Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
দেশে সবার ঠাঁই হলেও আ.লীগের হবে না: হাসনাত আব্দুল্লাহ

বাংলাদেশ

তৈয়বুর রহমান সোহেল, কুমিল্লা
23 July, 2025, 09:25 pm
Last modified: 23 July, 2025, 09:32 pm

Related News

  • কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ ‘মূলহোতা’ গ্রেপ্তার
  • দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত শীর্ষ ৪ সদস্য গ্রেপ্তার
  • কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের হামলা-ভাঙচুর, ইউপি সদস্যসহ আহত ৬
  • জুলুমের বিরুদ্ধে সংগ্রামকে বিজয়ী করতে আদর্শিক জনশক্তি গড়তে হবে: গোলাম পরওয়ার

দেশে সবার ঠাঁই হলেও আ.লীগের হবে না: হাসনাত আব্দুল্লাহ

মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আগুনে যখন মাইলস্টোন জ্বলছে, আওয়ামী লীগ তখন এসেছে আলু পোড়া খেতে। বাংলাদেশে সবার ঠাঁই হলেও—আওয়ামী লীগের ঠাঁই হবে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই দলটিকে প্রতিহত করতে হবে।’
তৈয়বুর রহমান সোহেল, কুমিল্লা
23 July, 2025, 09:25 pm
Last modified: 23 July, 2025, 09:32 pm

ছবি: তৈয়বুর রহমান সোহেল/ টিবিএস

বাংলাদেশে সবার ঠাঁই হলেও আওয়ামী লীগের হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

আজ বুধবার (২৩ জুলাই) বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল প্রাঙ্গণে এনসিপির 'জুলাই পদযাত্রা'র অংশ হিসেবে আয়োজিত ৪৪তম জেলা সমাবেশে তিনি এ কথা বলেন।

মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, 'আগুনে যখন মাইলস্টোন জ্বলছে, আওয়ামী লীগ তখন এসেছে আলু পোড়া খেতে। বাংলাদেশে সবার ঠাঁই হলেও—আওয়ামী লীগের ঠাঁই হবে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই দলটিকে প্রতিহত করতে হবে।'

তিনি বলেন, প্রিয় মা-বোনেরা, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনাদের চার কোটি সন্তানকে হত্যা করা হবে। আপনারা সবাই যে দলই করুন, আওয়ামী লীগকে এ দেশে সুযোগ দেওয়া যাবে না।

মাইলস্টোনের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, 'ধ্বজভঙ্গ বিমান' কেন চলবে, সরকারকে তার জবাব দিতে হবে। লাশের সংখ্যার বিভ্রান্তি দূর করতে হবে।

তিনি বলেন, কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট। সুরা লোকমানে আয়াত আছে, জমিনের মধ্যে তোমরা দম্ভ ভরে চলো না। হাসিনা দম্ভ করে বলেছিল, কুমিল্লা নামে বিভাগ হবে না। আমরা বলছি, কুমিল্লা নামেই—কুমিল্লা বিভাগ হবে।

ছবি: তৈয়বুর রহমান সোহেল/ টিবিএস

হাসনাত বলেন, কুমিল্লার মানুষকে অনেক সংগ্রাম করে চলতে হয়েছে। সন্তানদের বিদেশ পাঠিয়ে অর্থ উপার্জন করতে হয় এই জেলার মানুষদের।  রাষ্ট্রের কোনো অর্থ দিয়ে কুমিল্লায় উন্নয়ন হয়নি। এই শাসনগাছা ফ্লাইওভার কোনো কাজে আসেনি। শহরে যানজট লেগেই থাকে। কুমিল্লার মানুষ নিজেরা সার্ভাইভ করছে। সরকারকে কুমিল্লার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এর ভেতরে দুই কিলোমিটার রাস্তাও ঠিক নাই। সরকারকে বলব, যদি কুমিল্লার উন্নয়ন না করেন, আমরা নিজেরাই পয়সা তুলে কাজ শুরু করব। 

'কুমিল্লা-সিলেট মহাসড়কে দুইটা বাস একসাথে চলতে পারে না। নাম দিয়েছে জাতীয় মহাসড়ক। কুমিল্লাকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, এর ক্লাসিক উদাহরণ আর একটাও নাই। এই জুলাইয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল এই কুমিল্লার ছেলেরা। সত্য বলতে, সাহস দেখাতে কুমিল্লার মানুষ পিছপা হয় না। হাসিনা কুমিল্লার চিন্তায় নির্ঘুম রাত কাটাত। ফেরাউনের পয়দা হয়েছে ঢাকায়, মুসার পয়দা হয়েছে কুমিল্লায়, ফেরাউন পালিয়েছে দিল্লিতে'- যোগ করেন তিনি।

এনসিপি কুমিল্লা মহানগরের আহ্বাযক সিরাজুল হকের সভাপতিত্বে এ সমাবেশে আরো বক্তব্য রাখেন, দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিপা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য হাফসা জাহানসহ এনসিপির নেতৃবৃন্দ।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।

সভার শুরুতে মাইলস্টোনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, শুধুমাত্র সিস্টেমের গাফিলতির কারণে আর কত রক্ত দিতে হবে জানি না। এই সিস্টেম বদল করতে হবে। জুলাই সহযোদ্ধাদের নিয়ে ঐক্য গড়ে তুলতে হবে। আওয়ামী লীগকে প্রতিহত করার বার্তা দিতে হবে। রাজপথে কুমিল্লার অগ্রসেনানীর সংখ্যা বেশি, কমিটিতে কুমিল্লা প্রাধান্যও বেশি পেয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, যে বিমান দেশের নিরাপত্তা দেওয়ার কথা, সেই বিমান আমাদের হত্যা করে। রানা প্লাজা, তাজরীন ফ্যাশনের কথা ভুলে যাইনি। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। অপমৃত্যুর ঘটনা কমাতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। 

Related Topics

টপ নিউজ

হাসনাত আবদুল্লাহ / মাইলস্টোন ট্রাজেডি / কুমিল্লা / জুলাই পদযাত্রা / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ ‘মূলহোতা’ গ্রেপ্তার
  • দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত শীর্ষ ৪ সদস্য গ্রেপ্তার
  • কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের হামলা-ভাঙচুর, ইউপি সদস্যসহ আহত ৬
  • জুলুমের বিরুদ্ধে সংগ্রামকে বিজয়ী করতে আদর্শিক জনশক্তি গড়তে হবে: গোলাম পরওয়ার

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net