Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার: প্রেস সচিব

বাংলাদেশ

ইউএনবি
10 August, 2025, 07:25 pm
Last modified: 10 August, 2025, 07:29 pm

Related News

  • সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা
  • অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইপিআই প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
  • অন্তর্বর্তী সরকারের সময় টিকা ক্রয় প্রক্রিয়ায় কোনো পরিবর্তন করা হয়নি: সায়েদুর রহমান

বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার: প্রেস সচিব

দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, তাই তাদের দেশের বাইরে কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
ইউএনবি
10 August, 2025, 07:25 pm
Last modified: 10 August, 2025, 07:29 pm
ছবি: ইউএনবি

দেশে নিষিদ্ধ থাকলেও বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়ার সফর সংক্রান্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, 'বাংলাদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, তাই তাদের দেশের বাইরে কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।'

তিনি বলেন, 'তারা দেশজুড়ে কোনো অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে কি না সেটিও আমরা খতিয়ে দেখছি।'

সংবাদ সম্মেলনে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান উপস্থিত ছিলেন।

সম্প্রতি বিবিসি বাংলা প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, কলকাতার একটি বাণিজ্যিক কমপ্লেক্সে আওয়ামী লীগের একটি 'পার্টি অফিস' চালু হয়েছে।

চলতি বছরের মে মাসে আওয়ামী লীগ ও এর সংশ্লিষ্ট সংগঠনগুলোর সব কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবাদবিরোধী আইনে নিষিদ্ধ করে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে অন্তবর্তী সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ ও তার সংশ্লিষ্ট সংগঠনসমূহের কোনো প্রকাশনা, গণমাধ্যম সংযোগ, অনলাইন ও সামাজিক মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা, সমাবেশ ও সম্মেলন কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।

এর আগে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সাইবারসহ আওয়ামী লীগের সকল কার্যক্রম আইনি ব্যবস্থা হিসেবে বিরোধী সন্ত্রাসবাদ আইনে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের সুরক্ষা এবং ট্রাইব্যুনালের সাক্ষী ও বাদীদের নিরাপত্তার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

প্রেস সচিব / অন্তর্বর্তী সরকার / আওয়ামী লীগ / পর্যবেক্ষণ / কার্যক্রম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা
  • অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইপিআই প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
  • অন্তর্বর্তী সরকারের সময় টিকা ক্রয় প্রক্রিয়ায় কোনো পরিবর্তন করা হয়নি: সায়েদুর রহমান

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net