'

তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি থাকলেও— তা পর্যাপ্ত নয়। বাংলাদেশের জন্য এ মুহূর্তে প্রায় ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন। কিন্তু আইএমএফ থেকে সামান্য ঋণ আনতেও বছরের পর বছর লেগে যায়। তাই আমাদের নিজেদের সক্ষমতা বাড়াতে হবে।

ড. সালেহউদ্দিন সাংবাদিকদের ভূমিকাকে গুরুত্ব দিয়ে বলেন, 'সংবাদকর্মীরা শুধু রাজনৈতিক বা সামাজিক খবরই নয়, বরং জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগের বাস্তব চিত্র তুলে ধরবেন। অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে জনগণকে সচেতন করাও আপনাদের দায়িত্ব।'

জাপানে প্রাথমিক বিদ্যালয় থেকেই শিক্ষার্থীরা দুর্যোগ মোকাবিলার ওপর প্রশিক্ষণ পায় উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি পরিবারে জরুরি ব্যাগ রাখার মতো ছোট ছোট উদ্যোগ আমাদের দেশেও চালু করতে হবে।

অর্থ উপদেষ্টা বলেন, 'প্রকৃতির ক্ষতি করে উন্নয়ন সম্ভব নয়। সামাজিক উন্নয়নের নামে জমি দখল বা অবকাঠামো নির্মাণের আগে প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার কথা ভেবে কাজ করতে হবে। তাহলেই বাংলাদেশ বিশ্বে সম্মানিত হবে।'

Related Topics

টপ নিউজ

জলবায়ু পরিবর্তন / জলবায়ু অর্থায়ন / অর্থ উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
    মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

Related News

  • সরকারি তহবিল থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের চিকিৎসা ব্যয় নিয়ে বিতর্ক
  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন
  • সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে ভেনিসে যেতে হবে সাবমেরিনে চেপে: গবেষণা
  • ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়: তুরস্কে অতিরিক্ত সেচ ও খরায় বাড়ছে বিশাল গর্ত, উদ্বিগ্ন কৃষকেরা

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

5
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

6
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net