Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
দেশে গ্রামীণফোন ও রবি-র ৫জি সেবা চালু, যেভাবে ব্যবহার করবেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 September, 2025, 12:00 pm
Last modified: 02 September, 2025, 01:14 pm

Related News

  • বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশ ৯১তম, ফিক্সড ব্রডব্যান্ডে ৯৩তম: প্রতিবেদন
  • ৫জি প্রস্তুতি প্রকল্পে শম্বুকগতি: বিটিসিএলের ভাগ্যে কী আছে?
  • ‘শুনতে পাচ্ছেন এখন?’: মোবাইল নেটওয়ার্ক সঙ্কটে যুক্তরাজ্য, গতিতে কাজাখস্তান-কম্বোডিয়ারও পেছনে
  • টানা বৃষ্টিতে বান্দরবানে যোগাযোগ বিচ্ছিন্ন; এবার মোবাইল ও ইন্টারনেট বিভ্রাটে ভোগান্তি  

দেশে গ্রামীণফোন ও রবি-র ৫জি সেবা চালু, যেভাবে ব্যবহার করবেন

টিবিএস রিপোর্ট
02 September, 2025, 12:00 pm
Last modified: 02 September, 2025, 01:14 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

বাংলাদেশে বাণিজ্যিকভাবে ৫জি সেবার যাত্রা শুরু হলো। সোমবার (১ সেপ্টেম্বর) থেকে দেশের দুই শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করেছে। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো গ্রাহকরা পরবর্তী প্রজন্মের এই নেটওয়ার্ক ব্যবহার করার সুযোগ পেলেন।

গতকাল দুপুর ২টার দিকে রাজধানীর করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবি আজিয়াটা প্রথম তাদের ৫জি সেবা উদ্বোধন করে। উদ্বোধনী দিনে ঢাকার এমবিএ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মগবাজার চৌরাস্তা, ফকিরাপুল-পল্টন, চট্টগ্রামের ওয়াসা মোড়, খুলশী, পাঁচলাইশের কাটালগঞ্জ আবাসিক এলাকা এবং সিলেটের সাগরদিঘির পাড়ে ৫জি চালু করা হয়।

রবির পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে দেশের বাকি অঞ্চলে এই সেবা চালু হবে। তবে বাজারে ৫জি-সমর্থিত হ্যান্ডসেটের সংখ্যা এখনও সীমিত থাকায় কভারেজ আপাতত সীমিত থাকবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শিস হায়দার চৌধুরী রবির অনুষ্ঠানে বলেন, '৫জি চালু করা বাংলাদেশের ডিজিটাল যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও স্মার্ট সিটি গঠনে নতুন সুযোগ তৈরি করবে।'

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, '৫জি চালুর মধ্য দিয়ে দেশের টেলিযোগাযোগ খাত এক নতুন দিগন্তে প্রবেশ করেছে। আমরা আশা করি, অপারেটররা এ প্রযুক্তি দায়িত্বশীলভাবে ব্যবহার করবে এবং জনগণকে সর্বোচ্চ সুফল দেবে।'

রবি আজিয়াটার ভারপ্রাপ্ত সিইও ও সিএফও এম. রিয়াজ রশীদ বলেন, 'এই পদক্ষেপ বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে নতুন মাত্রায় নিয়ে যাবে। প্রথমবারের মতো আমাদের গ্রাহকরা হাতে-কলমে ভবিষ্যতের কানেক্টিভিটির অভিজ্ঞতা নিতে পারবেন।'

তবে রবির ঘোষণার কয়েক ঘণ্টা পরই দুপুর ৩টা ৪০ মিনিটের দিকে দেশের অন্য শীর্ষ অপারেটর গ্রামীণফোনও তাদের অফিশিয়াল ফেসবুক পেজে দেশের সব বিভাগীয় শহরে আনুষ্ঠানিকভাবে ৫জি চালুর ঘোষণা দেয়। 

এক ভিডিও বার্তায় প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, 'গ্রামীণফোন সবসময় নতুন নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে গ্রাহকের কাছে হাজির হয়। গ্রামীণফোনের নাম্বার ওয়ান নেটওয়ার্ক থেকে আজ ৫জি সেবা চালু করা হয়েছে, যা মিলবে দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে। সবার সম্ভাবনার দ্বার খুলে যাক গ্রামীণফোন ৫জি নেটওয়ার্কের সঙ্গে।'

