Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় এবার ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 August, 2025, 09:30 pm
Last modified: 28 August, 2025, 09:45 pm

Related News

  • প্রতিবেশী দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের অবস্থান দেখে সমস্যা সমাধান করা হবে: ফাওজুল কবির খান
  • পাথর লুটে যোগসাজশ ছিল প্রশাসনের, তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা
  • রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কলিমউল্লাহসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 
  • তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত নকশা অক্টোবরের মধ্যে: রিজওয়ানা
  • পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী হযরত আলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় এবার ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে সভাপতি করে যে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
টিবিএস রিপোর্ট
28 August, 2025, 09:30 pm
Last modified: 28 August, 2025, 09:45 pm
ফাইল ছবি: সংগৃহীত

বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী প্রকৌশলী ও শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় এবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলামকে প্রধান করে ১৪ সদস্যের একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে সভাপতি করে যে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রিজওয়ানা হাসান বলেন, 'যেসব সরকারি সংস্থা প্রকৌশলীদের নিয়োগ দেয় সেসব সংস্থার প্রধানকে ওয়ার্কিং গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের এই সমস্যা নতুন নয়। অনেক পুরোনো সমস্যা। এর সমাধান করতে সব পক্ষের সঙ্গে আলোচনা করতে হবে। এ কারণে ১৪ সদস্যের একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'এই গ্রুপ সংশ্লিষ্টদের বক্তব্য শুনবেন। আইনগত কোনো বিষয় আছে কি না সেটি দেখা হবে। এরপর উপদেষ্টা কমিটি চূড়ান্ত প্রতিবেদন দেবে।'

ফাওজুল কবির খান বলেন, 'তার নেতৃত্বাধীন কমিটি আন্দোলনকারী ও অভিভাবকদের সঙ্গে বসবে। যেসব সরকারি সংস্থা প্রকৌশলী নিয়োগ দেয়; বিশেষ করে গণপূর্ত অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তাদের সঙ্গেও কমিটি বসবে।'

তিনি বলেন, 'বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী প্রকৌশলীরা ওয়ার্কিং গ্রুপের সঙ্গে আলোচনা করতে পারবেন। এই কমিটি বা ওয়ার্কিং গ্রুপের কাজ হচ্ছে নিরপেক্ষতার সঙ্গে দু'পক্ষকে এক জায়গায় নিয়ে আসা।'

ফাওজুল কবির খান জানান, 'ওয়ার্কিং গ্রুপ আজ থেকে কাজ শুরু করে দিয়েছে। আগামী রোববার প্রথম বৈঠক হবে।'

প্রসঙ্গত, বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলী ও শিক্ষার্থীরা তিন দফা এবং ডিপ্লোমা ডিগ্রিধারীরা সাত দফা দাবিতে আন্দোলন করছেন।

বুধবার বিএসসি ডিগ্রিধারী শিক্ষার্থীরা মার্চ টু যমুনা করতে চাইলে তাদেরকে বাধা দেয় পুলিশ। এজন্য লাটিচার্জ, জলকামান, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এতে শিক্ষার্থী ও পুলিশ আহত হয়েছেন। 

অন্যদিকে, ডিপ্লোমা ডিগ্রিধারীদের আয়োজন করা মানববন্ধনও লাটিচার্জ করে ভণ্ডুল করে দেয় পুলিশ।

Related Topics

টপ নিউজ

বিএসসি ডিগ্রিধারী / ডিপ্লোমাধারী / প্রকৌশলী / ওয়ার্কিং গ্রুপ / সৈয়দা রিজওয়ানা হাসান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • প্রতিবেশী দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের অবস্থান দেখে সমস্যা সমাধান করা হবে: ফাওজুল কবির খান
  • পাথর লুটে যোগসাজশ ছিল প্রশাসনের, তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা
  • রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কলিমউল্লাহসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 
  • তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত নকশা অক্টোবরের মধ্যে: রিজওয়ানা
  • পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী হযরত আলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net