Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 July, 2025, 07:20 pm
Last modified: 27 July, 2025, 07:44 pm

Related News

  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • উত্তরায় ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
  • গণশুনানি ছাড়া তেলের দাম বৃদ্ধি অগণতান্ত্রিক: ছাত্র ফেডারেশন
  • রাতেই মামলা করেছি, সে তথ্যই আপনার কাছে নেই: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সংগঠনের সভাপতি রিফাত রশিদ বলেন, ‘গতকাল এবং এর আগের অনেক ঘটনায় দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে নামে-বেনামে নানা ধরনের অপকর্ম করার চেষ্টা করা হয়েছে। যেদিন আমরা আত্মপ্রকাশ করেছিলাম, সেদিনই আমরা সতর্ক করেছিলাম—এই ধরনের কিছু বরদাশত করা হবে না।’
টিবিএস রিপোর্ট
27 July, 2025, 07:20 pm
Last modified: 27 July, 2025, 07:44 pm
আজ শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। ছবি: ফোকাস বাংলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশে সংগঠনটির সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে চলমান ইস্যু নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি রিফাত রশিদ।

তিনি বলেন, 'গতকাল এবং এর আগের অনেক ঘটনায় দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে নামে-বেনামে নানা ধরনের অপকর্ম করার চেষ্টা করা হয়েছে। যেদিন আমরা আত্মপ্রকাশ করেছিলাম, সেদিনই আমরা সতর্ক করেছিলাম—এই ধরনের কিছু বরদাশত করা হবে না।'

তিনি আরও বলেন, 'এই মুহূর্তে এসব কর্মকাণ্ড দৃশ্যমানভাবে নিয়ন্ত্রণ করাও আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই অর্গানোগ্রামের জরুরি মিটিংয়ে সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব কমিটির কার্যক্রম আজ (রোববার) থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত থাকবে।'

সংগঠনের ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে রিফাত রশিদ বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগামীর সাংগঠনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সেজন্য আমরা বসব এবং একটি রূপরেখা তৈরি করব।'

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ করে বলেন, 'আজকের পর থেকে যারা 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' ব্যানার ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে আমরা আহ্বান জানাচ্ছি। কোনো সহায়তার প্রয়োজন হলে আমাদের জানাবেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব।'
 
Related Topics

টপ নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / রিফাত রশিদ / আইনশৃঙ্খলা বাহিনী / চাঁদাবাজি / কমিটি বাতিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • উত্তরায় ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
  • গণশুনানি ছাড়া তেলের দাম বৃদ্ধি অগণতান্ত্রিক: ছাত্র ফেডারেশন
  • রাতেই মামলা করেছি, সে তথ্যই আপনার কাছে নেই: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net