Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাজিরায় সংঘর্ষ, ২০০ হাতবোমা বিস্ফোরণ; আহত ১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 January, 2026, 03:25 pm
Last modified: 04 January, 2026, 03:52 pm

Related News

  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে আহত ৩৩
  • ইরানের সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১৫০ মার্কিন সেনা আহত
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • উত্তরায় বিস্ফোরণ নারী-শিশুসহ এক পরিবারের ১০ জন দগ্ধ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাজিরায় সংঘর্ষ, ২০০ হাতবোমা বিস্ফোরণ; আহত ১

শনিবার রাতে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
04 January, 2026, 03:25 pm
Last modified: 04 January, 2026, 03:52 pm
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে। ছবি: টিবিএস

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে অন্তত দুই শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে দাবি করেছেন স্থানীয়রা। এ ঘটনায় জাবেদ নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

রোববার সকালে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের বুধাইরহাট বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমদ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিলাসপুর ইউনিয়নের প্রভাবশালী ব্যক্তি কুদ্দুস ব্যাপারী ও জলিল মাদবরের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। বর্তমানে জলিল মাদবর একটি মামলায় কারাগারে রয়েছেন। অন্যদিকে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী আত্মগোপনে রয়েছেন। তবে তাদের অনুসারী মন্তা ও সালাউদ্দিন ব্যাপারীর মধ্যে বিরোধ সম্প্রতি চরম আকার ধারণ করে।

শনিবার রাতে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে রোববার ভোর থেকেই উভয় পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নিতে থাকে। সকাল হলে বুধাইরহাট বাজার এলাকায় দুই পক্ষ মুখোমুখি অবস্থানে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

একপর্যায়ে বালতিভর্তি শত শত হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকা কেঁপে ওঠে। এতে বাজারের একাধিক দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। সংঘর্ষ ও বিস্ফোরণের আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিরাপদ স্থানে সরে যান।

সংঘর্ষে আহত জাবেদকে উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের তৎপরতায় সংঘর্ষ বন্ধ হলেও এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে জাজিরা থানার ওসি সালেহ আহমদ বলেন, কুদ্দুস ব্যাপারী ও জলিল মাদবরের অনুসারীদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নতুন করে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যেই সহিংসতা ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত একজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Related Topics

টপ নিউজ

শরীয়তপুর / জাজিরা / আধিপত্য বিস্তার ঘিরে সংঘর্ষ / হাতবোমা / বিস্ফোরণ / সংঘর্ষ / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে আহত ৩৩
  • ইরানের সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১৫০ মার্কিন সেনা আহত
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • উত্তরায় বিস্ফোরণ নারী-শিশুসহ এক পরিবারের ১০ জন দগ্ধ

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net