Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
গোপালগঞ্জে রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৫: নিরপেক্ষ তদন্তের দাবি আসকের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 July, 2025, 03:55 pm
Last modified: 25 July, 2025, 04:14 pm

Related News

  • রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলায় নিহত ৩ বিদেশি নাগরিক, আহত ৩৬
  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা: জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি আসকের
  • বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২

গোপালগঞ্জে রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৫: নিরপেক্ষ তদন্তের দাবি আসকের

আসক মনে করে, গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এছাড়া ১৬ জুলাই তারিখে রাজনৈতিক সমাবেশে হামলার ঘটনা নাগরিকের সভা সমাবেশের অধিকারকে ক্ষুণ্ণ করেছে।
টিবিএস রিপোর্ট
25 July, 2025, 03:55 pm
Last modified: 25 July, 2025, 04:14 pm
১৬ জুলাই বিকেলে এনসিপির সমাবেশে হামলার পর স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংস সংঘর্ষ এবং হতাহতের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

সংস্থাটি মনে করে, গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এছাড়া ১৬ জুলাই তারিখে রাজনৈতিক সমাবেশে হামলার ঘটনা নাগরিকের সভা সমাবেশের অধিকারকে ক্ষুণ্ণ করেছে।

আসকের তথ্য-অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, ওই সংঘর্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হন এবং আরও অনেকে আহত হন।

আসকের দুই দিনের (২১ ও ২২ জুলাই) তদন্তে উঠে এসেছে যে সমাবেশ শুরুর আগেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থকরা অনুষ্ঠানস্থলে হামলা চালায়, যার ফলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশের পাশাপাশি সামরিক বাহিনীর উপস্থিতি থাকলেও এনসিপি নেতারা সমাবেশস্থলে পৌঁছানোর পর উত্তেজনা আরও বেড়ে যায়। এনসিপি নেতাদের বক্তৃতা শেষ হওয়ার পরপরই শহরজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি ছোড়ে।

আসক নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত করেছে: দীপ্ত সাহা (২৫), রমজান কাজী (১৮), ইমন তালুকদার (১৭), সোহেল মোল্লা (৩২) এবং রমজান মুন্সি, যিনি পরে হাসপাতালে মারা যান। নিহতদের মধ্যে মাত্র একজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

নিহতদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, বাকি মরদেহগুলো জোরপূর্বক দাফন করা হয়েছে এবং এবং নিরাপত্তা বাহিনী নিরস্ত্র বেসামরিকদের ওপর শারীরিক নির্যাতন চালিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ ঘটনায় ৫,৪০০ জনের নাম উল্লেখ করে আটটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ৩৫৮ জনকে শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য এবং শিশুও রয়েছে।

বিশেষভাবে উদ্বেগজনক হলো সহিংসতায় সম্পৃক্ততার কোনো স্পষ্ট প্রমাণ না থাকা সত্ত্বেও ১৮ জন কিশোরকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আটক করা হয়েছে।

স্থানীয় কারাগারে ৩৪৮ জন ধারণক্ষমতা থাকলেও তখন সেখানে বন্দী ছিলেন ৭৫০ জনের বেশি, ফলে অনেক বন্দীকে অন্য জেলায় স্থানান্তর করা হয়।

সংঘর্ষেল সময় কারাগার চত্বরেও হামলার ঘটনা ঘটে, যেখানে কারারক্ষীরা গুলি চালায়।

আসক তাদের প্রতিবেদনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং আইন প্রয়োগে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

Related Topics

টপ নিউজ

গোপালগঞ্জে সংঘর্ষ / এনসিপি / নিহত / আসক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলায় নিহত ৩ বিদেশি নাগরিক, আহত ৩৬
  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা: জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি আসকের
  • বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net