Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
দেশে প্রতি ৪ জনের ১ জন বহুমাত্রিক দারিদ্র্যে বাস করে: প্রতিবেদন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 July, 2025, 05:10 pm
Last modified: 31 July, 2025, 05:15 pm

Related News

  • সরকারি কলেজের শিক্ষকরা ৮ লাখ টাকা করে ঘুষ দিয়ে বদলি হচ্ছেন: পরিকল্পনা উপদেষ্টা
  • টানা চতুর্থ বছরের মতো কমল চীনের জনসংখ্যা
  • বিনিয়োগ বাড়লে এডিপির আকার কম হলেও অর্থনীতিতে বড় সমস্যা হতো না: পরিকল্পনা উপদেষ্টা
  • ‘তিন দিন ধরে একমুঠো ভাতও খাইনি’: বিজয় দিবসেও এক বৃদ্ধের ক্ষুধার সঙ্গে লড়াই
  • জুলাই-পরবর্তী বাংলাদেশের সামনে এখন তিনটি মৌলিক প্রশ্ন দাঁড়িয়ে আছে: ওয়াহিদউদ্দিন মাহমুদ

দেশে প্রতি ৪ জনের ১ জন বহুমাত্রিক দারিদ্র্যে বাস করে: প্রতিবেদন

২০১৯ সালের তথ্যের ভিত্তিতে তৈরি করা এই প্রতিবেদনে গ্রাম ও শহরের মধ্যে দারিদ্র্যের প্রকট বৈষম্য ফুটে উঠেছে। গ্রামীণ অঞ্চলে বহুমাত্রিক দারিদ্র্যের হার ২৬.৯৬ শতাংশ, যেখানে শহরাঞ্চলে এই হার ১৩.৪৮ শতাংশ।
টিবিএস রিপোর্ট
31 July, 2025, 05:10 pm
Last modified: 31 July, 2025, 05:15 pm
ফাইল ছবি: টিবিএস

বাংলাদেশে প্রতি চারজন নাগরিকের একজন অর্থাৎ মোট জনসংখ্যার ২৪.০৫ শতাংশ বা আনুমানিক ৩ কোটি ৯৭ লাখ ৭৭ হাজার মানুষ বহুমাত্রিক দারিদ্র্যে বাস করছে। দেশের প্রথম জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক (এমপিআই) প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এই প্রতিবেদন প্রকাশ করে।

আয়-ভিত্তিক দারিদ্র্যের প্রচলিত মাপকাঠির বাইরে গিয়ে এমপিআই স্বাস্থ্য, শিক্ষা ও জীবনমানসহ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার চিত্র তুলে ধরে দারিদ্র্য পরিমাপের একটি বিস্তৃত রূপ প্রদান করে।

২০১৯ সালের তথ্যের ভিত্তিতে তৈরি করা এই প্রতিবেদনে গ্রাম ও শহরের মধ্যে দারিদ্র্যের প্রকট বৈষম্য ফুটে উঠেছে। গ্রামীণ অঞ্চলে বহুমাত্রিক দারিদ্র্যের হার ২৬.৯৬ শতাংশ, যেখানে শহরাঞ্চলে এই হার ১৩.৪৮ শতাংশ।

তবে লিঙ্গভিত্তিক দারিদ্র্যে খুব বেশি ফারাক নেই। পুরুষপ্রধান পরিবারে এমপিআই স্কোর ০.১০৬ এবং নারীপ্রধান পরিবারে ০.১০৫।

প্রতিবেদনটি অঞ্চলভিত্তিক দারিদ্র্যেও তীব্র বৈষম্যের চিত্র তুলে ধরে।

সিলেট বিভাগে সর্বোচ্চ ৩৭.৭০ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যে বাস করে। পাশাপাশি পাঁচটি জেলা বান্দরবান, কক্সবাজার, সুনামগঞ্জ, রাঙামাটি ও ভোলায় এই হার ৪০ শতাংশেরও বেশি।

শিশুরা দারিদ্র্যের সবচেয়ে বেশি শিকার—২৮.৭০ শতাংশ শিশু বহুমাত্রিক দারিদ্রে বাস করছে, যেখানে প্রাপ্তবয়স্কদের মধ্যে এই হার ২১.৪৪ শতাংশ।

ঢাকায় এক মতবিনিময় সেমিনারে আয়-ভিত্তিক পরিমাপের বাইরে গিয়ে দারিদ্র্য নিরূপণের জাতীয় প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত এই প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। জিইডি সদস্য (সচিব) মনজুর হোসেন সভায় সভাপতিত্ব করেন।

আলোচক হিসেবে অংশ নেন পিপিআরসি'র নির্বাহী চেয়ারম্যান অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান এবং বিআইডিএস-এর মহাপরিচালক একে এনামুল হক।

এছাড়া উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আখতার, বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এবং ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধি দলের প্রথম কাউন্সেলর ও ডেভেলপমেন্ট কো-অপারেশন ইনচার্জ এডউইন কোয়েককোক।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), ইউনিসেফ, অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (ওপিএইচআই) এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় এই এমপিআই সূচক তৈরি করা হয়েছে।

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের লিখিত বক্তব্যে বলা হয়, এমপিআই কাঠামো টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) ১-এর আলোকে আরও কার্যকর ও লক্ষ্যনির্দিষ্ট উন্নয়ন উদ্যোগ গ্রহণে সহায়ক।

আনিসুজ্জামান চৌধুরী এমপিআই-এর ফলাফল জাতীয় নীতিমালা ও পরিকল্পনায় সংযুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন এবং আঞ্চলিক বৈষম্য আরও ভালোভাবে বোঝার জন্য গবেষণা বাড়ানোর আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে জিইডি সদস্য মনজুর হোসেন নিয়মিতভাবে এমপিআই প্রতিবেদন প্রকাশে জিইডির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, নীতিনির্ধারক, গবেষক ও উন্নয়নকর্মীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে কাজ করবে, যা একটি অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক বাংলাদেশ গঠনে সহায়তা করবে।

Related Topics

টপ নিউজ

দারিদ্য / অতিদারিদ্র্য / জনসংখ্যা / পরিকল্পনা উপদেষ্টা / দারিদ্র্যের হার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • সরকারি কলেজের শিক্ষকরা ৮ লাখ টাকা করে ঘুষ দিয়ে বদলি হচ্ছেন: পরিকল্পনা উপদেষ্টা
  • টানা চতুর্থ বছরের মতো কমল চীনের জনসংখ্যা
  • বিনিয়োগ বাড়লে এডিপির আকার কম হলেও অর্থনীতিতে বড় সমস্যা হতো না: পরিকল্পনা উপদেষ্টা
  • ‘তিন দিন ধরে একমুঠো ভাতও খাইনি’: বিজয় দিবসেও এক বৃদ্ধের ক্ষুধার সঙ্গে লড়াই
  • জুলাই-পরবর্তী বাংলাদেশের সামনে এখন তিনটি মৌলিক প্রশ্ন দাঁড়িয়ে আছে: ওয়াহিদউদ্দিন মাহমুদ

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net