Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বাস থেকে ধাক্কা: ৩০,০০০ টাকা ক্ষতিপূরণে ছাড়া হলো ২৮ বাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 September, 2025, 07:30 pm
Last modified: 03 September, 2025, 08:19 pm

Related News

  • চৈত্র সংক্রান্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত
  • কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ
  • সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ হলো আরও ১০০ আসন
  • জুলাই অভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলা: রিমান্ড নামঞ্জুর করে শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • যুদ্ধের ক্ষতিপূরণ না পেলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না: ইরান 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বাস থেকে ধাক্কা: ৩০,০০০ টাকা ক্ষতিপূরণে ছাড়া হলো ২৮ বাস

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে মুচলেকা দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয় পরিবহনটির মালিকপক্ষ। 
টিবিএস রিপোর্ট
03 September, 2025, 07:30 pm
Last modified: 03 September, 2025, 08:19 pm
ছবি: সংগৃহীত

টিউশন থেকে ফেরার পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসে ওঠার পর ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় ১৬ ঘণ্টা আটকে রাখার পর ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ নিয়ে প্রায় রাজধানী পরিবহনের ২৮টি বাস ছেড়ে দিয়েছেন শিক্ষার্থীরা। 

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের  উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে রাজধানী পরিবহনের মালিকপক্ষ। ওই আলোচনায় উপস্থিত ছিলেন ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা। এ সময় মুচলেকা দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয় মালিকপক্ষ। 

প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, 'মালিকপক্ষ তাদের ভুলের জন্য ক্ষমা চেয়ে মুচলেকা দিয়েছে। ভবিষ্যতে তারা শিক্ষার্থীদের সঙ্গে ভালো ব্যবহার করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ বাবদ ৩০ হাজার টাকা দিয়েছে।'

টিউশন শেষে ফেরার পথে গতকাল মঙ্গলবার রাতে সাভারের থানা স্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রাজধানী পরিবহনের একটি বাসের হেলপার। এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী পরিবহনটির ২৮টি বাস আটক করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

ঘটনার কিছুক্ষণ পর ভুক্তভোগী ছাত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে লেখেন, আজ বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে আমি টিউশন শেষ করে থানা স্ট্যান্ড থেকে আসার পথে রাজধানী বাসে ওঠার সময় হেলপার আমাকে বলে কোথায় যাব। আমি জাহাঙ্গীরনগর বলি। উনি শুনেছে জিরানি যাব, আমি গাড়িতে ওঠার পরে আবার জিজ্ঞেস করেছে কোথায় যাব। আমি জাহাঙ্গীরনগর বলার সাথে সাথে আমাকে হেলপার ধাক্কা দিয়ে ফেলে দেয়...আমি চলন্ত গাড়ি থেকে পড়ে গিয়ে পায়ে অনেক ব্যথা পাই।

এর আগেও আমাকে এ ধরনের পরিস্থিতির শিকার হতে হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেছেন ভুক্তভোগী এই ছাত্রী। 

Related Topics

টপ নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / বাস / আটক / মুচলেকা / ক্ষতিপূরণ / শিক্ষার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • চৈত্র সংক্রান্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত
  • কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ
  • সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ হলো আরও ১০০ আসন
  • জুলাই অভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলা: রিমান্ড নামঞ্জুর করে শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • যুদ্ধের ক্ষতিপূরণ না পেলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না: ইরান 

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net