Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
সমন্বয়ক পরিচয়ে জুলাইয়ের মামলা থেকে অব্যাহতির কথা বলে চাঁদাবাজি: ৩ জন কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 September, 2025, 06:20 pm
Last modified: 12 September, 2025, 06:30 pm

Related News

  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৪, পুরোনো মামলায় পাঠানো হলো কারাগারে
  • ছিনতাই-চাঁদাবাজি-মাদক বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ আইজিপির
  • নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস রুখতে হটলাইন চালু ক্রীড়া প্রতিমন্ত্রীর
  • চাঁদা এবং চাঁদাবাজি ভিন্ন, অবৈধ শক্তি ব্যবহার করে অর্থ আদায় করলে সরকার তা দমন করবে: সড়ক পরিবহনমন্ত্রী

সমন্বয়ক পরিচয়ে জুলাইয়ের মামলা থেকে অব্যাহতির কথা বলে চাঁদাবাজি: ৩ জন কারাগারে

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
টিবিএস রিপোর্ট
12 September, 2025, 06:20 pm
Last modified: 12 September, 2025, 06:30 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকার চাঁদাবাজির ঘটনায় উত্তরা পশ্চিম থানার করা মামলায় তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন-  এএইচএম নোমান রেজা, তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমা।

আদালতের পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক আতিকুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক আব্দুল মালেক খান।

আটক রাখার আবেদনে বলা হয়, আসামিরা নিজেদের সমন্বয় পরিচয় দেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ঘটনার বিষয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা পেশাদার চাঁদাবাজ বলে জানা যায়। আসামিদের নাম-ঠিকানা যাচাই করা সম্ভব হয়নি। নাম-ঠিকানা যাচাই প্রক্রিয়াধীন। মামলার অন্যান্য আসামি পলাতক আছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বাথে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

এদিকে, আসামি পক্ষের আইনজীবীরা তাদের জামিন চেয়ে আবেদন করেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শুক্রবার রাত ১২ টা ৫০ মিনিটে এ এইচএম নোমান রেজাকে বিমানবন্দর থানার সামনে থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে রাত ৩ টা ৪০ মিনিটে তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমাকে বিমানবন্দর থানার জসিম উদ্দিন এলাকা থেকে আটক করা হয়। 

মামলার অভিযোগে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর রাত ১ টা ১০ মিনিটে উত্তরা পশ্চিম থানার ১৩ নাম্বার সেক্টরের ৬ নাম্বার রোডের ৩৩ নাম্বার বাসায় প্রবেশ করে আসামিরা নিজেদের সমন্বয় পরিচয় দেয়। পুলিশের অগোচরে বাদির ভগ্নিপতি দেলোয়ার হোসেনকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা জানিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

এসময় বাদি বিভিন্নভাবে ৫ লাখ ৫০ হাজার টাকা জোগাড় করেন। বিকাল ৪ টার মধ্যে বাকি সাড়ে চার লাখ টাকা দিতে বলে, অন্যথায় ক্ষতি করার হুমকি দিয়ে চলে যান তারা। এই ঘটনায় তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।

Related Topics

টপ নিউজ

সমন্বয়ক পরিচয় / জুলাইয়ের মামলা / চাঁদাবাজি / কারাগার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৪, পুরোনো মামলায় পাঠানো হলো কারাগারে
  • ছিনতাই-চাঁদাবাজি-মাদক বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ আইজিপির
  • নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস রুখতে হটলাইন চালু ক্রীড়া প্রতিমন্ত্রীর
  • চাঁদা এবং চাঁদাবাজি ভিন্ন, অবৈধ শক্তি ব্যবহার করে অর্থ আদায় করলে সরকার তা দমন করবে: সড়ক পরিবহনমন্ত্রী

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net