Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
উগ্রবাদ ছড়ানোর চেষ্টা হতাশা তৈরি করছে: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 August, 2025, 04:20 pm
Last modified: 23 August, 2025, 10:12 pm

Related News

  • ‎নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির
  • ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর: মির্জা ফখরুল
  • আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল
  • পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা
  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু

উগ্রবাদ ছড়ানোর চেষ্টা হতাশা তৈরি করছে: মির্জা ফখরুল

‘আমি কখনও হতাশাবাদী ছিলাম না, হতাশাবাদী হতেও চাই না। কিন্তু সত্য কথা হলো, এখন হতাশ হতে হচ্ছে। আমি যখন একটি প্রগতিশীল সমাজ দেখতে চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠু ব্যবস্থা চাই, জনগণের বৈষম্য কমিয়ে আনতে চাই, তাদের আর্থিক বৈষম্য কমিয়ে আনতে চাই, তখন দেখি সম্পূর্ণ ভিন্নভাবে চিন্তা করা হচ্ছে এবং সেই চিন্তাগুলোকে ডাইভার্ট করার চেষ্টা চলছে।'
টিবিএস রিপোর্ট
23 August, 2025, 04:20 pm
Last modified: 23 August, 2025, 10:12 pm
জাতীয় প্রেসক্লাবে ‘সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত?’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সূত্র:টিবিএস

সংকট সমাধানের পথ 'নির্বাচিত জনপ্রতিনিধিত্বের সরকার' বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৩ আগস্ট) দুপুরে এক আলোচনা সভায় দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জ্বল হোসেন মানিক মিয়া হলে অপর্ণা আলোক সংঘের উদ্যোগে 'সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত?' শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, 'এই যে সমস্যার কথা বললেন, সমাধানের পথ কী? সেটা আমার সিস্টেমের ওপর নির্ভর করবে। আমি যদি একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারি, আমি যদি একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারি, সেই নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পার্লামেন্ট গঠন করতে পারি, তাহলে সেখানে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি ব্যবস্থা তৈরি করতে পারব।'

তিনি আরও বলেন, 'শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। এগুলোকে আবার নতুন করে গড়ে তোলার জন্য মানুষ লাগবে। সেই মানুষগুলো তো আপনাকেই তৈরি করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে সেক্রেটারিয়েটে আগের আমলারা বসে আছেন, তারাই সবকিছু নির্ধারণ করেন।'

তিনি বলেন, আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন এখন, অনেক ক্ষেত্রেই তারা অসহায়। তারপরও আমরা আশা করি, তারা (উপদেষ্টারা) এতদিন যে চেষ্টা করেছেন, সংস্কারের যেসব কমিশনগুলো আছে, তারাসহ আমরা সবাই মিলে একটা শুরু করতে পারি, যে শুরুটা দিয়ে আমরা একটা ভবিষ্যৎ একটা বাংলাদেশ, যেটা বৈষম্যহীন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারব।

এছাড়াও তিনি বলেন, 'ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ হয় ঘুষ দিয়ে, স্কুলে শিক্ষক নিয়োগ হয় ঘুষ দিয়ে, নার্সদের নিয়োগ হয় ঘুষ দিয়ে। তাহলে যে ব্যবস্থায় এভাবে অনিয়ম চলতে থাকে, যে ধরনের বৈষম্য চলতে থাকে, সেখানে রাতারাতি কিছু পরিবর্তন সম্ভব নয়। এটা খুব কঠিন। আমাদের কল্যাণমূলক রাষ্ট্রে যেতে হলে এমন সিস্টেমে যেতে হবে, যাতে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা অন্তত ন্যূনতম ন্যায়বিচার নিশ্চিত করেন জনগণের জন্য।'

মির্জা ফখরুল আরও বলেন, 'গণ-অভ্যুত্থানের পর যখনই নতুন করে রাষ্ট্র কাঠামো সংস্কার শুরু করেছি, তখনই তো বিবাদ শুরু হয়েছে, তর্ক-বিতর্ক শুরু হয়েছে। তর্ক-বিতর্ক তো হবেই গণতন্ত্রে যেতে হলে। কিন্তু মাঝে মাঝে এমন জায়গায় যাচ্ছি যে, সেখানে গিয়ে হতাশা চলে আসে।'

'আমি কখনও হতাশাবাদী ছিলাম না, হতাশাবাদী হতেও চাই না। কিন্তু সত্য কথা হলো, এখন হতাশ হতে হচ্ছে। আমি যখন একটি প্রগতিশীল সমাজ দেখতে চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠু ব্যবস্থা চাই, জনগণের বৈষম্য কমিয়ে আনতে চাই, তাদের আর্থিক বৈষম্য কমিয়ে আনতে চাই, তখন দেখি সম্পূর্ণ ভিন্নভাবে চিন্তা করা হচ্ছে এবং সেই চিন্তাগুলোকে ডাইভার্ট করার চেষ্টা চলছে। মানুষের চিন্তাভাবনাকে উগ্রবাদের দিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তখন তো হতাশা আসবেই।'

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর / প্রেসক্লাব / সেমিনার / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • ‎নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির
  • ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর: মির্জা ফখরুল
  • আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল
  • পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা
  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net