Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
বেতন-ভাতা বৃদ্ধি ও জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
13 August, 2025, 02:20 pm
Last modified: 13 August, 2025, 02:30 pm

Related News

  • পঞ্চম দিনের মতো আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা
  • ভাতা বৃদ্ধির দাবিতে বুধবার শাহবাগ অবরোধের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের
  • বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের দাবি না মানলে লাগাতার শাটডাউনের হুঁশিয়ারি
  • কুড়িলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা
  • উগ্রবাদ ছড়ানোর চেষ্টা হতাশা তৈরি করছে: মির্জা ফখরুল

বেতন-ভাতা বৃদ্ধি ও জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ

পটুয়াখালী থেকে আসা মাদ্রাসা শিক্ষক কামাল বলেন, ‘২০১১ সাল থেকে আমরা আন্দোলন করে আসছি। আমাদের আশা দিয়েও তা রাখা হয়নি। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে সুযোগ সুবিধা পায় আমাদেরকেও সেরকম সুযোগ দিতে হবে।’
টিবিএস রিপোর্ট 
13 August, 2025, 02:20 pm
Last modified: 13 August, 2025, 02:30 pm
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে সমাবেশ করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। ছবি: টিবিএস

বেতনের সঙ্গে ১৫ শতাংশ চিকিৎসা ভাতা ও ৪৫ শতাংশ বাড়ি ভাড়াসহ কয়েকটি দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছেন এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এই কর্মসূচিতে যোগ দিতে সারা দেশ থেকে শিক্ষকরা ঢাকায় এসেছেন। সেখানে উপস্থিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আন্দোলনে অংশ নিতে অনেকে গতকালই ঢাকার উদ্দেশে রওনা হন।

দাবি আদায় না হলে সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রা করার কথা রয়েছে।

ছবি: টিবিএস

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৯টা থেকে শিক্ষকরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। ঘণ্টাখানেকের মধ্যে প্রেসক্লাবের সামনের পুরো এলাকা পূর্ণ হয়ে যায়। এক পর্যায়ে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পটুয়াখালী থেকে আসা মাদ্রাসা শিক্ষক কামাল বলেন, '২০১১ সাল থেকে আমরা আন্দোলন করে আসছি। আমাদের আশা দিয়েও তা রাখা হয়নি। এখন আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।'

তিনি বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে সুযোগ সুবিধা পায় আমাদেরকেও সেরকম সুযোগ দিতে হবে।'

ছবি: টিবিএস

তিনি আরও বলেন, 'আমাদের প্রতিনিধি দল ইতিমধ্যে সচিবালয় বৈঠকে গিয়েছেন তারা না আসা পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো।'

আন্দোলনকারীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে সরকারি চাকরিজীবীদের সমান চিকিৎসা ও উৎসব ভাতা, চাকরি জাতীয়করণ ও সর্বজনীন বদলি চালু ।

দায়িত্বরত পুলিশ জানিয়েছে, সমাবেশস্থল, সচিবালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ / বেতন-ভাতার দাবি / জাতীয়করণের দিাবি / প্রেসক্লাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • পঞ্চম দিনের মতো আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা
  • ভাতা বৃদ্ধির দাবিতে বুধবার শাহবাগ অবরোধের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের
  • বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের দাবি না মানলে লাগাতার শাটডাউনের হুঁশিয়ারি
  • কুড়িলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা
  • উগ্রবাদ ছড়ানোর চেষ্টা হতাশা তৈরি করছে: মির্জা ফখরুল

Most Read

1
বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা

2
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net