Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
'সমন্বয়ক' পরিচয়ে গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজি: আরেক আসামি অপু গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 August, 2025, 02:20 pm
Last modified: 01 August, 2025, 05:53 pm

Related News

  • পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী
  • মানবপাচার মামলায় গ্রেপ্তার মাসুদের বিরুদ্ধে আছে মোট ১১ মামলা: ডিবি
  • মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

'সমন্বয়ক' পরিচয়ে গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজি: আরেক আসামি অপু গ্রেপ্তার

অভিযুক্তরা সবাই 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' ও 'গণতান্ত্রিক ছাত্র সংসদ'-এর বিভিন্ন পদে ছিলেন। গ্রেপ্তারের পরপরই সংগঠন থেকে বহিষ্কার করা হয় তাদের।
টিবিএস রিপোর্ট
01 August, 2025, 02:20 pm
Last modified: 01 August, 2025, 05:53 pm
ছবি: ফোকাস বাংলা

গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় হওয়া মামলার আসামি জানে আলম অপুকে গ্রেপ্তার করা হয়েছে। 

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক অপুকে আজ সকালে (১ আগস্ট) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। তাকে রাজধানীর ওয়ারী থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

নাসিরুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় পলাতক জানে আলম অপুকে ওয়ারী থেকে ডিবির ওয়ারী বিভাগের সদস্যরা গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এর আগে গত ১৭ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য পরিচয় দিয়ে একটি চক্র রাজধানীর গুলশানের ৮৩ নম্বর রোডে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।

তাদের নেতৃত্বে ছিলেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক (সদ্য বহিষ্কৃত) জানে আলম অপু ওরফে কাজী গৌরব অপু এবং আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। এ সময় শাম্মী আহমেদ দেশের বাইরে থাকায় তার স্বামী সিদ্দিক আবু জাফরকে জিম্মি করে ভয়ভীতি দেখানো হয়।

চক্রটি বাসায় হুমকি-ধামকি ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে প্রথম ধাপে ১০ লাখ টাকা আদায় করে নেয়। এর মধ্যে ৫ লাখ টাকা ভাগ পান অপু, আর বাকি ৫ লাখ রিয়াদ।

পরবর্তীতে চাঁদার দ্বিতীয় কিস্তি আনতে ২৬ জুলাই সন্ধ্যায় আবারও গুলশানের ওই বাসায় গেলে পুলিশের ফাঁদে পড়ে চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার হন। এরা হলেন- আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়া, ইব্রাহীম হোসেন মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, আমিনুল ইসলাম।

তাদের সবাই 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' ও 'গণতান্ত্রিক ছাত্র সংসদ'-এর বিভিন্ন পদে ছিলেন। গ্রেপ্তারের পরপরই সংগঠন থেকে বহিষ্কার করা হয় তাদের।

এদিকে আজ বিকেলে এক ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) তালেবুর রহমান বলেন, অপু এবং রিয়াদ প্রথমে গুলশানের ওই বাসাটিতে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। 'প্রথম দিন তারা ১০ লাখ টাকা নেন। পরদিন ১৯ জুলাই তারা বাকি ৪০ লাখ টাকা নেওয়ার জন্য আবার ওই বাসায় যান। ওইদিন টাকা না পাওয়ায় তারা ২৬ জুলাই লোকজন নিয়ে সেখানে যান। ওই দিন সিদ্দিক জাফর আহমেদ পুলিশকে ফোন করে সহায়তা চান। পরে পুলিশ রিয়াদসহ পাঁচজনকে হাতে-নাতে আটক করে। এ সময় অপু পালিয়ে যান। 

এ চাঁদাবাজির চক্রে অন্য কোনো ব্যক্তি বা রাজনীতিবিদ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। 

 

Related Topics

টপ নিউজ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন / সমন্বয়ক পরিচয় / সাবেক এমপির বাসায় চাঁদাবাজি / আওয়ামী লীগ / গুলশান / গ্রেপ্তার / অপু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী
  • মানবপাচার মামলায় গ্রেপ্তার মাসুদের বিরুদ্ধে আছে মোট ১১ মামলা: ডিবি
  • মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net