যেভাবে ব্যবহার

  • সাপোর্টেড ডিভাইস: ফাইভ-জি ব্যবহার করতে হলে অবশ্যই এই প্রযুক্তি সমর্থন করে—এমন স্মার্টফোন প্রয়োজন। বর্তমানে বাজারের বেশিরভাগ নতুন মডেলের ফোনই সাধারণত এই নেটওয়ার্ক তরঙ্গ সমর্থন করে।

  • কভারেজ এলাকা: আপাতত শুধু নির্দিষ্ট এলাকায় অবস্থান করলেই ৫জি ব্যবহার করা যাবে। রবির সেবা সীমিত আকারে ঢাকার কয়েকটি অংশ, চট্টগ্রাম ও সিলেটে চালু হয়েছে। অন্যদিকে গ্রামীণফোন জানিয়েছে, তারা সব বিভাগীয় শহরে ৫জি চালু করেছে, যদিও সব জায়গায় সমান কভারেজ নাও থাকতে পারে।

  • অতিরিক্ত চার্জ নেই: ৫জি ব্যবহারের জন্য সিম পরিবর্তনের দরকার নেই। এ সেবা নিতে বাড়তি কোনো খরচও করতে হবে না। গ্রাহকেরা তাদের বিদ্যমান ৪জি ডেটা প্যাক থেকেই ফাইভ-জি ব্যবহার করতে পারবেন।

  • সফটওয়্যার ও সেটিংস: ফোনে সর্বশেষ অপারেটিং সিস্টেম ইনস্টল থাকতে হবে। নেটওয়ার্ক মোডে গিয়ে '৫জি অটো' বা '৫জি অন' চালু করতে হবে। প্রয়োজনে ডিভাইস পুনরায় চালু (রিস্টার্ট) করতে হতে পারে।

অ্যান্ড্রয়েড ডিভাইসে সক্রিয় করার ধাপ

  • আপনার ফোনটি অনুমোদিত তালিকায় আছে কিনা নিশ্চিত করুন।
  • ফোনে সর্বশেষ সফটওয়্যার আপডেট করুন।
  • সেটিংস → মোবাইল নেটওয়ার্ক → নেটওয়ার্ক মোডে গিয়ে '৫জি অটো' অথবা '৫জি অন' নির্বাচন করুন।
  • পরিবর্তন কার্যকর করতে ফোনটি পুনরায় চালু (রিস্টার্ট) করুন।
  • সিগন্যাল বারের পাশে ৫জি আইকন দেখালে বুঝবেন এটি চালু হয়েছে।

আইফোনে সক্রিয় করার ধাপ

  • মডেলটি অনুমোদিত তালিকায় আছে কিনা যাচাই করুন।
  • সর্বশেষ আইওএস সংস্করণে ফোন হালনাগাদ (আপডেট) করে নিন।
  • সেটিংস → মোবাইল ডাটা → মোবাইল ডাটা অপশনস → ভয়েস অ্যান্ড ডাটা-তে গিয়ে '৫জি অটো' বা '৫জি অন' বেছে নিন।
  • ডাটা মোডে গিয়ে 'এলাও মোর ডাটা অন ৫জি' অথবা 'স্ট্যান্ডার্ড' নির্বাচন করুন।
  • ডিভাইস পুনরায় চালু (রিস্টার্ট) করুন। সিগন্যাল বারের পাশে ৫জি আইকন ভেসে উঠলেই সেবা সক্রিয় হবে।

Related Topics

টপ নিউজ

৫জি / গ্রামীণফোন / রবি আজিয়াটা / রবি / নেটওয়ার্ক / ফাইভ-জি নেটওয়ার্ক / মোবাইল নেটওয়ার্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

Related News

  • বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশ ৯১তম, ফিক্সড ব্রডব্যান্ডে ৯৩তম: প্রতিবেদন
  • ৫জি প্রস্তুতি প্রকল্পে শম্বুকগতি: বিটিসিএলের ভাগ্যে কী আছে?
  • ‘শুনতে পাচ্ছেন এখন?’: মোবাইল নেটওয়ার্ক সঙ্কটে যুক্তরাজ্য, গতিতে কাজাখস্তান-কম্বোডিয়ারও পেছনে
  • টানা বৃষ্টিতে বান্দরবানে যোগাযোগ বিচ্ছিন্ন; এবার মোবাইল ও ইন্টারনেট বিভ্রাটে ভোগান্তি  

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 

5
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net