Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
গৃহবধূর ‘রহস্যজনক’ মৃত্যু, 'বিচারের দাবিতে' মিরপুর থানার সামনে লাশ নিয়ে স্বজনদের বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 August, 2025, 02:00 pm
Last modified: 16 August, 2025, 02:16 pm

Related News

  • নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপ, ১৩ দিন পর আহত তরুণের মৃত্যু
  • ‘ময়লার ভাগাড়ে’ বৃদ্ধার মৃত্যু কী জানিয়ে গেল আমাদের? 
  • মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে

গৃহবধূর ‘রহস্যজনক’ মৃত্যু, 'বিচারের দাবিতে' মিরপুর থানার সামনে লাশ নিয়ে স্বজনদের বিক্ষোভ

টিবিএস রিপোর্ট
16 August, 2025, 02:00 pm
Last modified: 16 August, 2025, 02:16 pm
ছবি: সংগৃহীত

ঢাকার শেওড়াপাড়ায় কেয়া নামের এক গৃহবধূর 'রহস্যজনক' মৃত্যুর পর তার স্বজনরা 'বিচার' দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছেন। শুক্রবার (১৫ আগস্ট) রাতে মিরপুর থানার সামনে কেয়ার লাশ নিয়ে বিক্ষোভ করেন তারা। 

কেয়া ফাহমিদা তাহসিন কেয়া (২৫) পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণির ৫৮৩ নম্বর অনামিকা কনকর্ডে স্বামী ও সন্তানদের সঙ্গে থাকতেন। ঘটনার পর থেকে তার স্বামী সিফাত আলী 'পলাতক' রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে কেয়ার মৃত্যুর পরপরই তার মা নাজমা বেগম সিফাতসহ নয়জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ দিয়ে মিরপুর মডেল থানায় মামলা করেছেন। কেয়ার বাবা রফিকুল ইসলাম অভিযোগ করেছেন, সিফাত আলী পরিকল্পিতভাবে মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছেন।

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় স্বজনরা লাশ নিয়ে থানার সামনে বিক্ষোভ শুরু করেন। কেয়ার ফুপা শামসুদ্দোহা খান গণমাধ্যমকে বলেন, 'আমাদের মেয়েটাকে ওরা মেরে ফেলেছে। হত্যাকারীদের ধরতে পুলিশের দৃশ্যমান কোনো কার্যক্রম চোখে পড়ছে না।'

কেয়ার বাবা রফিকুল ইসলাম জানান, 'কেয়ার চার সন্তানকে আমাদের কাছে দেওয়া হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলে আশ্বস্ত করলে আমরা লাশ নিয়ে নরসিংদীর গ্রামের বাড়ি যাচ্ছি।'

মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান জানান, স্বজনরা মূলত কেয়ার সন্তানদের তাদের কাছে দেওয়ার জন্য বিক্ষোভ করছিলেন। পরে মানবিক বিবেচনায় কেয়ার সন্তানদের ফুপুর কাছ থেকে কেয়ার নানা-নানীর কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, মামলার পরিপ্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Related Topics

টপ নিউজ

গৃহবধূ নির্যাতন / গৃহবধু হত্যা / মিরপুর / থানার সামনে অবস্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপ, ১৩ দিন পর আহত তরুণের মৃত্যু
  • ‘ময়লার ভাগাড়ে’ বৃদ্ধার মৃত্যু কী জানিয়ে গেল আমাদের? 
  • মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net