Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
অবশেষে ১৫ বছর পর টেকনাফে ৩০০ বছরের পুরোনো বৌদ্ধ বিহারের জমি উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 July, 2025, 07:35 pm
Last modified: 29 July, 2025, 07:37 pm

Related News

  • কাউন্সিলর একরামুল হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর
  • টানা বৃষ্টিতে টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিটি মারা গেছে
  • বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিন-টেকনাফ রুটে ৬ দিন ধরে নৌ চলাচল বন্ধ, খাদ্য সংকটের আশঙ্কা
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • মাদক ও মানবপাচার নির্মূলে টেকনাফ থেকে বিশেষ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

অবশেষে ১৫ বছর পর টেকনাফে ৩০০ বছরের পুরোনো বৌদ্ধ বিহারের জমি উদ্ধার

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টায় স্থানীয় প্রশাসনের তৎপরতায় বিহারের মূল ফটকে তালা লাগিয়ে আনুষ্ঠানিকভাবে বিহার রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ক্যজঅং-এর কাছে চাবি হস্তান্তর করার তথ্য নিশ্চিত করেছেন ক্যজঅং নিজেই।
টিবিএস রিপোর্ট
29 July, 2025, 07:35 pm
Last modified: 29 July, 2025, 07:37 pm
ছবি: টিবিএস

নানা প্রক্রিয়ায় দখলদারদের থাবায় নিশ্চিহ্ন হওয়া কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের বড় ক্যাং বা বৌদ্ধ বিহারের জমি উদ্ধার করে বিহার রক্ষা কমিটির কাছে বুঝিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টায় স্থানীয় প্রশাসনের তৎপরতায় বিহারের মূল ফটকে তালা লাগিয়ে আনুষ্ঠানিকভাবে বিহার রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ক্যজঅং-এর কাছে চাবি হস্তান্তর করার তথ্য নিশ্চিত করেছেন ক্যজঅং নিজেই।

তিনি জানান, 'হ্নীলা ইউনিয়নের ভূমি কর্মকর্তা ও তহসিলদার মিসবাহ উদ্দিনের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য রফিকুল ইসলাম, আদিবাসী ফোরাম কক্সবাজার জেলার সভাপতি থোয়াইঅং ও সাধারণ সম্পাদক মংথোয়াইহ্লা রাখাইনসহ স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, দফাদার, চৌকিদার ও বিহারের নিরাপত্তাকর্মীরা।'

তিনি আরও বলেন, 'পুরো বিহারভূমি ও শ্মশান পাহাড় পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে এবং দখলদারদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মতিতে প্রবারণা পূর্ণিমা শেষে সীমা ঘরের সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলেও জানানো হয়েছে।'

ছবি: টিবিএস

প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ক্যজঅং বলেন, ভবিষ্যতেও সংখ্যালঘু ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় যথাযথ ভূমিকা রাখা হবে।

বিহার কমিটির দেওয়া তথ্যমতে,  হ্নীলা ইউনিয়নের ক্যাংপাড়ায় বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের বসবাস ঘিরে যেখানে এক সময় ঐতিহ্যবাহী বড় ক্যাং বা বৌদ্ধ বিহার ছিল। গত ১৪ বছরে দখলদারদের থাবায় এটি নিশ্চিহ্ন হয়ে যায়। এটি রক্ষায় ধারাবাহিক আন্দোলন চলে আসলেও কোনো কার্যত উদ্যোগ গ্রহণ করা হয়নি বিগত সময়ে।

বিহার সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিহারটির পুরোহিত উপিঞ ওয়াংশ মহাথেরো ২০০১ সালে উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য (প্রয়াত) মোহাম্মদ আলীর সঙ্গে একটি নোটারি পাবলিকের মাধ্যমে চুক্তি করেন। যে চুক্তিতে বিহারের ২ একর জমিতে গাছ রোপণ করে লাভের অংশ ভাগ করার কথা রয়েছে।

একইভাবে ২০০৯ সালে বিহারের পুরোহিত উ কুশল্যা মহাথেরোর সঙ্গেও মোহাম্মদ আলী বিহারের অন্যান্য জমিতে গাছ রোপণের জন্য আরও একটি চুক্তি করেন।  

