Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
আগামী বছর থেকেই পটুয়াখালী ইপিজেডে শিল্প প্লট বরাদ্দ শুরু

বাংলাদেশ

জহির রায়হান
06 September, 2025, 11:50 am
Last modified: 06 September, 2025, 11:59 am

Related News

  • বেপজার নিয়ন্ত্রণে যাচ্ছে সাভারের চামড়া শিল্পনগরী
  • বেজা, বেপজা-সহ সব বিনিয়োগ সংস্থাকে ফেব্রুয়ারির মধ্যে এক করার পরিকল্পনা সরকারের
  • ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রামের ইপিজেডের কারখানার আগুন
  • বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বেড়েছে, আট মাসে এসেছে ৩৩৪ মিলিয়ন ডলার
  • চট্টগ্রাম ইপিজেডে দীর্ঘদিনের পরিত্যক্ত কারখানা ষষ্ঠবারের মতো নিলামে, পুরো প্রকল্প হস্তান্তরের উদ্যোগ বেপজার

আগামী বছর থেকেই পটুয়াখালী ইপিজেডে শিল্প প্লট বরাদ্দ শুরু

নতুন এ অঞ্চলের জন্য বেপজা উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে। প্রতিষ্ঠানটি ১,৫৩০ মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বছরে ১,৮৩৬ মিলিয়ন ডলার রপ্তানি আয়ের পরিকল্পনা করছে।
জহির রায়হান
06 September, 2025, 11:50 am
Last modified: 06 September, 2025, 11:59 am
ইনফোগ্রাফ: টিবিএস

পটুয়াখালীতে নির্মাণাধীন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) আগামী বছরের প্রথম প্রান্তিক থেকেই বিনিয়োগকারীদেরকে শিল্প প্লট বরাদ্দ দেওয়া শুরু করবে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)।

বেপজার জনসংযোগ নির্বাহী পরিচালক এএসএম আনোয়ার পারভেজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "২০২৬ সালের জুনের মধ্যে উন্নয়নকাজ শেষ হবে। তবে ২০২৬ সালের শুরু থেকেই প্লট বরাদ্দ দেওয়া হতে পারে। একইসঙ্গে জমি উন্নয়ন ও কারখানা নির্মাণকাজ চলতে থাকবে।"

তিনি আরও জানান, পাশের পায়রা সমুদ্রবন্দর সম্পন্ন হলে দ্রুত আমদানি-রপ্তানির সুবিধা পাওয়ায় বিনিয়োগকারীরা বড় ধরনের সুবিধা পাবেন।

নতুন এ অঞ্চলের জন্য বেপজা উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে। প্রতিষ্ঠানটি ১,৫৩০ মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বছরে ১,৮৩৬ মিলিয়ন ডলার রপ্তানি আয়ের পরিকল্পনা করছে।

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৪১০.৭৮ একর জমির ওপর গড়ে উঠছে দেশের নবম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)। ইতোমধ্যে প্রায় ৩৪০ একর এলাকায় মাটি ভরাট শেষ হয়েছে। এখানে ৩০৬টি শিল্প প্লট তৈরি হবে।এখানে প্রত্যক্ষভাবে এক লাখ এবং পরোক্ষভাবে আরও দুই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছে বেপজা।

বেপজা সূত্র জানায়, পুনর্বাসন এলাকায় ১৫৪টি ঘর, স্কুল, মসজিদ, পুকুর, রাস্তা ও ড্রেনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ চলছে। পাশাপাশি অফিস ভবন, কাস্টমস ভবন, সিকিউরিটি ব্যারাক, সাবস্টেশন, প্রধান সড়ক, সীমানা দেওয়াল ও জলাধার নির্মাণকাজও এগিয়ে চলছে।

বেপজার জনসংযোগ নির্বাহী পরিচালক এএসএম আনোয়ার পারভেজ বলেন, "কাস্টমস অফিস ভবনের কাজ চলছে। ছয়তলা জোন অফিস ভবন নির্মাণের কাজও শুরু হয়েছে। সিকিউরিটি ও আনসার ব্যারাকের কাজও এগোচ্ছে।"

প্রকল্পের আওতায় চারটি ছয়তলা কারখানা ভবন, তিনটি ১০ তলা আবাসিক ভবন, সাবস্টেশন, সিইটিপি, এসটিপি নেটওয়ার্ক, হেলিপ্যাড এবং বৃষ্টির পানি সংরক্ষণের কেন্দ্রীয় জলাধার নির্মাণ করা হবে। বিনিয়োগকারীদের জন্য কুয়াকাটায় আট একর জমিতে একটি রিসোর্ট কাম ইনভেস্টরস ক্লাব গড়ার পরিকল্পনাও রয়েছে। ইতোমধ্যে ইপিজেড এলাকায় খাল উন্নয়ন ও বৃষ্টির পানি সংরক্ষণের কাজের প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে।

সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না প্রকল্প এলাকা পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, "ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। দেশি–বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। যারা এখানে ব্যবসা শুরু করবেন, তাদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।"

২০২৩ সালের ২৯ আগস্ট একনেকে অনুমোদিত এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১,৪৪২.৭৮ কোটি টাকা। এরমধ্যে সরকার দেবে ১,১০৫ কোটি টাকা (যার ৪০ শতাংশ মূলধনী বিনিয়োগ) এবং বাকি প্রায় ৩৩৮ কোটি টাকা আসবে বেপজার নিজস্ব তহবিল থেকে। পুরো প্রকল্পের কাজ শেষ হবে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে।

দেশের দক্ষিণাঞ্চলে এটি হবে প্রথম ইপিজেড। স্থানীয়দের আশা, এ প্রকল্প চালু হলে বেকারত্ব কমবে। ঢাকায় না গিয়েও মানুষ বাড়ি থেকে কাজের সুযোগ পাবেন। পটুয়াখালীর মহিউদ্দিন মাহি বলেন, "শুধু আমাদের এলাকা নয়, বরিশালসহ আশপাশের জেলার মানুষও এখানে কাজের সুযোগ পাবেন।"

বর্তমানে চট্টগ্রাম, ঢাকা, মোংলা ও ঈশ্বরদীসহ আটটি ইপিজেড পরিচালনা করছে বেপজা।
 
Related Topics

টপ নিউজ

ইপিজেড / পটুয়াখালী / বেপজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • বেপজার নিয়ন্ত্রণে যাচ্ছে সাভারের চামড়া শিল্পনগরী
  • বেজা, বেপজা-সহ সব বিনিয়োগ সংস্থাকে ফেব্রুয়ারির মধ্যে এক করার পরিকল্পনা সরকারের
  • ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রামের ইপিজেডের কারখানার আগুন
  • বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বেড়েছে, আট মাসে এসেছে ৩৩৪ মিলিয়ন ডলার
  • চট্টগ্রাম ইপিজেডে দীর্ঘদিনের পরিত্যক্ত কারখানা ষষ্ঠবারের মতো নিলামে, পুরো প্রকল্প হস্তান্তরের উদ্যোগ বেপজার

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net