Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
আদালতের কাঠগড়া থেকে দোয়া চাইলেন পলক, মামলায় বাসার ঠিকানা সঠিক করতে বললেন ইনু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 July, 2025, 12:30 pm
Last modified: 24 July, 2025, 01:08 pm

Related News

  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট
  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর
  • যাত্রাবাড়ীতে ২০ কুকুর হত্যা মামলায় ৩ জনের কারাদণ্ড
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৪, পুরোনো মামলায় পাঠানো হলো কারাগারে
  • বিচারকের সঙ্গে বিরোধ: যশোরে ৩ আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

আদালতের কাঠগড়া থেকে দোয়া চাইলেন পলক, মামলায় বাসার ঠিকানা সঠিক করতে বললেন ইনু

টিবিএস রিপোর্ট
24 July, 2025, 12:30 pm
Last modified: 24 July, 2025, 01:08 pm
বাঁ থেকে পলক, মমতাজ ও ইনু। ছবি: টিবিএস

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে ঢাকার আশুলিয়ার থানাধীন এলাকায় রাসেল গাজী নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া একই থানার পৃথক দুই মামলায় মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়। 

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

এদিন সকাল ৯টা ৫০ মিনিট কেরানীগঞ্জ কারাগার থেকে ইনু ও পলককে আদালতে হাজির করে পুলিশ। এর আগে সাড়ে ৮টার দিকে মমতাজকেও কাশিমপুর কারাগার থেকে আদালতে নেওয়া হয়। সকাল ১০টার দিকে আসামিদের আদালতের এজলাসে ওঠানো হয়। 

আদালতে ওঠানোর সময় ইনু এক পুলিশ সদস্যকে লক্ষ্য করে বলেন, 'মামলায় আমার বাসার ঠিকানা ভুল লেখা হয়েছে। সঠিক করে লিখবেন। নায়তো চিঠি ঠিকমতো পৌঁছাবে না।' 

কিছুক্ষণ পরে কাঠগড়ায় তিন আসামি একে অপরকে দেখে খোশগল্পে মেতে ওঠেন। তিন আসামি তাদের পরিবার ও শারীরিক বিষয়ে খোঁজখবর নেন। ইনু ও মমতাজকে পাশাপাশি দাঁড়িয়ে গল্প করতে দেখা যায়। পলক একটু দুরে দাঁড়িয়ে আদালতে উপস্থিত আইনজীবীদের দিকে তাকিয়ে সালাম দিয়ে দোয়া করতে বলেন। মিনিট পাঁচেক পর বিচারক এজলাসে ওঠেন।

প্রথমে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুলিয়ায় গুলি করে রাসেল গাজী নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় পলক ও ইনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন। শুনানি শেষে এই আবেদন মঞ্জুর করেন আদালত। 

এরপর আশুলিয়া থানায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামানকে হত্যা মামলায় মমতাজকে গ্রেপ্তার দেখানো আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মজিবুর রহমান ভূঁইয়া এবং একই থানার ফরহাদ হোসেনকে হত্যাচেষ্টার আরেক মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন পুলিশের উপপরিদর্শক মদন চন্দ্র সাহা। শুনানি শেষে আদালত এই দুই মামলায় মমতাজকে গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করেন। 

শুনানি শেষে সকাল ১০টা ১৩ মিনিটে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের এজলাস থেকে সিজেএমের হাজতখানায় নেওয়া হয়। নামানোর সময় হাসিমুখে ছিলেন ইনু ও মমতাজ। তবে পলককে বিষণ্ন দেখা যায়। সাধারণ মানুষ পলককে দেখে কেমন আছেন জিজ্ঞেসা করেন। তখন পলক হাত উঁচু করে দোয়া করতে বলেন।  

সকাল সাড়ে ১০টার দিকে হাজতখানায় থেকে প্রিজনভ্যানে ওঠানো হয় ইনু ও পলককে। প্রিজন ভ্যানের লোহার রডের ফাঁক দিয়ে দোয়া করতে বলেন ইনু ও পলক। তবে মমতাজকে সিএমএম হাজতখানায় নেওয়া হয়। 

ইনু ও পলকের মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট বেলা ১১টার দিকে ঢাকার আশুলিয়া থানার গাজীরচট এলাকায় আন্দোলন করছিলেন মো. রাসেল গাজী (২৭)। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে আহত হন তিনি। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত রাসেল আশুলিয়ার গাজীরচট মধ্যপাড়া এলাকার বেলায়েত গাজী ও সেলিনা বেগম দম্পত্তির ছেলে।

মমতাজের হত্যা মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান বাসা থেকে দোকানের উদ্দেশ্যে বের হয়। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অস্ত্রধারী সন্ত্রাসীরাসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আসামিদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে। ওই সময় ভুক্তভোগী মনিরুজ্জামানসহ অনেকেই দৌড়ে এদিক-সেদিক ছোটাছুটি করা অবস্থায় আসামিদের গুলি বর্ষণে গুরুতর আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ জানুয়ারি ভুক্তভোগীর মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাজেদা পারভীন আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন। 

আর মমতাজের হত্যাচেষ্টা মামলার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট আশুলিয়া থানা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ফরহাদ হোসেন। ওইদিন থানা ঘেরাও করে বিক্ষোভ করার সময় তিনি গুলিতে আহত হন। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

উল্লেখ্য, গত বছরের ১৫ আগস্ট পলক ও ২৬ আগস্ট হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে অসংখ্য হত্যা, হত্যাচেষ্টা ও দুর্নীতি মামলায় তাদের গ্রেপ্তার হয়ে রিমান্ড ভোগ করেছেন। আর চলতি বছরের ১৩ মে মমতাজ গ্রেপ্তার করা হয়। মমতাজের বিরুদ্ধে একাধিক হত্যা ও হত্যাচেষ্টার মামলায় রয়েছে।

Related Topics

টপ নিউজ

জুনাইদ আহমেদ পলক / হাসানুল হক ইনু / মমতাজ / আদালত / বৈষম্যবিরোধী আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট
  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর
  • যাত্রাবাড়ীতে ২০ কুকুর হত্যা মামলায় ৩ জনের কারাদণ্ড
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৪, পুরোনো মামলায় পাঠানো হলো কারাগারে
  • বিচারকের সঙ্গে বিরোধ: যশোরে ৩ আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net