Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
জামিন নামঞ্জুর, ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতা এক দিনের রিমান্ডে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 September, 2025, 06:15 pm
Last modified: 01 September, 2025, 06:20 pm

Related News

  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট
  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর
  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন

জামিন নামঞ্জুর, ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতা এক দিনের রিমান্ডে

টিবিএস রিপোর্ট
01 September, 2025, 06:15 pm
Last modified: 01 September, 2025, 06:20 pm
সিয়াম রহমান (বামে) ও তরিকুল (ডানে)। ছবি: টিবিএস

পৃথক দুই থানার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান ও প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান ও সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'রাজধানীর শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় সিয়াম ও পল্টন থানার হত্যা মামলায় তরিকুলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।'

এর আগে আসামিদের আদালতে হাজির করে সিয়ামের সাত দিন এবং তরিকুলের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এসময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

অন্যদিকে আসামিদের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অভিযোগপত্রে বলা হয়, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির নেতারা উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে ছাত্রলীগের হামলার শিকার হন। এর আগের দিন ২৬ সেপ্টেম্বর ছাত্রলীগ ঘোষণা দেয় যে ছাত্রদলকে ক্যাম্পাসে প্রতিহত করা হবে।

এ ঘটনায় গত বছরের ৩০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাদী হয়ে ৬৬ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।

অন্য অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে ভাঙচুর করে এবং আশপাশে থাকা হাজারো নেতাকর্মীর ওপর হামলা চালায়।

এসময় গুলিবিদ্ধ হয়ে মারা যান বিএনপি কর্মী মকবুল হোসেন।

এ ঘটনায় গত বছরের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
 
Related Topics

টপ নিউজ

ছাত্রলীগ / শাহবাগ থানা / পল্টন থানা / আদালত / মামলা / জামিন / রিমান্ড আবেদন মঞ্জুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট
  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর
  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net