Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
অনুভূতি ‘অম্লমধুর’; নির্বাচিত সরকার নিজেদের লোক বসাবে, এটাই স্বাভাবিক: বিদায়বেলায় তাজুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 February, 2026, 05:25 pm
Last modified: 23 February, 2026, 06:54 pm

Related News

  • প্রসিকিউটর সুলতান মাহমুদকে সরাতে দেড় মাস আগেই চিঠি দিয়েছিলেন তাজুল
  • কোনো অভিযোগের সপক্ষে সামান্য তথ্য-প্রমাণ কেউ দেখাতে পারবে না: তাজুল ইসলাম
  • জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর
  • 'মব' শব্দ প্রয়োগে সতর্ক হতে বললেন তাজুল ইসলাম, এটা 'থ্রেট' বললেন রুহিন হোসেন প্রিন্স
  • জুলাই অভ্যুত্থান নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, একে অবজ্ঞা করা ধৃষ্টতা: চিফ প্রসিকিউটর

অনুভূতি ‘অম্লমধুর’; নির্বাচিত সরকার নিজেদের লোক বসাবে, এটাই স্বাভাবিক: বিদায়বেলায় তাজুল

টিবিএস রিপোর্ট
23 February, 2026, 05:25 pm
Last modified: 23 February, 2026, 06:54 pm
তাজুল ইসলাম। ফাইল ছবি: বাসস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির (চিফ প্রসিকিউটর) পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন আইনজীবী মো. আমিনুল ইসলাম। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এই পরিবর্তনের পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া জানান তাজুল ইসলাম। তিনি এই পরিবর্তনকে 'স্বাভাবিক প্রক্রিয়া' হিসেবে অভিহিত করে বিচার প্রক্রিয়া যেন কোনোভাবেই থমকে না যায়, সেই আশাবাদ ব্যক্ত করেন।

অন্তর্বর্তী সরকারের শুরুতে দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপট স্মরণ করে তাজুল ইসলাম বলেন, 'আজকে আমার অনুভূতিটা অম্লমধুর। বাংলাদেশের একটা কঠিন সময়ে আমি এখানে চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নিয়েছিলাম।'

পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, 'এটা স্বাভাবিক প্রক্রিয়া। রাজনৈতিক সরকার যখন নতুন সরকার দায়িত্ব নেন, নির্বাচিত সরকার—স্বাভাবিকভাবেই তাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা তাদের পছন্দনীয় লোকজনকে বসাবেন, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। আমি এখানে নিয়োজিত হয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। এখন নতুন সরকার এসেছেন, তারা তাদের পছন্দের লোককে তাদের কাজের সুবিধার্থে, নিজস্ব পরিকল্পনা আছে—তারা নিশ্চয়ই সেই অনুযায়ী এখানে বসিয়েছেন।'

নতুন দায়িত্বপ্রাপ্তদের প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, 'আমার পক্ষ থেকে তাদের জন্য সর্বাত্মক শুভকামনা থাকল, সহযোগিতা থাকবে। পরামর্শ দরকার হলে আমি দেব।'

দায়িত্ব নেওয়ার সময়ের প্রতিকূল পরিস্থিতির স্মৃতিচারণ করে তাজুল ইসলাম বলেন, 'আমি যখন দায়িত্ব নেই, আপনারা জানেন যে এই মূল ভবনটি তখন পরিত্যক্ত অবস্থায় ছিল। চিফ প্রসিকিউটরের কার্যালয় পরিত্যক্ত অবস্থায় ছিল। একটা টিনশেডে কার্যক্রম চলছিল। তার আগের প্রসিকিউশনে যারা ছিলেন, তারা সবকিছু এলোমেলো রেখে পালিয়ে গিয়েছিলেন। বইপত্র, নথিপত্র বৃষ্টিতে ভিজছিল—এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দায়িত্ব নিয়েছিলাম।'

ট্রাইব্যুনাল পুনর্গঠন ও সর্বাত্মক সহযোগিতার জন্য তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শহীদ পরিবার, প্রত্যক্ষদর্শী এবং মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিচার বর্তমানে গতিশীল পর্যায়ে রয়েছে জানিয়ে তাজুল ইসলাম বলেন, 'ছাত্র-জনতার ত্যাগের এই বাংলাদেশে ন্যায়বিচারের যে তৃষ্ণা রয়েছে, তা পূরণ করতে হবে। গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলো যেন বিচারের মাধ্যমে অন্তত সান্ত্বনা পায়।' তিনি আশা প্রকাশ করেন, নতুন যারা দায়িত্বে আসছেন তারা নির্যাতিত মানুষগুলোর প্রতি সুবিচার নিশ্চিতে এই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে এগিয়ে নেবেন।  

বক্তব্যের শেষে তাজুল ইসলাম গত দেড় বছরে ট্রাইব্যুনালের কাজে সহায়তার জন্য গণমাধ্যমকর্মীদের বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, 'মিডিয়ার এই সহযোগিতা ছাড়া এই বিচারকে সফল করা অপূর্ণাঙ্গ হতো। আপনারা অসম্ভব পরিশ্রম করেছেন রাষ্ট্রের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার জায়গা থেকে। বাংলাদেশটা আবার সবার হোক এবং এমন পরিবেশ হোক যাতে এই ধরনের অপরাধ আর ফিরে না আসে।'

Related Topics

টপ নিউজ

তাজুল ইসলাম / চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
    মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • ছবি: সংগৃহীত
    চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

Related News

  • প্রসিকিউটর সুলতান মাহমুদকে সরাতে দেড় মাস আগেই চিঠি দিয়েছিলেন তাজুল
  • কোনো অভিযোগের সপক্ষে সামান্য তথ্য-প্রমাণ কেউ দেখাতে পারবে না: তাজুল ইসলাম
  • জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয় ও পলক: চিফ প্রসিকিউটর
  • 'মব' শব্দ প্রয়োগে সতর্ক হতে বললেন তাজুল ইসলাম, এটা 'থ্রেট' বললেন রুহিন হোসেন প্রিন্স
  • জুলাই অভ্যুত্থান নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না, একে অবজ্ঞা করা ধৃষ্টতা: চিফ প্রসিকিউটর

Most Read

1
সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
বাংলাদেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

2
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

3
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন

5
আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net