Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
প্রবাসীদের ভোটার নিবন্ধনে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টও গ্রহণযোগ্য: ইসি

বাংলাদেশ

বাসস
20 August, 2025, 05:50 pm
Last modified: 20 August, 2025, 05:59 pm

Related News

  • প্রবাসী পোস্টাল ব্যালটের ৬০% হাতে পেয়েছে ইসি, ভোটের দিন বিকাল সাড়ে ৪টা পর্যন্ত রয়েছে সুযোগ
  • পোস্টাল ভোট: ফেনী-৩ আসনে সর্বোচ্চ নিবন্ধন ১৬,০৩৮; বাগেরহাট-৩ আসনে সর্বনিম্ন ১,৫৪৪
  • প্রবাসী ভোটারদের ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পাঠানোর আহ্বান
  • ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন
  • প্রবাসীরা যেকোনো সময় অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন: ইসি

প্রবাসীদের ভোটার নিবন্ধনে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টও গ্রহণযোগ্য: ইসি

এখন থেকে প্রবাসীরা মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্ট, বিদেশি পাসপোর্ট অথবা সংশ্লিষ্ট দেশে বসবাসকারী তিনজন এনআইডি-ধারী বাংলাদেশির প্রত্যয়নপত্রের (নির্ধারিত ফরমে) মাধ্যমে ভোটার নিবন্ধনের আবেদন করতে পারবেন।
বাসস
20 August, 2025, 05:50 pm
Last modified: 20 August, 2025, 05:59 pm
নির্বাচন কমিশন ভবন। ছবি : বাসস

প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির প্রক্রিয়া সহজ করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে প্রবাসীরা মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্ট, বিদেশি পাসপোর্ট অথবা সংশ্লিষ্ট দেশে বসবাসকারী তিনজন এনআইডি-ধারী বাংলাদেশির প্রত্যয়নপত্রের (নির্ধারিত ফরমে) মাধ্যমে ভোটার নিবন্ধনের আবেদন করতে পারবেন।

আজ বুধবার নির্বাচন কমিশনের এনআইডি উইং-এর পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত একটি পরিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের কাছে পাঠানো হয়। 

এতে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন' সংক্রান্ত প্রয়োজনীয় দলিলাদির তালিকা ও প্রক্রিয়া বিস্তারিতভাবে উল্লেখ করা হয়।

পরিপত্র অনুযায়ী, আবেদনকারীদের অনলাইনে পূরণকৃত আবেদন ফরম-২(ক), বিশেষ এলাকার ভোটারদের জন্য 'বিশেষ তথ্য ফরম' (সি ক্যাটাগরি প্রযোজ্য ক্ষেত্রে), মেয়াদোত্তীর্ণ বা সচল বাংলাদেশি পাসপোর্টের কপি, বিদেশি পাসপোর্টের কপি অথবা তিনজন প্রবাসী এনআইডি-ধারীর প্রত্যয়নপত্র, অনলাইন ভেরিফায়েড জন্ম নিবন্ধন সনদের কপি, ১ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, পিতা-মাতার এনআইডি/জন্ম/মৃত্যু সনদ/ওয়ারিশ/নাগরিক সনদ/পাসপোর্ট কপি, প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষা সনদ (এসএসসি/সমমান), ড্রাইভিং লাইসেন্স বা টিআইএন নম্বর, নিকাহনামা ও স্বামী/স্ত্রীর এনআইডি, নাগরিকত্ব সনদ এবং ঠিকানা সম্বলিত ইউটিলিটি বিল/হোল্ডিং ট্যাক্স রশিদ ইত্যাদি প্রয়োজন হবে।

গুরুত্বপূর্ণ দলিলাদি অবশ্যই নিবন্ধন কেন্দ্রে জমা দিতে হবে। তবে প্রয়োজনে আবেদনকারীর প্রতিনিধির মাধ্যমে বাংলাদেশে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসারের কাছে দলিলাদি জমা দেওয়া যাবে। পাশাপাশি আবেদন ফরমে প্রদত্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকার নির্বাচন অফিসারের সরেজমিন তদন্ত প্রতিবেদন প্রদানও বাধ্যতামূলক করা হয়েছে।

নির্বাচন কমিশনের এই পদক্ষেপের ফলে দীর্ঘদিন ধরে যারা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টের কারণে ভোটার হতে পারছিলেন না, তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হলো। এতে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের পথে বড় অগ্রগতি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Related Topics

টপ নিউজ

পাসপোর্ট / প্রবাসী ভোটার / মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • প্রবাসী পোস্টাল ব্যালটের ৬০% হাতে পেয়েছে ইসি, ভোটের দিন বিকাল সাড়ে ৪টা পর্যন্ত রয়েছে সুযোগ
  • পোস্টাল ভোট: ফেনী-৩ আসনে সর্বোচ্চ নিবন্ধন ১৬,০৩৮; বাগেরহাট-৩ আসনে সর্বনিম্ন ১,৫৪৪
  • প্রবাসী ভোটারদের ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পাঠানোর আহ্বান
  • ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন
  • প্রবাসীরা যেকোনো সময় অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন: ইসি

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net