Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
নারীদের ধ্বংসের চেষ্টা চলছে, রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি: ফেসবুক লাইভে বৈষম্যবিরোধী নেত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
02 August, 2025, 10:30 pm
Last modified: 02 August, 2025, 10:38 pm

Related News

  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব
  • চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

নারীদের ধ্বংসের চেষ্টা চলছে, রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি: ফেসবুক লাইভে বৈষম্যবিরোধী নেত্রী

পোস্টে তিনি লেখেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি। তবে বিশ্বাস করি, কেউ না কেউ এই পথ চলবে। কিন্তু চট্টগ্রামে নারী রাজনীতিকদের ভবিষ্যৎ নিয়ে আমি গভীরভাবে শঙ্কিত।’
টিবিএস রিপোর্ট 
02 August, 2025, 10:30 pm
Last modified: 02 August, 2025, 10:38 pm
ফাতেমা খানম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক মুখপাত্র ফাতেমা খানম। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক লাইভে ১৬ মিনিট ৩৬ সেকেন্ড কথা বলেন ফাতেমা। তিনি বলেন, 'চট্টগ্রামে যাদের সঙ্গে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলাম, তারাই আজ নারীদের নিয়ে নানা ধরনের ন্যারেটিভ তৈরি করছেন। তাদের ধ্বংসের চেষ্টা চলছে। এসব আর সহ্য করা সম্ভব নয়।'

শুক্রবার রাত ১০টা ৪৪ মিনিটে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন ফাতেমা। তিনি এ সময় বলেন, 'চট্টগ্রামের কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থের কাছে রাজনীতি ও আন্দোলন পরাজিত হয়েছে। অনেক নেতা সরে গেছেন। যাদের সঙ্গে লড়াই করেছি, তারাই আজ নেতৃত্বের নামে কোরাম গঠন করছেন, কেন্দ্রের সঙ্গে লিয়াজোঁ করে পদের জন্য দৌড়ঝাঁপ করছেন। অথচ আমাদের লড়াই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। কিন্তু এখন লড়তে হচ্ছে নিজেদের ভেতরের মানুষের সঙ্গেই।'

নারী রাজনীতিকদের ব্যক্তিগতভাবে আক্রমণের প্রসঙ্গ উল্লেখ করে ফাতেমা বলেন, 'আমার দ্বারা আর রাজনীতি করা সম্ভব নয়। আমি বোঝাতে পারব না যে চট্টগ্রামে মেয়েদের নিয়ে কতটা নোংরামি করা হয়। তাদের ব্যক্তিগতভাবে কতটা আক্রমণ করা হয়। সেগুলো কারা করে? আমাদের মানুষই করে। যে ভাই-ব্রাদারদের সঙ্গে আমরা উঠি-বসি, যাদের সঙ্গে আমরা পথচলার সাহস করি, যেই ভাইদের আমরা জীবন বাঁচিয়েছি, সেই ভাইয়েরাই আজ...।'

চট্টগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে খান তালাত মাহমুদ রাফি, রাসেল আহমেদ, রিজাউর রহমানসহ আরও কয়েকজনের কথা উল্লেখ করে ফাতেমা বলেন, 'আপনাদের উচিত ছিল স্পষ্ট অবস্থান নেওয়া। কিন্তু আপনারা চুপ ছিলেন। আজ যেসব মেয়ে রাজনীতি করত, তারা নেই। সবাই হারিয়ে গেছে। আমাকেও মাইনাস করতে নানা রকম বাজে প্রচার চালানো হচ্ছে।'

এই লাইভের পর আজ শনিবার বিকেল ৪টা ৫৬ মিনিটে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন ফাতেমা। 

সেখানে তিনি লেখেন, 'আমি আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি। তবে বিশ্বাস করি, কেউ না কেউ এই পথ চলবে। কিন্তু চট্টগ্রামে নারী রাজনীতিকদের ভবিষ্যৎ নিয়ে আমি গভীরভাবে শঙ্কিত।'

তিনি লেখেন, 'এই শহরে কোনো নারী রাজনীতিতে আসতে চাইলে আমি জানি না, তার জন্য কী অপেক্ষা করছে। নিজ দলের মধ্যেই নারীরা সহিংসতা, অপমান ও ষড়যন্ত্রের শিকার হন। এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি।'

চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফাতেমা খানম শহরের সমন্বয়কের দায়িত্বেও ছিলেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের (বর্তমানে স্থগিত) সাবেক আহ্বায়ক আরিফ মইনুদ্দিন গণমাধ্যমকে বলেন, 'কমিটি স্থগিত হওয়ার পর অনেকে পদ না পাওয়ার আশঙ্কায় পদত্যাগ করছেন। ফাতেমার ক্ষেত্রেও তা হতে পারে। মাস দুয়েক আগে তাঁকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছিল, পরে তা প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, ২৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সব কমিটি স্থগিত করা হয়। ওইদিন সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ এ সিদ্ধান্ত জানান। 
 
 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / নারী / রাজনীতি / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব
  • চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net