Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
বিরোধের জেরে শরীয়তপুরে যুবকের চোখ উপড়ে, রগ কেটে জখম; আটক ২

বাংলাদেশ

কাজী মনিরুজ্জামান, শরীয়তপুর
06 September, 2025, 05:45 pm
Last modified: 06 September, 2025, 06:24 pm

Related News

  • শরীয়তপুরের নড়িয়ায় একই স্থানে একাধিক প্রকল্প দেখিয়ে অর্থ বরাদ্দ, কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ
  • ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে নিহত ১
  • কুষ্টিয়ায় যুবককে হাত-পা বেঁধে শরীরে পেরেক ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল

বিরোধের জেরে শরীয়তপুরে যুবকের চোখ উপড়ে, রগ কেটে জখম; আটক ২

পুলিশের সূত্র জানায়, অটো (ইজিবাইক) নিয়ে জাজিরা থেকে নাওডোবা যাচ্ছিলেন রমজান। পথে ৪-৫ জনের সংঘবদ্ধ চক্র তার গতিরোধ করে। পরে জোরপূর্বক তাকে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে চোখ উপড়ে ফেলে এবং পায়ের রগ কেটে দেয়।
কাজী মনিরুজ্জামান, শরীয়তপুর
06 September, 2025, 05:45 pm
Last modified: 06 September, 2025, 06:24 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় নৃশংস হামলার শিকার হয়েছেন রমজান নামের এক ইজিবাইকের চালক (স্থানীয়ভাবে অটো নামে পরিচিত)। হামলাকারীরা ওই যুবকের দুই চোখ উপড়ে ফেলে এবং তার হাত-পায়ের রগ কেটে কুপিয়ে জখম করেছে।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রুপবাবুরহাট এলাকার একটি বাঁশঝাড় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় রমজান মোল্লাকে। স্থানীয়রা প্রথমে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়।

পুলিশের সূত্র জানায়, অটো (ইজিবাইক) নিয়ে জাজিরা থেকে নাওডোবা যাচ্ছিলেন রমজান। পথে ৪-৫ জনের সংঘবদ্ধ চক্র তার গতিরোধ করে। পরে জোরপূর্বক তাকে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে চোখ উপড়ে ফেলে এবং পায়ের রগ কেটে দেয়।

রমজানের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে পালানোর সময় শাজাহান সম্রাট নামে একজনকে আটক করে পুলিশে দেয় জনতা।

ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন হামলাকারী সুমন শিকদারের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শী আবুল হোসেন শিকদার বলেন, "আমরা খবর পাই বাঁশঝাড়ের ভিতর এক লোককে মারধর করা হচ্ছে। পরে লোকজন নিয়ে সেখানে গিয়ে দেখি এক লোককে সুমন শিকদারসহ আরও কয়েকজন মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেছে। পরে আমাদের দেখে সুমনসহ সবাই দৌড়ে পালিয়ে যাওয়ার সময় শাহজাহানকে আমরা আটক করে পুলিশে দিয়েছি।"

হামলার শিকার আহত রমজান মোল্লা বলেন, "আমি অটো নিয়ে নাওডোবা যাওয়ার সময় সুমন শিকদার, সোহেল চাপলাসী, সোহেল চৌকিদার, শাহজাহান সম্রাট, বাচ্চু সুমনসহ আরও কয়েকজন গাড়ি থামায়ে আমাকে জোর করে বাঁশবাগানে নিয়ে যায়, সেখানে আমার চোখ উঠায় ফেলে ও হাত-পায়ের রগ কেটে দেয়।"

পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ পারভেজ সেলিম বলেন, "এক ব্যক্তির চোখ উঠিয়ে ফেলা হয়েছে ও হাত-পা কেটে ফেলা হয়েছে। পুলিশের সহায়তায় আহতকে হাসপাতালে পাঠানো হয়। এপর্যন্ত অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে।"
 
Related Topics

টপ নিউজ / সারাদেশ

শরীয়তপুর / চোখ উপড়ানো / পূর্বশত্রুতা / ইজিবাইক চালক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • শরীয়তপুরের নড়িয়ায় একই স্থানে একাধিক প্রকল্প দেখিয়ে অর্থ বরাদ্দ, কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ
  • ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে নিহত ১
  • কুষ্টিয়ায় যুবককে হাত-পা বেঁধে শরীরে পেরেক ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net