Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
ফেব্রুয়ারির মধ্যে ৮-১০টি মানবতাবিরোধী মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 August, 2025, 07:40 pm
Last modified: 30 August, 2025, 07:50 pm

Related News

  • এক বছরের মধ্যে জুলাই আন্দোলনের সব মামলার বিচার শেষ করতে কাজ করছে প্রসিকিউশন: চিফ প্রসিকিউটর
  • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে জুলাই অভ্যুত্থানে তার ভূমিকা তদন্তের দাবি এনসিপির
  • জুলাই গণহত্যা ও ১৭ বছরের গুম-খুনে জড়িতদের বিচার কার্যকর করতে হবে: ইশরাক
  • জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি
  • আজ ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’

ফেব্রুয়ারির মধ্যে ৮-১০টি মানবতাবিরোধী মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর

তাজুল ইসলাম বলেন, ‘আগামী নির্বাচিত সরকারের কাছে প্রত্যাশা থাকবে যাতে জুলাই-আগস্ট মানবতাবিরোধী অপরাধের বিচার স্বচ্ছ ও ধারাবাহিকভাবে সম্পন্ন হয়। যদি তা না হয়, তবে এটি হবে জুলাই-আগস্ট শহিদদের রক্তের সাথে বেঈমানি। এই বিচার যাতে অব্যাহত থাকে, এজন্য জুলাই-আগস্ট আন্দোলনের রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকা ছাড়া বিকল্প নেই।’
টিবিএস রিপোর্ট
30 August, 2025, 07:40 pm
Last modified: 30 August, 2025, 07:50 pm
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ফাইল ছবি: বাসস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের আগে জুলাই-আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ৮-১০টি মামলার বিচার সম্পন্ন করা সম্ভব হবে।

তিনি বলেন, 'এই মামলাগুলোর মধ্যে দুই-তিনটির বিচারকাজ পুরোদমে চলছে। বেশ কয়েকটির তদন্ত প্রায় শেষের পর্যায়ে রয়েছে। সেই হিসেবে আগামী ফেব্রুয়ারির মধ্যে ৮-১০টি মামলার বিচার সম্পন্ন হবে।'

শনিবার (৩০ আগস্ট) ঢাকার শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (ডায়রা) আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫-এর দ্বিতীয় দিনে প্যানেল আলোচক হিসেবে তিনি এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, 'গত জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যার ও নির্যাতনের মাধ্যমে যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, তার বিচার শুরু করা বেশ জটিল ছিল। কারণ অনেক প্রমাণ ঠিকভাবে পাওয়া যাচ্ছিল না। বিশেষ করে বিভিন্ন স্থানের জনগণের সমাগম পর্যবেক্ষণ করে কোথায় কিভাবে হামলা করা হবে, হেলিকপ্টারে নাকি লিথ্যাল উইপন দিয়ে, সেই রেকর্ডগুলো ছিল জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র বা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) কাছে। কিন্তু মামলা হওয়ার পর যখন তদন্ত শুরু করা হলো, এনটিএমসি তদন্তের আগেই ওই পর্যবেক্ষণের রেকর্ডগুলো ধ্বংস করে দেয়। ডিলেট হওয়া রেকর্ডগুলো আবার পুনরায় উদ্ধার করে তদন্তে ব্যবহার করা হচ্ছে।'

তিনি আরও উল্লেখ করেন, 'ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ২৩ সদস্য যারা আগে কখনো মানবতাবিরোধী অপরাধের তদন্ত করেননি, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে বর্তমানে তদন্ত সম্পন্ন করা হচ্ছে। এখন বিচার কাজের গতি যেভাবে চলছে, তাতে বলা যায়, আগামী ফেব্রুয়ারিতে ৮-১০টি মামলার বিচার সম্পন্ন সম্ভব।'

তাজুল ইসলাম বলেন, 'আগামী নির্বাচিত সরকারের কাছে প্রত্যাশা থাকবে যাতে জুলাই-আগস্ট মানবতাবিরোধী অপরাধের বিচার স্বচ্ছ ও ধারাবাহিকভাবে সম্পন্ন হয়। যদি তা না হয়, তবে এটি হবে জুলাই-আগস্ট শহিদদের রক্তের সাথে বেঈমানি। এই বিচার যাতে অব্যাহত থাকে, এজন্য জুলাই-আগস্ট আন্দোলনের রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকা ছাড়া বিকল্প নেই।'
 
Related Topics

টপ নিউজ

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম / মানবতা বিরোধী অপরাধ / বিচার কার্যক্রম / আন্তর্জাতিক অপরাধ আদালত / বৈষম্য বিরোধী আন্দোলন / জুলাই অভুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
    বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • ছবি: জুমাপ্রেস
    পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • প্রতীকী ছবি
    ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

Related News

  • এক বছরের মধ্যে জুলাই আন্দোলনের সব মামলার বিচার শেষ করতে কাজ করছে প্রসিকিউশন: চিফ প্রসিকিউটর
  • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে জুলাই অভ্যুত্থানে তার ভূমিকা তদন্তের দাবি এনসিপির
  • জুলাই গণহত্যা ও ১৭ বছরের গুম-খুনে জড়িতদের বিচার কার্যকর করতে হবে: ইশরাক
  • জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি
  • আজ ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’

Most Read

1
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

4
বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
অর্থনীতি

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর

5
ছবি: জুমাপ্রেস
আন্তর্জাতিক

পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net