Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 July, 2025, 06:50 pm
Last modified: 23 July, 2025, 06:55 pm

Related News

  • রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল কারাগারে 
  • ‘সন্ত্রাসবাদের মদতদাতা’ রাষ্ট্রের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে সিরিয়ার নাম বাদ দিল যুক্তরাষ্ট্র
  • আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়: কেন্দ্রীয় ব্যাংক
  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 
  • হরমুজে পণ্যবাহী জাহাজে ২০% শুল্কের হুমকি প্রত্যাহার করলেন ট্রাম্প

শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাতেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের প্রস্তাবের সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হয়।
টিবিএস রিপোর্ট
23 July, 2025, 06:50 pm
Last modified: 23 July, 2025, 06:55 pm
সিদ্দিক জোবায়ের। ফাইল ছবি: সংগৃহীত

চুক্তিতে নিয়োগ পাওয়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে।‌ বুধবার (২৩ জুলাই) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা হতাহত হন। এঘটনায় পরের দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি ওঠে, কিন্তু সেই সিদ্ধান্ত সোমবার দিনগত রাত ৩টার দিকে ফেসবুক স্ট্যাটাসে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

এরপরে গতকাল মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করে একদল বিক্ষোভকারী। এর জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। এতে সচিবালয়ের সামনের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। সেখানে বিকেল ৪টার পর শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়।

ওই সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম আজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাতেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের প্রস্তাবের সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হয়। প্রধান উপদেষ্টা অনুমোদনের পর, আজ রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে তাকে প্রত্যাহারের আদেশ জারি করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

শিক্ষা সচিব / সিদ্দিক জোবায়ের / প্রত্যাহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল কারাগারে 
  • ‘সন্ত্রাসবাদের মদতদাতা’ রাষ্ট্রের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে সিরিয়ার নাম বাদ দিল যুক্তরাষ্ট্র
  • আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়: কেন্দ্রীয় ব্যাংক
  • এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 
  • হরমুজে পণ্যবাহী জাহাজে ২০% শুল্কের হুমকি প্রত্যাহার করলেন ট্রাম্প

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net