Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
বান্দরবানে উদ্ধার হওয়া বিলুপ্তপ্রায় রাজধনেশ ঠাঁই পেল ডুলাহাজারা সাফারি পার্কে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 August, 2025, 07:20 pm
Last modified: 07 August, 2025, 07:22 pm

Related News

  • ৫ আরোহী নিয়ে ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত
  • বন্দীদের মরদেহ উদ্ধার অভিযান শেষ হলে গাজার রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেবে ইসরায়েল
  • রাজশাহীতে নলকূপের ৫০ ফুট গভীর গর্তে আটকে আছে ২ বছরের শিশু; উদ্ধার অভিযান চলছে
  • কেমন আছে আমাদের ‘বনের কৃষক’, উপকারী ধনেশ পাখিরা?
  • নেপালের হিমালয়ে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু

বান্দরবানে উদ্ধার হওয়া বিলুপ্তপ্রায় রাজধনেশ ঠাঁই পেল ডুলাহাজারা সাফারি পার্কে

বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবদুর রহমান জানান, রেমাক্রি ইউনিয়নের এক পাহাড়ি বাসিন্দার বাড়িতে বিক্রির উদ্দেশ্যে আটক রাখা হয়েছিল পাখি দুটি। গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ সেখানে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করে।
টিবিএস রিপোর্ট
07 August, 2025, 07:20 pm
Last modified: 07 August, 2025, 07:22 pm
উদ্ধার হওয়া পাখি দুটি। সূত্র:টিবিএস

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রি এলাকা থেকে দুটি বিলুপ্তপ্রায় রাজ ধনেশ পাখি উদ্ধার করেছে বনবিভাগ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে স্বাস্থ্য পরীক্ষা শেষে পাখিগুলো কক্সবাজারের চকরিয়ায় অবস্থিত ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়।

বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবদুর রহমান জানান, রেমাক্রি ইউনিয়নের এক পাহাড়ি বাসিন্দার বাড়িতে বিক্রির উদ্দেশ্যে আটক রাখা হয়েছিল পাখি দুটি।

গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ সেখানে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করে।

রাজ ধনেশ দেশে বিলুপ্তপ্রায় প্রজাতির পাখি। সূত্র:টিবিএস

তিনি আরও জানান, "উদ্ধার শেষে থানচি থেকে পাখিগুলো বান্দরবান সদর বন বিভাগের কার্যালয়ে আনা হয়। পরে স্বাস্থ্য পরীক্ষার পর বন বিভাগের তত্ত্বাবধানে সেগুলো ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়।"

উদ্ধার করা পাখি দুটি আকারে কিছুটা ছোট হলেও সুস্থ রয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বন ও বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিভাগীয় বন কর্মকর্তা।

তিনি আরও বলেন, "সাঙ্গু সংরক্ষিত বন এলাকায় বন ও বন্যপ্রাণী রক্ষায় নতুন করে আরও চারটি বন অফিস স্থাপনের কাজ শুরু করা হবে। এতে করে সীমান্ত এলাকার বন ও বন্যপ্রাণি অনেকটাই সুরক্ষিত থাকবে।"

Related Topics

টপ নিউজ

ধনেশ / উদ্ধার অভিযান / পাখি উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • ৫ আরোহী নিয়ে ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত
  • বন্দীদের মরদেহ উদ্ধার অভিযান শেষ হলে গাজার রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেবে ইসরায়েল
  • রাজশাহীতে নলকূপের ৫০ ফুট গভীর গর্তে আটকে আছে ২ বছরের শিশু; উদ্ধার অভিযান চলছে
  • কেমন আছে আমাদের ‘বনের কৃষক’, উপকারী ধনেশ পাখিরা?
  • নেপালের হিমালয়ে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net