এর মধ্যে ২০১০ সালের ২৬ আগস্ট বিহারটিতে মুখোশধারী কিছু ব্যক্তি হানা দেন। তারা বিহারের পুরোহিতকে হুমকি দিলে তিনি পালিয়ে যান। ওইদিন বিহারের গুরুত্বপূর্ণ কিছু মালামাল লুট হন।  মূলত ওইদিন থেকে বিহারটি দখল বা নিশ্চিহ্ন হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে বিহারের সঙ্গে উধাও হয়ে গেছে পল্লীটিও। বদলে গেছে গ্রামের নাম।

ছবি: টিবিএস

সূত্র মতে, গত ২০১২ সালের ২০ ডিসেম্বর টেকনাফ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুনের একটি প্রতিবেদন ধরেই ৩১ দখলদারের বিরুদ্ধে উচ্ছেদ মামলার দায়ের করেন। যে মামলায দখলদারদের উচ্ছেদের আদেশও দেওয়া হয়।  

মামলার মতে, যেখানের ৩১ দখলদার হলেন- টেকনাফের হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, ওসমান গনি, রহিমা খাতুন, আবদুস ছালাম, জহুরা খাতুন, হাসিনা খাতুন, নুরুল ইসলাম, আবদুল ওয়ারেছ, পেটান আলী, জলিল আহমদ, মো. কায়সার, আবুল কালাম, মকবুল হোসেন, বাদশা মিয়া, হাবিবুর রহমান, ওসমান সওদাগর, আবদুল্লাহ, কফিল আহমদ, মো. হাছন, ছৈয়দ হোছন, নবী হোছন, সোনা মিয়া, হাবিবুর রহমান, আবু ছিদ্দিক, ইসমাইল মিস্ত্রি, আবদুল গফুর, রশিদ আহমদ, মো. এলাহাত, মো. আলমগীর, খাইলুল বশর, বেলাল উদ্দিন।

বৌদ্ধবিহার রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও আদিবাসী ফোরাম কক্সবাজার জেলা কমিটির সহসভাপতি ক্যজঅং বলেন, 'ওই সময়ের ৩১ দখলদারের সংখ্যা এখন ক্রমাগত বেড়েছে। গত ১৫ বছর ধরে সরকারের একাধিক তদন্ত কমিটি জমির ধরন ও পরিমাণ চিহ্নিত, সীমানা নির্ধারণ, সুনির্দিষ্ট দখলদারদের তালিকা করে তাদের উচ্ছেদ করার সুপারিশ করে।'

ছবি: টিবিএস

তিনি বলেন, 'তদন্তের আলোকে উচ্ছেদ করে বিহারের ভূমিটি পরিচালনা কমিটির কাছে হস্তান্তরে জেলা প্রশাসনের নির্দেশনা থাকলেও সংশ্লিষ্টদের কোনো পদক্ষেপ ছিল না। যেখানে একটি প্রভাবশালী পরিবার বিহারের গেট বন্ধ করে জায়গাটি দখলে রেখে অবৈধভাবে প্লট আকারে বিক্রি করেছে।'

তিনি আরও বলেন, 'এমনকি বিহার এলাকা ঘেঁষে থাকা শ্মশান পাহাড় কেটে নিচু জায়গা ভরাট করে সেখানে মহিলা উদ্যোক্তা বাজার, আইওএম অফিস ও বাঁশের গুদাম নির্মাণ করেছে। বিহারের ভিক্ষু ও উপাসকদের ওপর নির্যাতনের ঘটনাও ঘটেছে।'

১৫ বছর পর বিহারের জমি উদ্ধারের প্রথম পর্ব শুরু হলেও আরও অনেক কাজ বাকি আছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, এ সংক্রান্ত সচিত্র প্রতিবেদন একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

Related Topics

টপ নিউজ

বৌদ্ধ বিহার / জমি উদ্ধার / টেকনাফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ছবি: সংগৃহীত
    বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

Related News

  • কাউন্সিলর একরামুল হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর
  • টানা বৃষ্টিতে টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিটি মারা গেছে
  • বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিন-টেকনাফ রুটে ৬ দিন ধরে নৌ চলাচল বন্ধ, খাদ্য সংকটের আশঙ্কা
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • মাদক ও মানবপাচার নির্মূলে টেকনাফ থেকে বিশেষ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

Most Read

1
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

3
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net