Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনের দাবি বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
05 February, 2026, 05:55 pm
Last modified: 05 February, 2026, 05:57 pm

Related News

  • পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে নগদ লভ্যাংশ নয়: বাংলাদেশ ব্যাংক
  • সব ব্যাংক ও এমএফএস অ্যাপে ‘বাংলা কিউআর’ দৃশ্যমান রাখার নির্দেশ
  • বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • ঈদের ছুটিতে এটিএম ও অনলাইন লেনদেন সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা  
  • ছুটির দিনেও চালু থাকবে ব্যাংকের যে ২ গুরুত্বপূর্ণ সেবা 

কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনের দাবি বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মোট সাতটি দাবির কথা জানায় বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। 
টিবিএস রিপোর্ট
05 February, 2026, 05:55 pm
Last modified: 05 February, 2026, 05:57 pm
ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করতে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন ও পরিমার্জন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মোট সাতটি দাবির কথা জানায় বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। 

কাউন্সিলের পক্ষ থেকে দেওয়া বাকি ছয়টি দাবি হলো-ব্যাংক ও আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনসহ সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধানের সংস্কার; কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে অচলাবস্থা দূর করা; যথাযথ মূল্যায়ন ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ ছাড়া নিয়োগ দেওয়া চুক্তিভিত্তিক সব উপদেষ্টা, পরামর্শক ও কর্মকর্তার নিয়োগ বাতিল করা; দাপ্তরিক দায়িত্ব পালনের কারণে হয়রানির শিকার কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সুরক্ষা নিশ্চিত করা; বাংলাদেশ ব্যাংকের নীতি ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গভর্নরের সক্রিয় সময় ও মনোযোগ নিশ্চিত করা এবং গণমাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকিং নীতি ও পদ্ধতি সম্পর্কে অসঙ্গত ও খেয়ালী বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা।

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ বলেন, 'বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের পক্ষ থেকে ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করার জন্য অন্তবর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।'

তিনি বলেন, 'বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা এবং কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংককে আরও শক্তিশালী করাসহ সার্বিক বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য ২০২৫ সালের ৫ নভেম্বর পুনরায় গভর্নরকে অনুরোধ করা হয়। এছাড়া অপ্রয়োজনীয় চুক্তিভিত্তিক নিয়োগ সম্পর্কে কর্মকর্তাদের উদ্বেগের বিষয় অবহিত করে এবং চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া পরামর্শক, উপদেষ্টা ও কর্মকর্তাদের নিয়োগ বাতিল করার জন্য ওই বছরের ২৩ ডিসেম্বর গভর্নরকে অনুরোধ জানানো হয়।'

তিনি আরও বলেন, 'তাছাড়া দাপ্তরিক দায়িত্ব পালনের কারণে হয়রানির শিকার কর্মকর্তাদের সুরক্ষার বিষয়ে বিভিন্ন সময় গভর্নরকে অনুরোধ জানানো হয়।'

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করার আইনি কাঠামো সুংসহত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক থেকে ২০২৫ সালের অক্টোবর মাসে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের লক্ষ্যে সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন দাবি / বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল / অর্থ উপদেষ্টা / ড. সালেহ উদ্দিন আহমেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

Related News

  • পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে নগদ লভ্যাংশ নয়: বাংলাদেশ ব্যাংক
  • সব ব্যাংক ও এমএফএস অ্যাপে ‘বাংলা কিউআর’ দৃশ্যমান রাখার নির্দেশ
  • বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • ঈদের ছুটিতে এটিএম ও অনলাইন লেনদেন সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা  
  • ছুটির দিনেও চালু থাকবে ব্যাংকের যে ২ গুরুত্বপূর্ণ সেবা 

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

3
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net